সোমবার, ২৫ মার্চ, ২০১৩

শেষ প্রান্তে - -

আজ ও জ্বলে আছি নিয়ে বুকে অশেষ আবেগের 
অগ্নিশিখা, যদিও দেহের রঙ্গীন মোমের 
খাঁচা, দ্রবীভূত হয়ে গেছে গড়িয়ে 
বহুদূর, সেই অর্ধ তরল 
ধরাতলে অঙ্কিত 
রয়েছে -
কিছু অঙ্গীকারের অমোচনীয় শব্দের শৃঙ্খল, - - 
ঘনীভূত অশ্রু বিন্দুর মাঝে আজ ও 
জেগে রয় তার প্রণয়ের গুপ্ত 
জলধারা, আজ ও
মনে হয় সে 
যেন 
অতৃপ্ত মরুর বুকে যাবে ঝরে, নিঃশ্বাসের শেষ 
প্রান্তে জীবন দাঁড়িয়ে রয় একাকী, ওই 
দিগন্তের চিলেকোঠায়, ভোরের 
আবছা আলোয় সরে 
যায় এক রঙ্গীন 
যবনিকা,
উড়ন্ত মেঘের আঁচল হতে ঝরে যায় স্বপ্নের - - 
বহু চিরকুট - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

sweet combustion 

রবিবার, ২৪ মার্চ, ২০১৩

নদী কিংবা নারী - -

বহু আয়ামে দেখেছি তাকে, কখনো সে এক 
স্রোতস্বিনী সংকীর্ণ জলধারা, বহে যায় 
আপনমনে, ধীর বেগে, কখনো 
বিক্ষিপ্ত মতি, তট বন্ধ 
ভেঙে গ্রাস করে 
যায় শস্য 
ভূমি !
তবুও সে যেন শ্রদ্ধার অধিকারিনী, অনেক 
কিছু দিয়ে যায় বুক খুলে, তার প্রেমের 
পরিভাষা কল্পনার বাহিরে, এক 
তরঙ্গে উপকুলের গায়ে 
আবার গুপ্ত ঢেউর  
ফলে পরিপূর্ণ 
অতলে,
সে এক নদী কিংবা নারীর প্রতিচ্ছায়া, দিব্য 
লোকের বাসিন্দারাও নাকি খুঁজে পাই 
নি, তার রহস্য ভরা ইন্দ্রজালের 
মন্ত্র ! সে  ক্ষণিকে প্রণেতা 
আবার পরক্ষণ এক 
বিনাশকারী 
শক্তি, 
কখনো মহাকালের মাথায় আসীন আবার -
অনেক সময় সাগরমুখী, তার গর্ভে 
সমাহিত সৃষ্টির অভিনব 
নিম্নরেখাঙ্কিত 
সম্ভাবনা,
স্বর্গ 
হতে মর্ত্য লোক অব্দি তার কালজয়ী অদৃশ্য 
সাম্রাজ্য - - 
* * 
- শান্তনু সান্যাল 

 http://sanyalsplanet.blogspot.com/
ART BY DONNY FINLEY

শুক্রবার, ২২ মার্চ, ২০১৩

রাত্রির মর্ম - -

সারাটা সময় সে চুপচাপ ছিল, কখনো চেয়ে 
রইলো ডুবন্ত সূর্যের উদাস লালিমা 
আর কখনো ক্রমশঃ শুন্যে 
হারানো নৌকার 
ছায়াময় 
ভাসান, তার  হৃদয় স্পন্দনের ধ্বনি মাঝে
ছিল কিছু চাপা পরকীয় গন্ধ অথবা 
ভাঙনের পূর্বের মাটি ধ্বসে 
যাওয়ার মৌন জ্ঞাপন,
নিঃশব্দ, শপথ -
মালার 
ভেঙে যাওয়া, নদীর অসময়ে তীর বদলানো,
হঠাৎ বুকের উপরে বালুকা দ্বীপের 
ভেসে ওঠা, জলধারার দুই 
ভাগে বিভাজন, কিছু 
জানার আগেই 
নীরব 
চোখে বুঝিয়ে দেওয়া, এখানেই শেষ মিলন -
বিন্দু, এর পরে দুজনের পথ বিপরীত 
দিকে অগ্রসর, আমি কত দূর 
তাকে চিনলাম বা সে 
কত দূর এসেছে 
হাত ধরে,
ব্যথাভরা কৌতুহল খুঁজে পাই নি, কোনো - -
দিনই কোনো উত্তর, যেন এক অদৃশ্য 
সন্ধির সাথে সন্ধ্যার সমাপন,
এখন রাত্রির মর্ম যার 
যেমন, মায়াবী 
পুষ্পশয্যার 
উপরে বা বাস্তবিক শূলের মাঝে নিশিপালন !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

art by Jamie Weil


বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৩

মুহুর্তের খেলা - -

জোড়াতালি দিয়ে বজায় রাখা যায় নি বেশি 
দিন মধুরতা, আসলে মখমলের চাদরে 
চটের তাপ্পি চলে না, তাই সে 
খুব গুছিয়ে বুঝিয়ে 
দিয়েছে মান -
দণ্ডের 
পরিভাষা, বাস্তবিকতা ও কৃত্রিমের মধ্যের -
সেই অস্পষ্ট রেখা ভেসে উঠেছে, এক 
দিন, হয় ত সহজে কুলিনতার 
অভিমান যায় না, বিষাক্ত 
ভাবে জড়িয়ে রয় 
স্নায়ু হতে 
মস্তিষ্কের রহস্যময় জালে, তার অবহেলায় - - 
ছিল, নিজেকে খুঁজে পাওয়ার প্রক্রিয়া,
সে দিন হতে নতুন বোধের 
সূচনা, তার গড়া 
বিগ্রহের 
বহিষ্কার, নিজস্ব আত্ম সত্তার উত্থান, নতুন 
দিগন্তের সন্ধান, যেখানে মানুষের 
সংজ্ঞা কেতাবি নয়, বরং 
হাড় মাংসের 
মূল্যায়ন,
বিজ্ঞানের গভীরতা সাঁতরিয়ে সত্যের দিকে
এগিয়ে যাওয়া, ওই চরম বিন্দুর মাঝে 
সমাহিত জীবনের নিষ্কর্ষ, সব 
কিছুই একাকার, পরম 
সত্যের বৃত্তে দুই 
পরম সত্য 
এক নারী দ্বিতীয় পুরুষ, শেষ জগৎ মহাশূন্য 
কি মহাস্বপ্ন বলা মুশকিল, মুহুর্তের 
খেলা তাশের ঘর - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
poucher pastel painting

বুধবার, ২০ মার্চ, ২০১৩

অকুলের - - ভাসন - -

ওই নিরুদ্ধ বাসনার বাতায়ন খুলে যেতে চায়,
তোমার চোখের সুবাসিত স্বপ্নে, কিছু 
রহস্য রোমাঞ্চ, কিছু উন্মুক্ত 
মালঞ্চ, বেঁধে রাখতে 
চায় আমার 
পুরুষালি অহংবোধ, ভেঙে যায় প্রতি মুহুর্তে -
ছদ্ম চরিত্রে গড়া বাহ্য আকৃতি, আমি 
অনায়াসে ছুঁতে চাই জীবন্ত অগ্নি,
জেগে উঠে অপ্রত্যাশিত 
ভাবে স্ব - দহনের 
প্রবৃত্তি ! দেহ 
তখন উপায়হীন, বেরিয়ে আসতে অস্থির ওই -
নৈতিক অনৈতিকের লক্ষণ রেখার বাহির, 
শরীর ও মনের দ্বন্দ্বের মাঝে তখন 
শীত যুদ্ধ, দিগন্তের অদৃশ্য 
মিলন বিন্দুর আশে 
পাশে, ভেসে 
উঠে আবেশিত বারিদের সঘন স্তর, পরবর্তী 
মুহুর্তে নিরন্ধ অন্ধকার, তখন না তুমি,
আর না আমি থামিয়ে রাখতে 
পারি, বিহান পূর্বের সেই 
অনন্তব্যাপী মহা 
বৃষ্টির তাণ্ডব,
এবং সেই মুহুর্তেই দ্বৈত নিমজ্জন, অকুলের - - 
ভাসন - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Dark Couple

রবিবার, ১৭ মার্চ, ২০১৩

আসন্ন উত্তরায়ণ - -

নিজ নিয়ন্ত্রণে গর্ব ছিল, জানি না কি ভাবে 
আজ চোখের বাঁধ ভেঙ্গে গেল , আমি 
চাই নি বলতে তাকে বুকের  
জমানো ব্যথা, হাসির 
সাথে অশ্রু কেন 
আজ চলকে 
গেছে !
তার নিস্তব্ধ ভাবে চাহনির মাঝে আমি চাই 
নি ধরতে বহে যাওয়া মাস্তুল, আজ 
কি যে হলো, কেন যে চোখ 
অসময়ে খুলে গেছে,
আবার যেন 
কিনারা 
হতে ডিঙ্গা বহু দূর সরে গেছে, অনেক বার 
জীবনে, অনেক কিছু নিঃশব্দ ঘটে 
যায়, কখনো আকাশ হাতের 
খুবই কাছে, কখনো 
পৃথিবী হারায় 
শুন্যের 
মাঝে, পুরুষালি ভাবনার নিজস্ব অভিমান 
ছিল, আজ কি যে হলো, জানি না 
হৃদয়ের পিঞ্জর মোমের 
সম হটাত যেন 
জলের রূপে 
গলে -
গেছে, আমার নিজের উপরে মহৎ আস্থা  -
ছিল, সম্মোহন বা প্রেম, যা কিছুই 
বলতে পারো, আজ পুরাতন 
অঙ্গীকারের সংজ্ঞা 
গেছে  ক্ষণিকে 
বদলিয়ে,
আমি 
পুনঃ কন্টক শয়নে চেয়ে আছি সূর্যের - - 
আসন্ন উত্তরায়ণ - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Thomas Moran painting 1