শুক্রবার, ২৯ জুন, ২০১২


শিশুবত মন 
কোন অদম্য জিজীবিষা, ফিরিয়ে আনে বারে বারে,
যেন ফেলে যায় মহাসাগরের উর্মিমালা ধরণীর
বুকে; অবহেলিত রূপে, সেই জীবন সৈকতে, 
খুঁজে পাই তার সিক্ত প্রণয়ের বালুকা 
ভূমি, হাজার স্বপ্ন নিয়ে সে বসে 
রয় সাগর তীরে, বাড়িয়ে 
দুটি হাত বলে - এখনো 
অনেক কিছু বাকি,
বহু গন্তব্যের 
ঠিকানা প্রতীক্ষারত,এখনো বুকের মুক্তা ফিরে পাই 
নি অমূল্য ফিনিক, জীবনের বিস্তর ভূভাগে; 
আজ ও কিশলয় ভাবনা চেয়ে আছে;
সূর্যের প্রথম কিরণের অনুদান, 
অনেক সুপ্ত কুঁড়ি ফুল 
হয়ে ওঠি নি, 
কত শিশির বিন্দু এখনো প্রতিফলন হারা, শুকিয়ে -
যায় নিশান্তে, কত জলসমিরণ বহে যায় 
অনর্থক ভাবে, মেঘের রূপে আর 
বদলাতে পারে না, শিশুবত 
মন স্বপ্ন দেখে প্রায়, ওই 
নতুন চাঁদের বিম্ব 
ভাসে পুকুরে, 
ভরতে 
চায় জীবন, অন্তর্মনের গভীরে,এক মুঠো জোছনার 
আলো - - 
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

Lotus Rising Painting by John Lautermilch 

বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১২


হারানো বৃষ্টি 
অনেক বিলম্বের পরে হয় ত সে বুঝলো, সজল 
আঁখির মর্ম, ততক্ষণ উড়ে গেছে মেঘের 
জুয়ার সুদুর কোন অজানা দেশে, 
ছেড়ে গেছে পিছনে এক 
মহা জনশুন্য মরু 
প্রান্তর, ঝরা 
কিছু 
ফণীমনসার কুসুম, ধু ধু মরিচিকার ভিতরে -
সে এখন খুঁজে ভালবাসার ছায়াময় 
পথ, চোখের ওই শীতলতা 
হারিয়ে সে যেন পূর্ণ 
বিভ্রান্ত, আকুল 
হরিণী !
আশাভরা নয়নে চেয়ে থাকে ধুসর আকাশের 
দহন, প্রখর গ্রীষ্মের দুপুরে বসে রয় 
বালিয়াড়ির ধারে, বুকে নিয়ে 
মরুভূমির উত্তাপ, এক 
অদৃশ্য দাহন,
কিছু 
অমূল্য মুহুর্তের হাতছাড়া মন, লিখে যায় -
ঠিকানা বিহীন চিঠি শ্রাবণের নামে,
খসে যাওয়ার তপ্ত বালির 
ধরাতলে - - 
- শান্তনু সান্যাল 
art by Phoebe Brunner

বুধবার, ২৭ জুন, ২০১২


আদিম রাত্রি 
আবার সেই রাত নিয়ে হাজির, সম্মোহনের 
কবচ খানি, জোছনায় দ্রাবিত মোহন -
মালা, বন্য ফুলের মদির গন্ধ,
পুনরায় সে নিয়ে যেতে 
চায় প্রাক্কালীন 
কন্দরায়, 
ভাবপ্রবণতা হারিয়ে, পুনশ্চ জীবন খুঁজে -
কস্তুরী নির্গত নাভির মূলবিন্দু, 
মৃগতৃষ্ণা নিয়ে বুকে ধেয়ে 
যায় স্বপ্নময়ী হরিণ,
একটানা ধাবন,
নিরন্তর 
জাগরণ, সুদুর সরে চলেছে বিহানের ফিকে 
আলো, রাত জড়িয়ে আছে নিখিল 
অস্তিত্ব, চেতন অবচেতন,
দেহ ও প্রাণ, ফেলে 
চলেছে ইন্দ্রিয় 
বশীকরণের অভিমন্ত্রিত, মায়াবী মৃগজলের 
ছিঁটে, গলিয়ে দিতে চায় ক্রমশঃ বলিষ্ট 
বক্ষস্থলের লৌহময় আবেগ 
বিন্দু বিন্দু - - 
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/




art by Laura Milnor Iverson

মঙ্গলবার, ২৬ জুন, ২০১২


শিখাবিহীন মোম
উদাসীনতার কারণ খুঁজতে চায় না মন, তাই সহজে 
খুলে দিলাম বন্ধ বাতায়ন, নিঃশ্বাসের ঘনীভূত 
বেদনা নিয়ে চোখে, সে চেয়ে আছে শুন্যে,
ওই শুন্যের মাঝখানে সাজিয়ে দিতে 
চায় হৃদয়, আকাশগঙ্গার আলো,
ভরে দিতে চায় তার রিক্ত 
বুকের মাঝে জীবন্ত 
স্বপ্নের গরিমা, 
স্পন্দনের তরঙ্গে ভাসিয়ে দিতে সর্বস্ব, যেন অগ্রসর 
এই জীবন, সিক্ত পলকের উপরে থেমে আছে;
কিছু রঙ্গীন বিন্দু, বোধ হয় সে জানে 
না, কাজেই সে মুখ ফিরিয়ে
চলেছে অজানা পথে 
একাকী, ক্লান্ত 
স্ব বিসর্জনের পথ হতে ফিরে যদি সে আসে, কোনো 
ভাবে, সুতরাং এই মুহুর্তে অস্তিত্ব চায় নিজে 
কে পুড়িয়ে দিতে, কারণ খুবই স্পষ্ট,
শিখাবিহীন জীবন শুধুই এক 
রুক্ষ মোমের ধরাতল,
বিরূপ পরিত্যক্ত 
অস্থি পিঞ্জর - - 
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/


art by Marina Petro 

সোমবার, ২৫ জুন, ২০১২


অপরূপ মায়া 
কিছু স্নায়বিক, কিছু অধীর রয়েছে বুকের মাঝে 
ভাবনা, শুধুই দেখতে চায় দূর থেকে হৃদয়;
সে যেন দামী, কাচের, বহিরাগত এক 
জোছনা রঙ্গী পাত্র খানি, তার 
প্রতিফলিত আলোকে 
ডুবে চলেছে 
ক্রমশঃ 
জীবনের আঁধার সঘন, ঘোরের তরঙ্গে দেহের -
নৌকা, প্রান্ত অভাগা, খুঁজে চলেছে যেন
নোঙ্গর বিপনী, সরে যায় হাত 
বাড়াতেই স্বপ্নের তটভূমি,
দিশাহারা অন্তর্মন 
নির্বাক তখন 
চেয়ে আছে, নদীর বুকে ভাসন্ত, স্ফুরিত ঢেউর 
স্বরলিপি, অবিরত, তার প্রণয়ী চোখের 
স্রোতে বহে চলেছে সব কিছু, মাংস 
পেশী, হৃত্পিণ্ড, স্নায়ুগ্রন্থী, 
বিবেক অবিবেকের 
দ্বন্দ্ব, পৃথিবী 
আকাশ 
অন্তরিক্ষের রহস্য রোমাঞ্চ, সমস্ত সৃষ্টি - - 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by Cynthia (Streit) Mazzaferro

রবিবার, ২৪ জুন, ২০১২

সরাসরিভাবে স্বীকারোক্তি

"নিঃস্বার্থ ভালবাসার গুণগান শুনতে আর ভালো 

লাগে না, পতঙ্গ আর জীবন্ত শিখার মাঝের 
সেতু কোনো দিনই টেকসই হয় না," 
সে নিকটে এসে স্পষ্ট বুঝিয়ে 
গেছে, আবরণের 
ভিতরের 
বাস্তবিকতা, প্রবলভাবে প্রতিফলনের ডগায় নগ্ন 
বসিয়ে জানিয়ে দিয়েছে " এই প্রান্তের 
নিচের ভূমি স্বপ্নের ভূমি নয়;
বরং কাঁটা ভরা মাঠ," 
এখন সিদ্ধান্তের 
পালা 
তোমার হাতে, কাছে আসার আগে সরে যাওয়ার 
বিকল্প উন্মুক্ত, তাই যবনিকা ওঠার পূর্বে 
যত পারো নাটকের পংক্তি মুখস্থ 
করে ফেল, পরে আর কি 
সময় পাবে, জ্বলন্ত 
রঙ্গমঞ্চে পা 
দেওয়ার পরে ফিরে আসা মুশকিল, কেবল অন্তহীন
দহন, পৃথিবী হতে আকাশের পথে একাকার 
ধূম্র বৃত্ত, নিয়তির  মন্ত্র মুগ্ধতার মাঝে 
জীবনের বাজি - - 
- - শান্তনু সান্যাল 
 

বৃহস্পতিবার, ২১ জুন, ২০১২

প্রতিফলন বিহীন আয়না

জীবন্ত দহন নিয়ে দেহে সে ঝলসিয়ে যেতে 
চায়, পুরুষালি কায়া, হাড় মাংস,
লোমছিদ্র হতে আন্তরিক 
অংশের ভিতরে, 
ভাবনা 
অভাবনার মূল্য তার কাছে বৃথা অরণ্য -
রোদন, তার মনোভাবে প্রকৃত 
প্রণয় শীর্ষে, দুই দেহের 
মিলন বিন্দুর মুখে 
দাঁড়িয়ে রয় 
চরম 
অভিলাষা, ওই আদিম প্রেমের পরিভাষা;
হয় ত তথাকথিত সভ্য সমাজের 
কাছে অশ্লীলতা, নেহাত 
ভোগ লিপ্সা, কিন্তু 
কোথায় যেন 
সে বিশুদ্ধ
সত্যের করে প্রাণ প্রতিষ্ঠা, নামিয়ে দিতে 
চায় মুখোশের সত্তা, শরীর থেকে 
নির্গত আত্মার খোঁজ তখন 
এক বিরাট প্রশ্ন চিহ্ন,
দেহের মাঝে 
পৃথিবী,
আকাশ, মহাসাগর, নীহারিকার আলো, অজ
 বীথি, নিঃশ্বাসের সেই জগতের বাহিরে 
কেবল মরিচিকা, স্পন্দনের 
সমাপ্তির পরে অভিন্ন 
শয্যাসায়ী মানুষ 
করে চাপা 
আতঙ্কিত ঘৃণা, শরীর নিয়ে যাবতীয় হিংসা 
প্রতিহিংসা, আচার বিচার সব কিছু 
অর্থহীন, প্রাণ বায়ু যখন হয়
উঠে বিলীন, তার ওই 
পারদর্শী দর্পণে
পরাবর্তন 
যায় থেমে, ভেসে উঠে উলঙ্গ শরীর চোখের ঠিক 
সামনে, সেই আবরণ বিহীন জীবন 
শুধিয়ে যায় দেহের বাস্তবতা,
খুলে খসে পড়ে স্তর প্রতি 
স্তর ছদ্ম যবনিকা,
ক্রমশঃ 
আঁধার হতে দেহ ভেসে যায় অজানা আলোর স্রোতে !
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

  
Painting by Sena Wilson