মঙ্গলবার, ১৪ মে, ২০১৩

সাক্ষাৎকার - -

এ কেমন বিষণ্ণতা ঘিরে রয় জীবনের -
সাথে, ভিড়ের মধ্যে যখন মানুষ 
একাকী, আশেপাশে যেন 
ছায়ার স্রোত যায় 
ভেসে, চেনা 
গলির 
মোড়ে দাঁড়ানো জীবন, জিজ্ঞেস করে -
নিজের ঘরের ঠিকানা, পরিচিত 
চেহেরা তখন অনভিজ্ঞ !
নীরব মাথা নাড়ায়,
সেই বিস্মিত 
মুহুর্তে 
মানুষ খুঁজে হারানো পরিচয় পত্র, সব 
ভালবাসার পুরাতন দলিল তখন 
বাতিল, নিমিষের ব্যপার,
দরজায় জড়ানো 
নামফলকের 
ভাঙ্গন !
কৌতুহল চোখে জানাশোনা মুখ আধ -
খুলে দরজা হতে চেয়ে রয় - 
বিস্ফারিত চোখে, 
ফিরে যায় 
জীবন 
শুন্য বুকে, বহুদূর কুয়াশা ভরা পথে - 
একাকী ঝরা বসন্তের দেশে 
অভিযোগ বিহীন, এই
অনুভূতির মাঝে
লুকিয়ে রয় 
অব্যক্ত সারাংশ ! মায়া জালের  ছিঁড়ে 
যাওয়া, বাস্তবিকতার সাথে 
সাক্ষাৎকার - - 
* * 
- শান্তনু সান্যাল  
unknown door 

সোমবার, ১৩ মে, ২০১৩

নেপথ্যের মানুষ - -

অপূর্ণ অভিলাষের মাঝেই ছিল তাকে -
খুঁজে পাওয়ার রহস্যময়ী কুহক, 
এই অসমাপ্ত যাত্রার আছে 
নিজের বিশেষ 
সৌন্দর্য্য,
যদি হাতের কাছে দিগন্ত রেখা নিজেই -
আসে সরে, তাহলে কিসের মজা 
জীবনে ! থেমে রয় অস্থির  
সে যদি আকাশের 
গায়ে প্রাক 
বর্ষার 
রূপে, সন্ধের বুকে  অজ্ঞাত বেদন - - 
লিখে যায় এলোমেলো কবিতা, 
সে ঝরুক নাই বা ঝরুক
ওই বৃষ্টিছায়ার পথে 
প্রত্যাশিত এক 
অদৃশ্য 
তরলতা, ভিজিয়ে রাখে অন্তরতমের 
শুষ্কতা, তার নয়নের গভীরে -
প্রণয়ী বিম্ব, প্রায়ই ডুবে,
ভেসে উঠে অসংকৃৎ
ভাবে, ওই 
ঝঙ্কৃত  
ভাবনার লহরে জীবন খুঁজে সূর্যের -
গোপন পথ, সকালের প্রবেশ 
মার্গ, আঁধারের হাসি -
মুখে সব স্বপ্নের 
পরিধান 
খুলে, সযত্নে হৃদয়ের আলনায় রেখে, 
অজানা পথে হারিয়ে যাওয়া, 
সেই স্বপ্নের গন্ধে আছে 
হয় ত কোথায় 
যেন তার 
ঠিকানা, পুনরায় আয়না দেখতে - - 
ভালো লাগে, আড়ালে বোধ 
হয় সে থাকে আলোর 
রূপে, নিঃশব্দ 
দাঁড়ায়ে !
* * 
- শান্তনু সান্যাল 
monsoon clouds - kolkata 

শনিবার, ১১ মে, ২০১৩

সিক্ত আঁধারে - -

সাঁঝের ঝড়ো বৃষ্টির সাথে দিয়ে গেছে -
কে যেন এক অপ্রত্যাশিত কড়া 
নাড়ার শব্দ, জানালার 
প্রান্তে গা গুটিয়ে 
বসে আছে 
চড়ুই যুগল, ভেজা কাগজফুলের গাছে 
জোনাকিদের গভীর রাতের নৃত্য 
প্রস্তুতি, আলোর মরীচিকায় 
পতঙ্গের পুনরায় 
আত্মদহন,
অলিন্দের সিক্ত হাসনুহানার গন্ধে - - 
ভেসে আসে ধীরে ধীরে, তার 
প্রণয়ী হৃদয়ের স্পন্দন, 
ভরে যায় লমহা 
লমহা প্রাণে 
এক -
অদ্ভুত তরঙ্গ, গাঢ় আঁধারে সে ছুঁয়ে 
যেতে চায় জোর করে সমস্ত 
লুকানো মনের ঊষর 
ভূমি, তার এই 
কৌতুহলে 
লুকিয়ে 
আছে জীবনের কিছু অদেখা স্বপ্ন !
* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
night rain 1

শুক্রবার, ১০ মে, ২০১৩

সহজ নয় - -

সহজ কোথায়, মায়ার মাকড় জালের বাইরে -
আসা, যখন ও ছিঁড়ে যায় পলকা প্রেমের 
সুতো, হৃদয়ের কম্পন বেড়ে যায় 
গুরুতর, অস্তিত্ব ঝুলে রয় 
অস্থির ভাবে 
নিম্নাভিমুখী, ওই শুন্যের মাঝে জীবন খুঁজে - - 
আনত শাখা প্রশাখার অগ্রভাগ ! সেই 
প্রান্তে জরুরি নয় আশ্রয় হবে 
হৃদয় অনুযায়ী, এক 
ছলনা হতে 
অন্য -
প্রবঞ্চনার সূত্রপাত, অতৃপ্ত দেহ ও প্রাণ করে - -
যায় প্রতি মুহুর্তে অভিনব চুক্তি, তাই 
ভাবি তোমার প্রেমে সব কিছুই 
পানীয়, গরল কি অমৃত !
সেটা তোমার মনে 
থাক, আমার 
বুক চায় 
শুধুই স্থায়ী পরিতৃপ্তি, জড়িয়ে রাখা মায়ার - -
সংসার, এই ছাড়া সহজ নয় জীবনের 
মুক্তি ! সুতরাং হৃদয় ভাসতে চায় 
তোমার সাথে পুনরায় 
মায়াবী আকাশে 
চিরতরে !
* * 
- শান্তনু সান্যাল 

artist Marina Pedro

বৃহস্পতিবার, ৯ মে, ২০১৩

আকস্মিক ভাবে - -

আকস্মিক ভাবে, কে যেন যায় জড়িয়ে
দেহ ও প্রাণে, নীল আঁধারে নিজের
ছায়া যায় হারিয়ে, এ কেমন 
সন্মোহ তার প্রণয়ে !
ভুলে চলেছে 
জীবন 
সব কিছু, সমস্ত পৃথিবী মনে হয় যেন -
শুধুই মাটির খেলনা, হাত হতে 
যায় খসে প্রতি মুহুর্তে !
নিঃশব্দ ভাঙ্গনের 
মাঝে হৃদয় 
খুঁজে 
অনবরত তার অগোচর ডাক, সুদুর - 
কোন মরু অঞ্চলে ঝরে যায় 
তার মায়ার শ্রাবণ, 
ভেসে আসে 
সজল 
সমীরণ, ছুঁতে অতৃপ্ত অন্তরতমের - -
জ্বলিত ভাবনা, এ কেমন 
ভালবাসা হারিয়ে 
যেতে চায় 
জীবন 
নিমিষে মান অভিমান, পূর্ণ ভৌতিক 
জগৎ ! ছড়িয়ে যেতে চায় মন 
দেহ ও প্রাণে এক অনন্য 
নীলাম্বরী বর্ণ !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Paintings by Buiko Oleg

বুধবার, ৮ মে, ২০১৩

সুদূর স্বপ্নীল পথে - -

জানি উদাসীন সন্ধ্যা রেখে গেছে ক্লান্ত 
ছেঁড়া পরিধান, দাহক আদায়, 
লবনাক্ত স্পর্শ - খোলা 
জখমের উপরে,
তবু ও 
হৃদয় চায় তোমায় ফিরিয়ে দিতে - - 
কিছু সজল চন্দনের প্রতীতি,
ভালবাসার শীতলতা,
নিশিগন্ধার 
মুগ্ধতা, 
জীবনের ওই এক একঘেয়ে ক্রন্দনের 
বাইরে ও আছে এক সুরভিত 
জগৎ, নীরব মুকুলের 
বুক খুলে গন্ধের 
অনুদান,
যা গেছে হারিয়ে হৃদয় ভুলে যেতে - -
চায় ক্রমশঃ তাকে, নিসর্গের 
নিয়ম শুধুই এগিয়ে 
যাওয়া, নব 
দিগন্তের 
দিকে, অবিরাম নব রূপে বহু রঙ্গে !
সুদূর স্বপ্নীল পথে - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art - unknown source