শুক্রবার, ১৬ মার্চ, ২০১২


বিহানের আহ্বান 

আকাশপ্রান্তের ওই অগ্নি বলয়ের সঙ্গে ভাসে 
ঋগ্বেদের ঋচা, অথবা অজ্ঞাত  প্রণয়ী
মনের ব্যথা, বিহানের গায়ে কে 
লিখে গেছে বিলুপ্ত ভাষায় 
অগ্নিহোত্রিয় গান, 

নদীর 
সুবর্ণ তরঙ্গে জেগে উঠে অলৌকিক শ্রুতি, 
প্রশান্ত দেবালয়ের দ্বারে শঙ্খধ্বনি 
সরিয়ে চলেছে বিষন্নতার 
আঁধার, অভিনব 
জীবনের 
অভিযান, এগিয়ে যেতে যায় মন  সুদূরে 
যেন প্রতিক্ষারত জ্যোতির্ময় 
উজান - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/ 
Paint Scotland - Jess Rogerson - Bob Ross Painting 

বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১২


পরিভাষার বাহিরে 

দেবদূত সম ঝর হে আকাশ, উপেক্ষিত 
শোষিত, নির্বস্ত্র  বুক খুলে বসে 
আছে মরু প্রান্তর, 
নির্লজ্জতার 
পরিভাষা বুঝে না জঠরাগ্নি, খুলে যাও 
ছদ্ম সভ্যতার শিকল, সরিয়ে 
দিও তত্ব বিদ্যার 
যবনিকা, 
সাকার নিরাকারের উপরে আছে সে এক 
উত্তরজীবিতা, জীবন্ত এক 
বাস্তবিকতা, সে
পঞ্চ তত্বের 
গোলকধাঁধা বোঝে না, শুধুই জানে -
সকাল সাঁঝে জীবনের 
অবিরাম যুদ্ধ, 
বাঁচনের 
উপায়, যে ভাবেই  হোক উদ্বর্তনের -
সন্ধান, বিধ্বস্ত, শাপিত
লুন্ঠিত, উচ্ছিন্ন, 
জীবন 
লড়ে যায় অন্তিম নিঃশ্বাসের সঙ্গে দিবা 
নিশি, মূর্ত অমূর্ত, নাস্তিক 
আস্তিকের বাহিরে 
সে যেন 
শাশ্বত সত্য, ধর্ম অধর্মের দর্শন বুঝে 
না,  ক্রমাগত ধেয়ে যায় 
জীবন যাপনের 
পথে,
তবু স্বপ্ন দেখা ছাড়ে না অন্তর্মনের আঁখি,
শ্রাবণ আসুক বা না আসুক 
বৃষ্টি ঝরুক বা না 
ঝরুক 
সে লাঙ্গল বাদ দিতে পারে না, সে নিজের 
সাথে প্রবঞ্চনা করে না  - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/ 

বুধবার, ১৪ মার্চ, ২০১২


অপরিচিত অক্ষর 

যা কিছু বলার  ছিল তার সে বলে গেছে অনর্গল,
শুনে গেছি আমি ও নির্বাক, বোধ হয় 
সে বুঝে গিয়েছিল চোখের 
মৌন অভিব্যক্তি 
তাই  ফিরে 
যাবার বেলায় ফেলে গেছে এক ফোঁটা অশ্রু, 
সেই আঁখির জলে দেখেছি জীবনের 
বিম্ব, নদীর ক্ষণে ক্ষণে মরে 
যাওয়া, তীরের বয়স্ক 
গাছের তিলে 
তিলে
শুকিয়ে নুয়ে যাওয়া, হয় ত শিখিয়ে গেছে 
তার সিক্ত অবহেলা, নিঃশব্দ ব্যথার 
সহনশীলতা, কিংবা শুধিয়ে 
গেছে আত্ম পরিচয়, 
আমি আর 
খুঁজতে 
চাই নি তার ঠিকানা, ভুলে গেছি কখন তার 
শেষ দেখা, সমুদ্র সৈকতে  আবার হয় ত 
উঠেছে সূর্য্য নিয়ে নতুন পরিকল্পনা,
আঁধারে চিরদিন থাকে না 
ঢাকা ভালবাসার 
উপত্যকা,
নিসর্গের নিজের এক নিয়ম আছে, সব কিছু 
যায় বদলিয়ে, বিরহের শাখায় ভরে 
উঠে ফুল স্বাভাবিক ভাবে, 
গাছ টের ও পায় না ,
 সেই 
অবাঞ্ছিত শৃঙ্গার, ভুলিয়ে রাখে মনের 
পরিত্যক্ত যাজকপল্লী, গড়ে উঠে
 জীবনে উচ্চ অট্টালিকা,
উড়ে  রয়  নব 
স্বপ্নের 
উড়ানসেতু, আকাশের গায়ে গজিয়ে উঠে 
তারকের আসর, আলোর সমারোহ,
ওই সতত পরিবর্তনের খেলায় 
পিছিয়ে পড়া ধাবকের 
দিকে দেখে না 
দর্শক, 
যখন সে পৌঁছয় স্পর্শ বিন্দুর  কাছে একাকী,
হাত তালির শব্দ যায় থেমে, দর্শক 
বিহীন রঙ্গভূমি আর তার 
হাঁপানির ভাঙন,
হারিয়ে যায় 
অজ্ঞাতে, 
জীবনের দৌড় কিন্তু থামে না, সে তুলে রাখে 
আবার স্বপ্নের ছড়ানো টুকরো, ঘাম 
ভেজা দেহের ওই মৌন হৃদয়ের 
কোণে, চেয়ে থাকে প্রস্থান 
দ্বারে ফিরে যাওয়া 
চেনা অচেনা 
ভিড়, 

- শান্তনু সান্যাল
old palace India 




মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১২


ফিরে যাও বন্ধু 

ফিরে যাও নিজের ঘরে সন্ধ্যার আগে, 
যেখানে ঘুম ভাঙলো ওখানেই 
সকাল, দুঃস্বপ্নের মাঝে 
ভাসিও না 
জীবন, 
ফিরে যাও নিজের ঘরে সন্ধ্যার আগে, 
ঝুলন্ত ভবিষ্যত, অপরিচ্ছন্ন 
অতীত তুমি পাবে না 
ত্রাণ, 
ফিরে যাও নিজের ঘরে সন্ধ্যার আগে, 
এখানে ঘুরে অতৃপ্ত আত্মা 
কুহেলির মাঝে খুঁজ 
না প্রাণ, 
ফিরে যাও নিজের ঘরে সন্ধ্যার আগে, 
গহন আঁধারে হারিয়ে 
আছে স্বপ্নিল 
বিহান, 
ফিরে যাও নিজের ঘরে সন্ধ্যার আগে, 
প্রারব্ধের আগুন খেলা 
প্রেমের এখানেই 
অবসান,
ফিরে যাও নিজের ঘরে সন্ধ্যার আগে, 
যতটুকু হাঁটলে সঙ্গে 
রেখে যেও সেই 
অবদান,
ফিরে যাও নিজের ঘরে সন্ধ্যার আগে,

-- শান্তনু সান্যাল
PAINTING  SOURCE ; SINOORIGIN 

সোমবার, ১২ মার্চ, ২০১২


পোষ বিহীন 

পরিতৃপ্ত হতে চায় না মন, অতৃপ্তির মাঝেই 
জীবন খুঁজে উদ্বর্তনের বিস্তার, তার 
প্রেমের নিবিড় ছায়া, ক্ষণিক 
জিরনের অল্প বিরাম,
পূর্ণতা বহুদূর,
সে চায় 
রাখতে নিজের চোখের আশেপাশে ধরে, 
হৃদয়ের পরিধি অপরিসীম, ধরা 
দিতে চায় না অন্তর্মনের 
গভীরতা, অতচ 
সে দেহের 
উপরে করে চলেছে একাধিকার, পুঁতে 
এসেছে বিজয় পতাকা, কিন্তু 
হৃদয়ের ভূমি এখনো 
অবিজিত, 
এখানেই রহস্য ঘনিয়ে আনে অন্ধ শ্রদ্ধা, 
তার বন্ধনের পেঁচে থেকে ও যেন 
জীবন মুক্ত এক শুক পাখি, 
পিঞ্জরে আটকিয়ে 
থাকে না, 
উড়ে যায় নিমেষে আকাশ পথে সুদূর 
অজানা প্রান্তে, পড়ে রয় কিছু 
ঝরা জীর্ণ পালক, শব্দের 
প্রতিধ্বনি, করে 
পুনরাবৃতি
শেখানো অপূর্ণ বাক্য, প্রেমের ডাকনাম - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Painting Shadows - by Barbara Fox 



প্রেমের পরশ 

তার মনের চিলেকোঠায়, হয় ত আছে কাচের
সিন্দুকটি, কিছু পাট করা কচি ভাবনা,
কিছু রঙ্গীন পুঁতির মাঝে গাঁথা 
স্বপ্নের মণিমালা প্রায়ঃ 
দেখি তার 
হাসির মধ্যে ঝলকিয়ে আসে  অদৃশ্য চমক, 
সেই উদ্ভাসে জীবন যায় ঢেকে, সব 
মর্মঘাতের ব্যথা, চোখের 
সজলতা শুকিয়ে 
দেখতে 
পায় স্পষ্ট, উদ্দীপ্ত পৃথিবী ভেসে উঠছে 
শান্ত মহাসাগরের   বুকে , বহে 
চলেছে রামধনু রঙ্গী 
সপ্ত ধারা ওই 
ক্ষিতিজ 
রেখার উপরে, অজানা ফুলের অর্ঘ্য ঝরে 
এমন সময় হৃদয়ের ধরাতলে, তার 
এই অপরুপের মায়া ঘিরে,
নেমে আসে মোহিনী 
সন্ধ্যা, ছড়িয়ে 
যায় 
তপ্ত বসুধার দেহে শীতল রাতের লেপ, 
রেখে যায় নিশি পুষ্পের বৃন্ত 
গুছিয়ে, খুব যত্নে 
সাজিয়ে যায় 
নয়নের 
তলে ভালবাসার অঞ্জন, করে যায় ঘুমের 
অভিনন্দন - - - 

- শান্তনু সান্যাল
balcony - Original Painting by Diane Millsap



আগুনের দরিয়া

জানতাম তুমি ওই আতশী রেখার বাইরে আসবে 
না  কোনো দিন, বরঞ্চ টেনে নিয়ে যাবে 
আমার অস্তিত্ব  নিজের কাছে, 
তাই হলো, বিস্ময়ের 
এর মধ্যে
কিছুই  ছিল না, পতঙ্গের ভাগ্য লিখন বদলানো
কি সহজ, তাই জন্মের সঙ্গেই ইচ্ছাপত্র
বিধি জড়িয়ে দিয়েছে পারদর্শী 
পাখায়, বৃষ্টি হলো মুক্তি -
স্নানের জন্য উই 
ঢিপির  গায়ে,
অগ্নিপথের যাত্রীদের মিছিল উড়ে  চলেছে সুদুর, 
চিতাভষ্ম হবার জন্য তীব্র বেগে, এক 
রাত্রির জীবন, প্রাণ  দিয়ে নব 
প্রজন্মের আহ্বান, তাই 
নিসর্গের নিয়ম 
তোমার ও আমার জন্য আলাদা হবে কি ভাবে, 
হয় ত স্বরূপ টা ভিন্ন, কিন্তু সারাংশ,
শাশ্বত – প্রেমের পরিভাষা, 
দুঃখের মাঝে সুখের 
অনুভূতি!

- - শান্তনু সান্যাল