বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৩

মুহুর্তের খেলা - -

জোড়াতালি দিয়ে বজায় রাখা যায় নি বেশি 
দিন মধুরতা, আসলে মখমলের চাদরে 
চটের তাপ্পি চলে না, তাই সে 
খুব গুছিয়ে বুঝিয়ে 
দিয়েছে মান -
দণ্ডের 
পরিভাষা, বাস্তবিকতা ও কৃত্রিমের মধ্যের -
সেই অস্পষ্ট রেখা ভেসে উঠেছে, এক 
দিন, হয় ত সহজে কুলিনতার 
অভিমান যায় না, বিষাক্ত 
ভাবে জড়িয়ে রয় 
স্নায়ু হতে 
মস্তিষ্কের রহস্যময় জালে, তার অবহেলায় - - 
ছিল, নিজেকে খুঁজে পাওয়ার প্রক্রিয়া,
সে দিন হতে নতুন বোধের 
সূচনা, তার গড়া 
বিগ্রহের 
বহিষ্কার, নিজস্ব আত্ম সত্তার উত্থান, নতুন 
দিগন্তের সন্ধান, যেখানে মানুষের 
সংজ্ঞা কেতাবি নয়, বরং 
হাড় মাংসের 
মূল্যায়ন,
বিজ্ঞানের গভীরতা সাঁতরিয়ে সত্যের দিকে
এগিয়ে যাওয়া, ওই চরম বিন্দুর মাঝে 
সমাহিত জীবনের নিষ্কর্ষ, সব 
কিছুই একাকার, পরম 
সত্যের বৃত্তে দুই 
পরম সত্য 
এক নারী দ্বিতীয় পুরুষ, শেষ জগৎ মহাশূন্য 
কি মহাস্বপ্ন বলা মুশকিল, মুহুর্তের 
খেলা তাশের ঘর - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
poucher pastel painting

বুধবার, ২০ মার্চ, ২০১৩

অকুলের - - ভাসন - -

ওই নিরুদ্ধ বাসনার বাতায়ন খুলে যেতে চায়,
তোমার চোখের সুবাসিত স্বপ্নে, কিছু 
রহস্য রোমাঞ্চ, কিছু উন্মুক্ত 
মালঞ্চ, বেঁধে রাখতে 
চায় আমার 
পুরুষালি অহংবোধ, ভেঙে যায় প্রতি মুহুর্তে -
ছদ্ম চরিত্রে গড়া বাহ্য আকৃতি, আমি 
অনায়াসে ছুঁতে চাই জীবন্ত অগ্নি,
জেগে উঠে অপ্রত্যাশিত 
ভাবে স্ব - দহনের 
প্রবৃত্তি ! দেহ 
তখন উপায়হীন, বেরিয়ে আসতে অস্থির ওই -
নৈতিক অনৈতিকের লক্ষণ রেখার বাহির, 
শরীর ও মনের দ্বন্দ্বের মাঝে তখন 
শীত যুদ্ধ, দিগন্তের অদৃশ্য 
মিলন বিন্দুর আশে 
পাশে, ভেসে 
উঠে আবেশিত বারিদের সঘন স্তর, পরবর্তী 
মুহুর্তে নিরন্ধ অন্ধকার, তখন না তুমি,
আর না আমি থামিয়ে রাখতে 
পারি, বিহান পূর্বের সেই 
অনন্তব্যাপী মহা 
বৃষ্টির তাণ্ডব,
এবং সেই মুহুর্তেই দ্বৈত নিমজ্জন, অকুলের - - 
ভাসন - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Dark Couple

রবিবার, ১৭ মার্চ, ২০১৩

আসন্ন উত্তরায়ণ - -

নিজ নিয়ন্ত্রণে গর্ব ছিল, জানি না কি ভাবে 
আজ চোখের বাঁধ ভেঙ্গে গেল , আমি 
চাই নি বলতে তাকে বুকের  
জমানো ব্যথা, হাসির 
সাথে অশ্রু কেন 
আজ চলকে 
গেছে !
তার নিস্তব্ধ ভাবে চাহনির মাঝে আমি চাই 
নি ধরতে বহে যাওয়া মাস্তুল, আজ 
কি যে হলো, কেন যে চোখ 
অসময়ে খুলে গেছে,
আবার যেন 
কিনারা 
হতে ডিঙ্গা বহু দূর সরে গেছে, অনেক বার 
জীবনে, অনেক কিছু নিঃশব্দ ঘটে 
যায়, কখনো আকাশ হাতের 
খুবই কাছে, কখনো 
পৃথিবী হারায় 
শুন্যের 
মাঝে, পুরুষালি ভাবনার নিজস্ব অভিমান 
ছিল, আজ কি যে হলো, জানি না 
হৃদয়ের পিঞ্জর মোমের 
সম হটাত যেন 
জলের রূপে 
গলে -
গেছে, আমার নিজের উপরে মহৎ আস্থা  -
ছিল, সম্মোহন বা প্রেম, যা কিছুই 
বলতে পারো, আজ পুরাতন 
অঙ্গীকারের সংজ্ঞা 
গেছে  ক্ষণিকে 
বদলিয়ে,
আমি 
পুনঃ কন্টক শয়নে চেয়ে আছি সূর্যের - - 
আসন্ন উত্তরায়ণ - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Thomas Moran painting 1

শনিবার, ১৬ মার্চ, ২০১৩

নতুন আবিষ্কার - -

জানতে চেয়ে ছিল হৃদয় তোমার ভূমিকার 
সত্যতা, কত অভিনয় কত বাস্তবতা,
মনে পড়ে এখনো, জীবন মঞ্চের 
সেই আলোকময় সোপানে 
আকস্মিক দেখা, 
কিছু ক্ষণের 
মৌনের 
পরে, ভাবনার অজানা স্রোতে সুদূরে ভেসে 
যাওয়া, ধোঁয়াটে সন্ধ্যার ছিল এক 
অদ্ভুত সম্মোহন, বৃষ্টি ভেজা 
পথে ভিড় কাটিয়ে 
হাঁটা, সেই 
ক্ষণিক আঙুলের নির্লিপ্ততা কাঁপিয়ে যেত 
দেহ ও প্রাণের দুনিয়া, আজ বহু 
দিনের পরে জানতে ইচ্ছে 
করে, সেই পুরাতন 
দিনের অধীর 
স্পন্দন !
কি আজ ও তোমায় করে যায় উদ্বিগ্ন - - 
কিংবা সময়ের চক্রে সব আবেশিত 
মুহুর্তগুলি গেছে উড়ে, তুমি 
কি আজ ও লিখ 
লুকিয়ে দিন -
লিপির 
মাঝে প্রথম প্রেমের কবিতা অথবা করে 
চলেছ বানান সংশোধন, কিছু 
নতুন আবিষ্কার - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
painting by DAVID ATKIN 

বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৩

সময়ের স্রোতে - -

আলোছায়ার ওই শেষ প্রান্তে, জীবন চায় আপ্রাণ 
তোমার অনুসঙ্গ ধরে রাখতে, অগোচর 
উপত্যকার বুক হতে, ফিরে আসে 
প্রতিধ্বনিত ক্লান্ত সুর, খুঁজে 
এক রাতের পান্থশালা 
শুধুই তোমার 
হৃদয়ের 
মাঝে, এই টানের আছে নিজস্ব এক গভীরতা !
কোনো ভাবেও তুমি থেমে রবে না, ওই 
চার প্রাচীরের মাঝে, তোমার 
অন্তর্মনে আজ ও সাঁঝের 
প্রদীপ শিখা জেগে 
আছে, খুবই 
মুশকিল,
মোহ মায়ার পিঞ্জর খুলে উন্মুক্ত আকাশের - -
বিচরণ, ভাবনার আরোহণ থামে না 
কোনো দিন, যতই চাইবে সরে 
যেতে অতই কাছে ফিরে 
আসবে, জীবনের 
এই বাস্তবে 
রয়েছে 
এক অপরূপ সৌন্দর্য্য, শেষ নিঃশ্বাসেও ধরে 
রাখতে চায়, এই ক্ষণস্থায়ী দুনিয়া, জানা
সত্তেও যে, বহুদূর আছে আবছা 
তীরভূমি, জীবন চায় 
এক বার তার 
স্পর্শ !
তাই বারংবার ডুবা, পই পই ভেসে আসা !
সময়ের স্রোতে বহে যাওয়া এক 
অনির্দিষ্ট উজানের মুখে 
নিরন্তর - - 
* * 
- শান্তনু সান্যাল 
painting by Mary Ploegsma.jpg
http://sanyalsplanet.blogspot.com/

অভিপ্রায়ের বাইরে - -

পরিপূর্ণতার দাবির মাঝে ছিল ছদ্ম প্রদর্শন কি 
মুক্ত ছন্দের কবিতা, প্রায়ই একান্তের 
আকীর্ণ মুহুর্তে ভাবে হৃদয় !
তার চোখের বিম্বের 
ভিড়ে বহু বার 
খুঁজে পাই 
নি, নিজের হারানো প্রতিচ্ছায়া, অহর্নিশ সে -
বলে গেছে, আমি না কি তার অন্তরে 
দ্রবীভূত, শিরায় শিরায় এক 
লয়ে প্রবাহিত, কিন্তু !
এই কিন্তু -
শব্দের বাইরে বেরিয়ে আসা খুবই কঠিন, - - 
কোথা  ও যেন আটকিয়ে রয় তার 
তথাকথিত চিরস্থায়ী প্রেম,
এটা কত দূর যে 
সম্ভব,
প্রায়শঃই ভাবে জীবন, যখন সব কিছুই এক 
দিন বিলীয়মান, তখন এ কেমন 
ইচ্ছাপত্র, শুধুই এক অলীক 
আলোর অভিমুখে 
অনুধাবন !
তবু ও 
সেই মায়ামৃগের আবেগে জীবন যায় ছুটে - 
বাস্তব কি অবাস্তব এখানে অর্থহীন, 
* * 
- শান্তনু সান্যাল 
 http://sanyalsplanet.blogspot.com/
More Art, oil paintings