সোমবার, ৬ আগস্ট, ২০১২

  যুগ পেরিয়ে

 বিস্তীর্ণ বুড়ো অশ্বত্থ গাছের নীচে, দেখেছি তাকে,
একাকী ঝুলন্ত শিকড় ধরে, চেয়ে আছে অবাক, 
গঙ্গার বুকে ভেসে যাওয়া, নৌকার দূর 
বহুদূর সাগর কুলে বিলীনতা, 
ক্রমে ক্রমে খালের জল,
তখন ফিরে গেছে 
নদী গর্ভে,
সান্ধ্য আরতির সুরে, জ্বলে উঠতে চায় পরিত্যক্ত -
মাটির প্রদীপ, সন্ধি বেলায়, শঙ্খ ধ্বনির 
আড়ালে আঁধার যেন দ্রবীভূত, 
প্লাবিত করে নিতে চায় 
যুগের অন্তর্দহন 
নিমেষে,
তিমিরাচ্ছন্ন প্রাচীন দেউলের প্রাঙ্গনে, নীরবতা
ঘনিয়ে আনতে চায় তার নিগূঢ় প্রণয়ের 
কুহেলিকা, ভগ্ন প্রাচীর প্রান্তে দীর্ঘ 
নিঃশ্বাসে লিখে যায় অরণ্য 
কুসুম, কিছু পুরাতন 
ইতিহাস, 
কিছু গোঙানির অর্থ, কিছু চাপা চিত্কার, বহু 
সামন্তিক অত্যাচার, চাবুকের গর্জন,
পুরোহিতের ঘৃণা, অশ্বারোহী 
দলের মাঠ, ঘাট, খামার   
পেরিয়ে হৃদয়ের 
ফসলে 
কেটে নিয়ে যাওয়া, উধ্বস্ত জীবন চেয়ে রয় 
শুধুই তার শুন্য চোখের 
সজলতা - - - 

- শান্তনু সান্যাল  

রবিবার, ৫ আগস্ট, ২০১২


মহাপ্লাবনের রাত্রি 

নির্জিত মেহেদী পাতার ছিল না কোনই দোষ,
হাতের রেখা ধরে রাখতে পারিনি বোধ 
হয় রঙের স্থায়িত্ব, প্রথম বৃষ্টি তে 
ধুয়ে মুছে গেছে প্রেমাকৃতি, 
মৌন নকশার ভাষা 
বুঝে উঠি নি 
হৃদয়,
অনেক দূর যখন ভেসে গেছে বৃষ্টি বহুল মেঘ,
বসুধার ফাটল ভরা বুকে তখন, ত্রাহি 
ত্রাহি ! অঙ্কুরিত আবেগ গেছে 
শুকিয়ে ক্রমশঃ, অনেক 
সময় অনেক কিছু 
ঘটে যায়,
জীবন কিন্তু থামে কোথায়, হিসেব নিকাশের 
খাতায় মহাশূন্যের ছাড়া কিছুই ছিল না,
যদিও দিবা নিশি, প্রতিপলের 
গণনা করে গেছে মনের 
চিত্রগুপ্ত, সেই 
মহাপ্লাবনের রাত্রি, সবাই যখন সরেখ দাঁড়ায়ে,
খুলে ছিল অদৃশ্য হাতে নিয়তির পুঁথি,
সমস্ত পৃষ্ট তখন রিক্ত, অনুজ্বল 
করতলে খুঁজে পাই নি 
ভূত, বর্তমান 
ভবিষ্যত !
প্রণয়ী মেহেদির দাগ তখন আবছা - -  বিলুপ্ত,
সব কিছু  - - - 

- শান্তনু সান্যাল  


Moonlit Night - Iván Aivazovski
http://sanyalsplanet.blogspot.in/

শনিবার, ৪ আগস্ট, ২০১২


ভাঙা ডানার জগত - - 

ঠিক ছায়ার মত এত কাছে এসে দিয়ে গেছো 
নিঃশব্দ আঘাত, কড়া নাড়ার শব্দে ছিল
চাপা ক্রন্দন, দ্বার খোলার আগেই 
রেখে গেছ বুঝি অশ্রু ভিজা 
গোলাপ, শিশির ঝরার 
পূর্বে যেন ঝরে 
গেছে 
স্বপ্নের বীথিকা, রাত উদাস দাঁড়িয়ে রইলো,
দিগন্ত পারে নিয়ে হাতে আরশির ভাঙন,
জীবনের অপূর্ণ পরিচ্ছেদ, ওই অর্ধ 
নিবন্ত অনল পথে হেঁটে গেছে,
ভালবাসা নগ্ন পায়ে, 
একাকী বহুদূর,
বুকে 
বিঁধিয়ে, বিষ বাণের ভাঙা ডগা, কিছু মৌন
গোঙানি, কিছু আঁধারের সাথী, ক এক 
কণা জোনাকির আলো, নয়ন 
কোণের তৃষিত শ্রাবণ, 
কিছু রঙিন 
স্পর্শ,
আর প্রজাপতির গরূৎ চিরকুট - - - 

- শান্তনু সান্যাল 
painting by Martin Johnson Heade 
http://sanyalsplanet.blogspot.in/




  

শুক্রবার, ৩ আগস্ট, ২০১২


গভীর অঞ্চলে 

বহির্গামী আলোর আড়ালে রইলো আঁধার সঘন, 
ছদ্ম কিরণ ঘুরে বেড়ায় দেউল চূড়ার গায়ে,
জন্ম মৃত্যুর দুই স্তম্ভের মধ্যে বাঁধানো,
প্রীতির মোচড়ানো দড়ি, উপরে
নগ্ন পায়ে হেঁটে চলেছে 
নিয়তির মল্ল 
খেলুড়ে,
লাঠির দুই অন্তে ঝুলে আছে রোদ মেঘের খেলা,
ওই শুন্যের নিচে চেনা অচেনা মানুষের 
ভীড়, বিস্ময়ে চকিত চোখের 
তলে আতঙ্কের ছায়া, 
বুকের ভিতরে 
রহস্য 
রোমাঞ্চের মেলা, হাসি কান্নার পার্শ্বে দাঁড়িয়ে 
রয় জীবন একাকী, নীরব পৃথিবী 
মৌন আকাশ, স্থির সমুদ্র,
তা সত্তেও ভেসে 
যায় 
উদ্বর্তনের ধারা, অন্তর্তমের গভীর অঞ্চলে - - - 

- শান্তনু সান্যাল  

akone walker
http://sanyalsplanet.blogspot.in/

বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১২


হারানো ঢাখনা

সাত সকালে সে দাঁড়িয়ে রয় বুঝি দোরগোড়ায়, 
গায়ে মেখে শীতকালের রোদ্দুর, সহসা 
পা এগিয়ে যায় খুলতে, সদর 
দরজা, একি সূর্য্য !
এখনো মেঘের 
কোলে,
ভুল ভাঙ্গার মুহুর্তে ফিরে দেখি সে লুকিয়ে আছে,
সিঁড়ি লাগোয়া দেয়ালে, জাফরির ফাঁক 
হতে তার এই ভাবে ছড়িয়ে পড়া,
জাগিয়ে তুলে সুপ্ত অভিলাষ,
কাগজ হাতে নিয়ে মন 
খুঁজে মেঝের 
উপরে 
স্বপ্নের চিরকুট, এত ক্ষণ চুপি চুপি সে করে গেছে 
অনুপ্রবেশ অলিন্দ পারে, ছুঁয়ে চলেছে নিঃশব্দ 
মানিপ্লান্টের কচি সবুজ পাতা, চেয়ে 
আছে যেন অবাক শুকনো 
নিশিগন্ধার গুচ্ছ,
বুঝি বলতে 
চায় কিছু মরমের কথা, ফিরিয়ে আনতে চায় হয় 
ত হারানো গন্ধ, জীবন তখন বন্ধ করে 
দিতে উত্সুক, খোলা আতরের 
ফুরন্ত মুখী কাচের সুন্দর 
শিশি, বিহ্বল মন 
খুঁজে ঢাকনা,
পালঙ্কের নিচে, চেয়ারের আশেপাশে, আয়নার খুব 
নিকটে, শ্বেত শ্যাম পুরাতন স্মৃতির 
যাদুঘরে - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/


  
With Traditional Flowers Near The Greek House

বুধবার, ১ আগস্ট, ২০১২


পুনারাবৃতির ধ্বনি - -

নিয়তির সেই বিজড়িত রেখায় খুঁজে গেছি 
তার নিগূঢ় প্রতিবিম্ব, ডহর নিঃশ্বাস 
ফিরে আসে যেন বাংবার, ওই 
অতলে আছে মায়াবী এক 
নগর, গ্রাস করে যায় 
অস্তিত্ব হতে পূর্ণ 
প্রতিচ্ছায়া,
কিসের লাগি আসক্ত জীবন, সন্ধান করে 
বিস্মৃত ঠিকানা, কিসের মোহে খুঁজে 
অন্ধ ভালবাসা, সব কিছুই 
যখন সাময়িক কেন 
মন চায় স্থায়ী 
আবাস,
না তুমি আছো নিকটম, না আমি আছি 
আশেপাশে, কিসের আকুলতা, ভরে 
যায় অভিলাষী কুম্ভ; চলকে 
যায় আত্মীয়তা তবুও 
বারে বারে নেত্র 
কোণ হতে, 
না অশ্রু, না শিশির বিন্দু শুধুই পুরাকথার 
পুনারাবৃতি  - - - 

- শান্তনু সান্যাল 

artist - Ellen Joseph  
  http://sanyalsplanet.blogspot.in/  

মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১২


রোমাঞ্চিত মুহুর্ত্তে 

আজ না হয় থাক, নেপথ্যের আঁধারের খেলা, 
এসো করি কিছু অপ্রকাশিত কবিতার গল্প,
কিছু আবরণহীন মঞ্চের বাস্তবিকতা,
মনে পড়ে কি সে দিনের কথা, 
বৃষ্টি তে ভিজে, হেঁটে বহু 
দূর ফিরে এসেছিলাম,
বুকে বাধিয়ে 
অদৃশ্য 
জ্বালা, অরণ্য পথের সেই কাঠের সেতু, ক্ষুদ্র 
নদীর গর্জন, প্রস্তর খণ্ডে লিখিত জলজ
উদ্ভিজ্জের সবুজ লিপি, বুনো
তুলসীর আদিম গন্ধ,
অপ্রত্যাশিত 
ভাবে 
হৃদি স্পন্দন ছোঁয়া, সিক্ত ভাবনার ধারায় 
হারিয়ে যাওয়া, অনেক কিছু, অব্যক্ত 
মনের ভাবনা উঁকি দিয়ে যায়,
সুরভিত দিনলিপির পাতা !
যেন অস্থির নড়ে উঠে 
স্মৃতির দমকা 
হাওয়া 
লেগে, শিহরিত রোমাঞ্চে খুঁজতে চায় মন 
তোমার ভীরু ভালবাসা - - 

- শান্তনু সান্যাল 
painting by TONI GROTE 1
http://sanyalsplanet.blogspot.in/