সোমবার, ১৪ মে, ২০১২


সেই নয়নের গভীরতা 

মনের অভিলাষ, সীমাবিহীন অনুভূতি !
সে নিকট আসতে ও  দ্বিধাগ্রস্ত;
দূরত্ব রাখতে ও না রাজি,
কেমন করে বোঝাই 
চেতনের এই 
নিমজ্জন, 
ভাবনার পলকা পল্লবের অবস্থা খুবই 
করুণ, না ধরে রাখতে চায় 
হৃদয়ের তন্তু ; না উড়ে 
যেতে চায় সুদুর 
ঝড়ের 
সাথে, এক ভাগ্যগত রহস্য নিয়ে বুকে;  
সে করে আলাপ তড়িতের
সাথে, এ কেমন তার 
চোখের ভাষা 
বুঝতে 
গিয়ে যেন তারক খচিত আকাশ যায় 
ফুরায়ে, নৌকা ডুবির  সমস্ত 
যাত্রী পেয়েছে পরিত্রাণ,
যে নিজেই ডুবতে 
চায় যদি, 
খুবই মুশকিল যেন জীবনের মোক্ষ প্রাপ্তি !

- শান্তনু সান্যাল
storm - no idea about the painter 

রবিবার, ১৩ মে, ২০১২


না আসার কারণ - - - 

না; সে আসি নি প্রতিশ্রুতির জীর্ণ পাতা 
ঝরে গেছে হালকা হাওয়া লেগে,
জেগে ছিলেম সারা রাত 
মনের দ্বার খুলে 
চাঁদ ওঠে 
নি; শুক্লা তিথি থাকার সত্তে ও, না; সে 
কথা রাখি নি, ঝরে গেছে ভাবনার 
কুঁড়ি নিশুতি রাতে ফুটে,
কীসের শব্দ বুকের 
মাঝে বেদনার 
সঙ্গে 
মিলে লিখে গেছে ; আত্ম কাহিনী, না; 
চোখের ঘনীভূত বাদল ঝরে নি;
তবুও দেখি ভিজে আছে 
ভালবাসার পলকা 
অনুভূতি,
জানি হয় ত সে ভালোবাসি নি; শুধুই 
মন রাখার আবদার;  মিথ্যে 
করুণার স্পর্শ, রেখে 
গেছে স্বপ্নীল
নয়নের 
আলো হতে - - - 

- শান্তনু সান্যাল
Marianne North Gallery- Painting 

শনিবার, ১২ মে, ২০১২


স্বাহার জন্য প্রস্তুত 

আবার সে সাজিয়ে চলেছে উপাসনা মঞ্চ 
বুকে জ্বালিয়ে রেখে সান্ধ্য প্রদীপ,
চোখে ঘনিয়ে এনেছে 
প্রেমাঞ্জন, 
ফিরে এসেছে হয় ত ভাবনার; মোহানা
হতে অশ্রু জলের তরী, আবার 
সে বিছিয়ে রাখতে চায় 
কার পথে হৃদয়ের 
কোমল
গালিচা, বেঁধে চলেছে রেশমী সুতায় -
স্বপ্নের লাজুক ভাবপ্রবণতা;
আবার সে হতে চায় 
রিক্ত হাতের 
অর্ঘ্য,
জীবনের যজ্ঞ; পুনরায় যেন প্রজ্জ্বলিত!
সাঁঝের সুর্মারঙ্গী আঁধারে  জেগে 
উঠতে চায় সুপ্ত অভিলাষ, 
সে যেন আবার 
স্বাহার  জন্য 
প্রস্তুত,

- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.com/



by unknown painter 

শুক্রবার, ১১ মে, ২০১২


অনন্তকালব্যাপী 

এড়িয়ে সমস্ত পূর্বাভাস সে ভিজিয়ে নিয়েছিল 
অন্তরতমের  তৃষ্ণা, তাই অপ্রত্যাশিত 
সন্ধ্যার ঝড়ে সে ছিল নির্বিকার,
ঠিক শিলাময় সামুদ্রিক 
সৈকত, নীরব !
ভাঙ্গনের জন্য যেন প্রস্তুত, দৃঢ় সংকল্প, জেদী,
তার এই অদ্ভুত অনুসঙ্গ, জাগিয়ে গেছে 
ভীরু ভালবাসায় এক অনন্য 
উদ্ভাবন, উড়ে গেছে 
সারস যুগল সম; 
তারা 
দিগন্তের পথ ধরে বহুদূর অজানা প্রান্তরে -
সেই স্বপ্নীল উপগ্রহের দেশান্তরী 
যাত্রা গেছে বদলিয়ে সব 
কিছু, যেন ফুটে 
চলেছে 
পাষাণী ধরাতলে; নামবিহীন স্বর্গীয় কুসুম, 
পরিত্যক্ত উত্স  ভূমি রইলো যুদ্ধ
মুখী, তারা  নিখোঁজ তাদের 
নিজের  জগতে; বাইরে 
ঝড় বৃষ্টি একাকার,
বহে চলেছে 
ক্ষিপ্ত হাওয়া তীব্র বেগে; তারা এখন সুদুর ভেসে 
চলেছে; আকাশপথে অভ্র মেখে গায়ে,
আবেশীয় অশনি নিয়ে বুকে,
বিলীনতার দিকে;
অনন্ত কাল ব্যাপী পথের বোধ হয় তারা যাত্রী - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
no idea about creator 

বৃহস্পতিবার, ১০ মে, ২০১২


আদিম  গন্ধ 

অনেক তপ্ত সাধের পরে ঊষর ভূমি যেমন 
চেয়ে রয় মেঘের ভাঙন, অনেক ক্ষণ 
বুক পুড়িয়ে যেমন মাটির দীপ
করে আঁধারের আলিঙ্গন,
ঠিক কোথায় যেন 
তার চোখের 
পরশে খুঁজে পায় হৃদয় , অল্প বিরামের  বর্ষণ, 
অনেক দিনের বাদে দক্ষিণ মুখী 
জানালায় কে যেন  রেখে 
যায় অবিকশিত  
রজনীগন্ধার 
গুচ্ছ, 
জোড়াতালির স্পন্দন, জীবনের ঝিমন্ত দুপুরে !
পাঁচিল আর ছায়া যেন মৌন কথা কয়, 
আপনমনে নড়ে চলেছে অশ্বত্থ 
গাছের পল্লব, যেন সুর 
ধরেছে সংবেদ 
কন্ঠে,
নদী দেহের গন্ধ ভেসে উঠে দেউলের চত্বরে,
ভাঙ্গা নৌকার ক্রন্দন ও ঢেউর সান্ত্বনা,
মনে হয় কে যেন ছুঁতে চায় খুবই 
যতনে ছিদ্রময় কাষ্ঠ শরীর,
সাময়িক বিধ্বংস 
করে;  কিছু 
আগেই ছুঁটে গেছে তীব্র বেগে, পূব মুখী দূরগামী 
রেল, সেতুর গায়ের কম্পন হয় তো 
নদী ও অনুভব করেছে নিশ্চই,
প্রেম  যেন তার উন্মুক্ত 
হাসি কিংবা মোতির
মালা, এই 
মুহুর্তে খুলে পড়েছে কাচের মেঝে, গড়িয়ে যায় 
ভাবনার মুক্ত মণি, উদ্ভাসিত সহসা 
মনের দালান, তুলে রাখতে 
চায় জীবন, প্রণয়ের 
ঝরা পাতা ;
আবেগী বই র মাঝারে, আলতো হাতে সরিয়ে 
চলেছে জোছনা; পুতুল রুপি রাতের 
দেহের ধুলা, বাতায়নে পুষ্পের 
কলিকা ফুটে চলেছে ;
বুকে জড়িয়ে -
যেন এক আদিম গন্ধ - - - 

বুধবার, ৯ মে, ২০১২


শেষ প্রহরের ক্ষীণ আলো 

নিঃশব্দ বেদনা, গহিন নিরবতা , আর নিহন্তা রাত্রি ! 
রক্তরঞ্জিত ভাবনা যেন হেঁটে চলেছে বহুদূর,
না কোনো পৃথিবী, না আকাশের ছায়া 
ডুবে চলেছে নীহারিকার আলো 
কেমন যেন ঘোলাটে সব 
কিছু, চার দিকে 
শুধুই
নিস্তব্ধতা, ছায়াময় সেই প্রেমের পিঞ্জরে পড়ে আছে 
কিছু স্মৃতির রঙিন পাখনা, উড়ে চলেছে 
কার গানের স্বরলিপি অথবা প্রণয়ী
প্রাণের তুলো, ঝরে চলেছে 
নিশিপুষ্পের শ্বেত 
পাপড়ি !
বুক হতে কে তুলে নিতে চায়, বিন্দু বিন্দু শেষ প্রহরের 
জোছনাময়  সুরভি - - -

- শান্তনু সান্যাল
painting by Heade Martin Johnson 

মঙ্গলবার, ৮ মে, ২০১২


অগোচর অনুভূতি 

বিছিন্ন পল্লবের গায়ে  লুকানো সেই টলমল নিহার 
বিন্দু, আর ভালবাসা, কোথায় যেন মিলে 
মিশে আগ্রহী, বেঁধে রাখতে চায় 
বিরাট অশ্বত্থ গাছের ছায়া 
বুকের মাঝে, শুকিয়ে 
যাওয়ার সংশয় 
নিরন্তর 
করে যায় মন উদ্বেলিত, অভিশাপিত আঁধার -
জড়িয়ে রাখতে চায় জীবন, সূর্যের আলো 
তখন আক্রান্ত করে দেহ ও প্রাণ,
ভাবনার কুসুম গুটিয়ে 
থাকতে যেন বাধ্য, 
নিজের অব্যক্ত 
জগতে,
অগোচর  অনুভূতি হারিয়ে যেতে যেন ইচ্ছুক -
তার নয়নের তীরে - - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
dew drops