সোমবার, ৩০ জুন, ২০১৪

অনন্ত উচ্ছ্বাস - -

ওই অবুঝ পথের তুমি হতে চাও সহযাত্রী 
আশ্চর্য বৈকি, সে এক গন্তব্য নিখোঁজ,
না কোনো উদ্দিষ্ট চিহ্ন, না দূর 
দূর পর্যন্ত কোনো মেঘের 
ছায়া, শ্রাবণ শুধুই 
যেখানে এক 
মৃগতৃষ্ণা,
তোমার প্রেমে বুঝি না কী যে আছে শীত 
দহন, জ্বলে যায় সহস্ত্র প্রস্তরের মাঝে 
অবিরাম, যেন পুরাতন এক 
আগ্নেয়গিরি, ওই সুপ্ত 
বিস্ফোরণে জেগে 
রয় বহু 
অভিলাষের আগুন, জীবন ক্রমশঃ খাঁটি 
সুবর্ণের পথে অগ্রসর, অনন্তকালীন 
টেকসইতার দিকে আগুয়ান,
তোমার প্রণয়ে দেহ ও 
আত্মার তফাৎ
নগণ্য !
ওই দিগন্ত রেখায় মিলে মিশে একাকার -
সমস্ত রাগ অনুরাগ, মান অভিমান,
জীবন যেখানে সম্পূর্ণ ভাবে 
মুক্ত, না পৃথিবী, না 
আকাশ, শুন্যে 
শুধুই 
অজ্ঞাতবাস, চার দিকে অশেষ উদ্ভাস !
সে এক অপরিভাষিত অনুভূতি,
অন্তর হতে অনন্ত উচ্ছ্বাস,

* * 
- শান্তনু সান্যাল   


http://sanyalsplanet.blogspot.com/
orchids

রবিবার, ২৯ জুন, ২০১৪

কল্প তরুর বিশিষ্টতা - -

শ্বাসরোধিত অস্তিত্ব নিয়ে ছিলাম বহু 
দিন, অন্ধকার ঘরে আত্মবন্দী,
ঠিক শুকের খোলের 
মাঝে, রেশমী 
আঁধারে
যেন কাচিক ডানার সন্ধান, তার -
চোখের পরশে আছে এক 
অদ্ভুত আলোকরশ্মি 
গেছে বদলিয়ে 
অহর্নিশ 
অন্তর্মনের গহন কুহেলিকা, ক্রমশঃ 
জীবনের ঊষর উপত্যকায় 
ফুটেছে বুনো ফুলের 
বীথিকা, তার 
প্রণয় 
গন্ধে আছে কল্প তরুর বিশিষ্টতা  -
সমস্ত বৃষ্টি ছায়ার প্রান্তরে 
আশার বীজ করে 
যায় বপন, 
নিঃশব্দ 
ভাবে, সে এক অনন্ত উড়াল সেতু  - 
নিয়ে দাঁড়িয়ে রয় আমার 
সম্মুখে - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
out of cocoon

শুক্রবার, ২৭ জুন, ২০১৪

বলা মুশকিল - -

দুঃখিত হওয়ার কিছুই নাই চার 
জনের মত তুমিও কিছু 
ক্ষণ থেমে দেখে 
যাও সাপ 
সিঁড়ির চিরদিনের খেলা, টোপ 
ফেল আর গিলে যাও, ওই 
গোল ভিড়ের মধ্যে 
ছিল লুক্কায়িত 
আমার 
মুখোশধারী দল, যাকে বলে - - 
সামূহিক ক্রেতা, এখন 
নিলাম হওয়ার 
পরে তুমি 
আর 
তুমি নয়, শুধুই সার্বজনীন এক 
বস্তু, ওই সামনের দেয়ালের 
স্লোগান খুবই পরিচিত,
ইট খসে গেছে 
অবশ্যই,
কিন্তু অক্ষর গুলো চির দিনই - -
টাটকা, কে যেন প্রতি 
পাঁচ বছরে লিখে 
যায়, আর 
বেশি  দূর নয় ভালো দিন ! জানি 
না, আগামী লিখন অনুষ্ঠান 
পর্যন্ত, এই দেয়ালটা 
টিকে 
থাকবে ও কী, বলা মুশকিল - - !

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.in/
moonlit vase 

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০১৪

সঠিক পূর্বাভাস - -

তুমি আজ ও চেয়ে আছো প্রশ্ন চিহ্নিত
মুখে আমায়, অবাক, কিছু মুগ্ধ
বৈকি, আর আমি সেই 
ফাঁকে ফেলে 
চলেছি 
স্বত:স্ফূর্ত অদৃশ্য ফাঁদ, অবশ্যই তুমি 
এই মুহুর্তে খুবই নিরুপায়, ভেসে 
যেতে চাও আবেগের প্রবাহে, 
বহু দূর কোন শুন্যের 
সীমানায়, ওই 
কিছু 
নিমিষের খুশির জন্য সর্বস্ব স্বাহার -
ঝোঁক, তোমার চোখে ঘনিয়ে 
উঠতে চায় সুদূরের 
থামানো ঝড়,
ওই জেনে
শুনে 
সক্রেটিস হওয়ার বাসনা, জানি না 
তোমার বুকের মাঝে কী যে 
আছে প্রান্তবর্তী চাহিদা,
শলভের অন্তিম 
অভিলাষ, 
কিংবা মহা প্রলয়ের সঠিক পূর্বাভাস,

* * 
- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.in/
art by ian goldsmith 
http://sanyalsplanet.blogspot.in/
heart creeper 

মঙ্গলবার, ২৪ জুন, ২০১৪

বিমোহিত এ জগৎ - -

তুমি শুধুই দেখেছ আমার দেহে - 
মীনাবাজারের ঝাঁক ঝমক,
সন্ধ্যার সাথে ক্রমে 
ক্রমে আঁধার 
গ্রাস করা,
ওই 
গলির শেষে রয়েছে প্রাচীন দুর্গের
অসমাপ্ত নীরবতা, ঘনীভূত 
নিঃশ্বাসের মেঘ, চাপা 
কান্নার বর্ষা 
বিহীন 
আষাঢের জ্বলন্ত রাত্রি, কদাচিত !
বুকের ভিতরে প্রসস্ত ওই 
মরুভূমির ব্যথা 
ভরা 
চিৎকার, শেষ প্রহরে যদি তুমি 
শুনতে, অনেক কিছুই রয় 
যায় প্রোথিত, সময়ের 
নির্মম মাটির 
তলে !
মানুষ শুধুই দেখে যায় বিস্মিত 
ভাবে, কেশরের চটক 
সুরভিত রং, 
কেউ 
মনে রাখে না সহস্ত্র ফুলের মৃত্যু,
বাহ্য সৌন্দর্য্যে বিমোহিত 
এ জগৎ, অন্তরের 
পবিত্রতা 
রয় 
যায় যথারীতি অভিশাপিত - - 
চিরদিন - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
pink-daisy by jai-johnson

শনিবার, ২১ জুন, ২০১৪

অন্তহীন নীরবতা - -

সে যেন এক জলরং ছবি ভেসে রয়, 
নিজের মাঝে নিজেই অদৃশ্য 
প্রবাহে, শিল্পীর তুলি
তাকে বেঁধে 
রাখতে 
পারে না, সে যেন জন্মগত এক - -
উন্মুক্ত পাখি, পোষ মানে 
না, বহু দিন পিঞ্জরে 
থাকা সত্তেও 
উড়ে 
যায় একটু ফাঁক পেলেই, আর ফিরে 
আসে না, সে তখন সমস্ত 
পরিচিত অনুনাদের 
বাইরে, অদৃশ্য 
সত্তার 
দখলে, পৃথিবী তখন তার সামনে -
যেন এক বৃহৎ, জ্বলনশীল 
কর্পূর পিণ্ড, ধীরে -
ধীরে 
বিলীনতার পথে অগ্রসর, পঞ্চ তত্বে 
লীন, আর অন্তহীন 
নীরবতা !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
in the mist