বাংলা আধুনিক কাব্য গুচ্ছ / BENGALI MODERN POETRY - শান্তনু সান্যাল / SHANTANU SANYAL © It's subject to copyright.
মঙ্গলবার, ৭ মে, ২০১৩
সে এক অনুভূতি - -
তার নয়নের তীরে ভেসে ওঠে বিন্দু বিন্দু
http://sanyalsplanet.blogspot.com/
unknown source - lotus oil painting
সজল নীহার কণা, সেই জল বিন্দুর
মাঝে অন্তর্নিহিত আছে কিছু
জীবনের প্রতিবিম্ব !
কিছু অদেখা
স্বপ্নগুলি,
অদৃশ্য ঝরে যায় প্রণয়ের উপাসনা মঞ্চে - -
নিঃশব্দ অনবরত, ওই অবর্ণিত
অর্ঘে সমাহিত, জীবনের
সারাংশ ! করে
যায় - -
নিঃশর্ত ভালবাসার অনুদান, তার অঞ্চলে
যায় মিশে সব কিছু মান অভিমান,
নিম্ন উচ্চ, লৌহ সুবর্ণ, আপন -
পর, সে এক অনুভূতি
চিরদিন সুন্দর,
অগোচর !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
unknown source - lotus oil painting
সোমবার, ৬ মে, ২০১৩
অপ্রকাশিত ব্যথা - -
শুধুই সে দেখেছে বাহ্য আবরণ, রূপ রং হাড়
http://sanyalsplanet.blogspot.com/
art by Jim and Lynn Lemyre
মাংস, দেহের কাঠামো, উপেক্ষিত রইলো
আন্তরিক জগৎ ! ওই গভীরে
যাওয়া হয় ত তার
সাধ্যের
বাহিরে, তাই হ্রস্বতর পথ, জানা সত্তেও যে
ওই গলির ভিতরে আলোর প্রবেশ
দুরূহ, প্রস্থানের দ্বার
অস্পষ্ট, প্রতি
ধাপে
রহস্যময়ী তমসা সঘন, যাওয়া সহজ কিন্তু
ফিরে আসা মুশকিল, মনের আগে
মানুষ ত মানুষ দেবতার ও
নাকি বিবশ, তাই
অতিরিক্ত
প্রাপ্তির অভিলাষ টেনে নিয়ে গেছে, ওই - -
মরীচিকার পথ হতে সুদুর মায়ার
উপগ্রহে, যেখানে যায় সব
কিছু হারায়ে, প্রেম
তখন এক
শ্রুতি !
কবিতার পৃষ্ঠায় খুঁজে নিজস্ব পরিচয় পত্র !
অপ্রকাশিত ব্যথা নিয়ে বুকে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by Jim and Lynn Lemyre
রবিবার, ৫ মে, ২০১৩
ঝাপসা কাচের জানালা - -
ঝাপসা কাচের জানালা, অথবা চোখ দেখতে
চায় না বাস্তবিকতা, বড়ই অন্তর্মুখী
হৃদয়ের সেই মুখচোরা মানুষ,
নিজের মাঝে নিজেকে
গুটিয়ে রাখতে
চায় সর্ব
ক্ষণ, আসলে সবাইর থাকে কিছু না কিছু বাধ্য
বাধকতা, জীবন তা বুঝে না, হতে চায়
আকর্ষণের কেন্দ্র বিন্দু, বাসনার
জ্বলন্ত নথি নিয়ে বুকে জেগে
রয় সারা রাত, হাতের
আঁকা বাঁকা
রেখায় খুঁজে নিয়তির কাল্পনিক ঠিকানা, এক
অবুঝ সন্ধান, অরণ্য পথ, নদীর মোহানা
হতে সাগর তলের যাত্রা, অশেষ
অনুসন্ধান, জীবনে জড়িয়ে
আনে পরিচিত আঘাত,
পুনরায় খুঁজে
তথাকথিত জীবনদায়িনী প্রলেপ, পুনরায় - -
আত্মদহন ! ক্রমাগত বহু বিন্দু যে
কোনো দিনই সরল রেখায়
পরিবর্তিত হয় উঠে
না, এক ফোঁটা
জলের
পিপাসা নিয়ে অধরে, দাঁড়িয়ে রয় উচ্ছলিত
মহাসাগর তীরে !
* *
শনিবার, ৪ মে, ২০১৩
ভগ্ন প্রাচীরের খুব কাছে - -
জীবনের পড়ন্ত বেলায়, কোলাহলের শব্দগুলি যেন
art by Avi Shankar Ain - Bangladesh
হঠাৎ ভগ্ন, নীরবতার মাঝে নিখোঁজ কিছু
চেনাশোনা মুখাকৃতি, সন্ধ্যার শেষ
আলোয় চাইছে জীবনের
পরিচয়, কোথায়
এত সহজ
নিজেকে পুনরায় গুছিয়ে আবার যাই আয়নার - -
মুখোমুখি, ঘোলাটে আলোর নিজের এক
সৌন্দর্য্য আছে বৈকি, মানুষ আর
খুঁজে পায় না ধরাতল,
ভেসে রয় নিজস্ব
গভীরে, ওই
হারানো অভিজ্ঞানের বর্ণহীন ছবির পরিধানে - -
রাত্রি দেখতে চায় ভালবাসার কিছু
নিরুদ্দেশ হাতের ছাপ, কিছু
আলিঙ্গনের মধুর
আঘাত !
উড়ন্ত চুম্বনের অনুকম্পন, যবনিকার আড়ালে -
নিমগ্ন দুই দেহের একরূপতা, কিন্তু
পর্দার বাইরে শুধুই ভেসে
রয় সময়ের ছায়া
নৃত্য !
আসেপাশে ছড়িয়ে রয় কেবল ভাঙা ইঁটের বহু
টুকরো - -
* *
- শান্তনু সান্যাল
art by Avi Shankar Ain - Bangladesh
বৃহস্পতিবার, ২ মে, ২০১৩
তার প্রতিচ্ছায়া !
পূর্ণ মুখরিত তার প্রণয়ের মধুর ধ্বনি, ভেসে
ARTIST TONY GORTE.jpg moonlight love
যায় নদীর ধরাতল হতে আকাশ পথে,
চন্দ্রালোকিত সেই মুহুর্তে জীবন
হারিয়ে যেতে চায় অনন্য
অলৌকিক জগতে,
ওই শব্দের
মাঝে সমাহিত চির শান্তির বার্তা, আপন পর
ভুলিয়ে শুধুই মানুষের কথা, না নারী
না পুরুষ, ওই অভিন্ন রূপে
জেগে রয় অদৃশ্য
এক সত্তা !
দ্বৈত অদ্বৈত, আকার নিরাকার, শুন্য ঝঙ্কৃত
সমস্ত বিরোধাভাস যেখানে অর্থহীন,
ময়ুর সিংহাসনে তখন এক
মাত্র পবিত্র ভাবনা
বিরাজমান !
অণু পরমাণু, ক্ষুদ্র কণা, সকল জীব নির্জীব
অংশে কেবল মাত্র তার প্রতিচ্ছায়া !
* *
- শান্তনু সান্যাল
ARTIST TONY GORTE.jpg moonlight love
বুধবার, ১ মে, ২০১৩
প্রতিবিম্বের মুখোমুখি - -
যেখানে মরু অঞ্চলের শেষ সীমানা ছুঁতে চায় -
নীলাভ আনত আকাশ, অতৃপ্ত জীবন
দাঁড়িয়ে রয় একাকী ওই কল্প -
রেখার খুব কাছে, তার
প্রণয়ের মৃগজল
তখন মনে
হয় মেঘের মিহি কণিকা, ঝরে চলেছে অবিরাম
জ্বলিত বুকের উপরে, সহসা জনশূন্য
ঊষর ভূমি, হয়ে উঠতে চায়
দুই ফসলা, সজল
নয়নে ভেসে
যায় তার প্রেমের স্বপ্নীল কবিতা, এক অদ্ভুত - -
অনুভূতির মাঝে হৃদয় যায় হারিয়ে,
সুদুর বর্ষাবনের সমীরণ বহে
আনে কিছু চন্দনে
মিশ্রিত তার
অনন্ত ভালবাসার সজলতা, ফিরে আসে জীবন
সিক্ত দেহে, বাস্তবিক প্রতিবিম্বের
মুখোমুখি - -
* *
- শান্তনু সান্যাল
desert night - unknown source
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)






