বুধবার, ৬ জুন, ২০১২


উদার মনা সাথী - -
ওই নদী ; মোহানা মুখী, সাগরের বুকে আছে 
হয় ত সুখী, উধ্বস্ত করে গেছে কিন্তু 
মনের পরিদৃশ্য, তটভূমি, সমস্ত 
সাংঘাতিক ভাবে, ওই 
মিলন বিন্দুতে 
চাঁদের 
প্রতিবিম্ব খুঁজে বেড়ায় নিজের অস্তিত্ব প্রায় !
মাঝিদের কন্ঠে ভেসে উঠে তার 
আর্তনাদ, অপরিচিত করুণ
সুরে, করে যায় উজাড়
উজানের প্রবাহ 
শেষ প্রহরে,
ফিরে আসে ব্যথিত স্বপ্ন নগ্ন পায়ে, বুকের 
মরুভূমি খোলা রাখে কবি, যদি 
ভুলে মেঘেরা হয় ওঠে 
উদার মনা 
সাথী - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting by artist Jamie Williams Grossman

ভিন্ন দেশে - -

দুরে কোথাও যেন ঝরেছে প্রবল বৃষ্টি, পরিপার্শ্বের
আর্দ্রতার  মাঝে রয়েছে আবেগী ছোঁয়া, 
খোলা জানালা পেরিয়ে জোছনার 
অনুপ্রবেশ, শিহরে তার 
অনেক কাছে সরে 
আসা, বহে 
যায় দেহগন্ধের সাথে ; ক্লেদিত সাগর কুলের হাওয়া,
শোণিত শিরা হতে, হৃদয়  তন্তুর ভিতরে 
অপ্রত্যাশিত দহনের সূত্রপাত, এক 
দৃষ্টি চাওয়া, নিশীথ রাতের 
নিঃশ্বাস, স্পন্দনের 
ওঠা নামা,
অধর কোণে প্রলয়ের অশনি সংকেত, এক ঝলক 
হাসির মাঝে যেন শতাব্দীর রহস্য, চোখের 
তীরে ঘনিয়ে ওঠা রোমাঞ্চ, প্রগাঢ
ভাবে করে সম্মোহন, পরিপূর্ণ 
চাঁদের আলোয় 
জীবন 
ভেসে যেতে চায় দিগন্ত পারে, অজানা ভিন্ন দেশে !

- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.com/



full moon 

মঙ্গলবার, ৫ জুন, ২০১২


কথা ছিল - - 
কথা ছিল; ওই  রাতের ঘোর অন্ধকারে হারিয়ে 
পাওয়ার অনুবন্ধ, উন্মুক্ত প্রেমের চুক্তি,
অনেক অনেক দুরে অকারণে 
নিরব হেঁটে যাওয়া, 
শুধুই
নিঃশ্বাসের অনুভূতি, দেহ ও প্রাণের অতিক্রম 
ছাড়িয়ে অনন্য অপরিভাষিত ; নভস্থ 
উপগ্রহে কিংবা সমুদ্রগর্ভস্থ 
কোনো ভাসন্ত দ্বীপে,
হৃদয় মন্থন -
খেলার 
হবে উদ্বোধন, অভিনব  সৃষ্টি রচনার রূপরেখা 
নিয়ে এগিয়ে যাব দুজনই বহু দূর, লিখব 
যুগান্তকারী  ঘটনার ইতিবৃত্ত,
ফিরিয়ে আনব খাঁটি 
ভাবনার জগত,
বাস্তববাদ !
যেখানে বিশুদ্ধ প্রেম ছাড়া কিছুই নাই, না কোনো 
শ্রেণী না কোনো ভেদ,  টলটলে, সম্পূর্ণ 
পারদর্শিতা, এক স্ত্রী ও এক পুরুষ,
তা ছাড়া সব কিছুই মিথ্যা,
সেই শাশ্বত সত্য কে 
সাক্ষী রেখে 
কথা ছিল; পরিপূর্ণতার দলিলে রক্তে সই করা - -

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

Painting by Helen Parsley 

রবিবার, ৩ জুন, ২০১২

আত্ম বন্দী

ওই আঁখির  পিঞ্জরে ধরা পড়ে রয়  আসক্ত অন্তর,
উন্মুক্ত দ্বার মুখোমুখি ; তা সত্তেও উড়তে 
বিবশ ; যেন দেহের বিহগ, আকুল 
সুরে ধরে গান ; একান্ত লয়ে 
মধ্য রাতে, গভীর 
আঁধারে  ঝরে 
বিন্দু বিন্দু
হৃদয়ের নির্ঝর ; জোছনা তখন শুধুই মরিচিকা !
সুদূরে ভেসে চলেছে  প্রণয় তরী, ধরা 
দিতে চায় না অস্তিত্বের প্রতিবিম্ব,
মন্ত্রমুগ্ধ আরশি চেয়ে রয় 
অপরিচিত ভাবে 
সারাটা 
সময়, অনিশ্চয়তার মাঝে মুহুর্তগুলো ঝুলে যেন 
স্বপ্নের নাগরদোলা, পৃথিবী মনে হয় এক 
ঝাঁক জোনাকি, মিটমিট করে 
চলেছে ঝাউ বনের বুকে, 
আকাশ তখন এক 
সম্মোহনকারী 
গোলক ;
কেউ অপ্রত্যাশিত ভাবে ; বোধ হয় দিয়ে গেছে -
করতলে শিশির কণা, জ্বলন্ত পথে মন 
হেঁটে যায় আপন মনে, আজন্ম 
কারাবাসী হতে চায় যে 
জীবন এমন 
সময়ে - - - 

- শান্তনু সান্যাল
  

শনিবার, ২ জুন, ২০১২


যথারীতি - - 
না এখানে কেউ নেই, যে নিঃশ্বাসের সঙ্গে বহে যাবে 
রক্ত কণিকার  পথে, তৃষিত হৃদয় ; পথ চেয়ে 
রইলো সারাটা জীবন, কত সহজে  বলে 
গেল মৌসুমী হাওয়ার  উচ্ছ্বাস ; 
আসবে ফিরে আবার 
বুকে  জড়িয়ে 
ভালবাসা
একরাশ, তার অগভীর প্রতিশ্রুতির তলদেশ ছিল 
পারদর্শী, অবশ্যই সে আপ্রাণ বুঝিয়ে গেছে ;
কাল্পনিক গভীরতার কাহিনী, মৃত্যুর 
অপরের  প্রেমানুভূতি, শুনতে 
ভালই লাগে কিন্তু 
কল্প লোকের 
বাহিরে ও
আছে বাস্তবিক জীবন, তাকে বাতিল করাটা কি 
এতই সরল, সুতরাং দক্ষিণা জানালা দিয়ে ; 
চেয়ে রই সহজ ভাবে, সূর্যের উদয় -
অস্তাচল, পৃথিবীর অদৃশ্য 
ঘূর্ণন, আকাশের
চির  মৌন 
কথা বার্তা, মেঘের ঘিরে আসা, সাঁঝের পরিচিত ;
কড়া নাড়া, নিশিগন্ধার অনুপ্রবেশ - - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

bouganvillea stair 

শুক্রবার, ১ জুন, ২০১২


আঁধার পারে - - 
যেখানে বালির খেলা ঘর গেছে ধসে, ওই সৈকতে 
আবার আবেগী ঢেউ খুঁজে, আমার ঠিকানা,
নিজস্ব সম্পদ বলতে ছিল, কিছু ভাঙা
ঝিনুকের খোল, চমকহীন কিছু 
এলোমেলো স্বপ্ন, জানি না 
সে খুঁজে পেয়েছে কি -
সিক্ত পঞ্জিকার 
ছেঁড়া পাতা, পুরাতন বইর বুকে শুষ্ক ফুলের গন্ধ,
সৃষ্টির আগে সূর্য্য ছিল নতজানু, অনিচ্ছায় 
হয় ত গেছে অস্তাচলে, তাই দেখি 
লহরের গায়ে খেলে যায় 
ব্যথিত, রক্তিম বর্ণ 
নিস্তেজ আলো, 
পরিশ্রান্ত সাঁঝ, খুবই নিকটের মানুষ, তাই ফিরে 
ফিরে আসে হৃদয়ের কাছে, কিছু ক্ষণ 
থামে, সারা দিনের নানান গল্প 
করে, রেখে যায় কিছু 
অবিকশিত পুষ্প 
রিক্ত হাতে,
বলে উঠি, জীবনের যাত্রা এখনো অনেক বাকি -
হয় ত আবার আঁধার পারে দেখা 
হবে - - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

painting by Penny 

বৃহস্পতিবার, ৩১ মে, ২০১২


সূর্যের জলসমাধি 
না হয়, এই ভাবেই থাকতে হৃদয়ের অনেক কাছে,
তটভূমির বৃক্ষ ছায়া হয়ে, জীবন হয় ত ফিরে
পেতো ; হারানো দিনের কিছু সজলতা, 
অভিতপ্ত  বালুকা বেলার বুকে ; 
লুপ্ত, ভূগর্ভস্থ আবেগের 
রূপে, প্রেম হয় ত 
ভেসে উঠত 
নির্ঝর
ধারার মত, বহে যেত প্রস্তর শৈল পথে; চিরন্তন 
অনুভূতির সাথে, কোথায় যেন সে এখনো 
খুঁজে বেড়ায় শ্রাবণের প্রতিধ্বনি,
মেঘের ফিরে যাওয়া মৌন 
পদধ্বনি, বসন্তের 
অপূর্ণ মধুরিম 
প্রতিশ্রুতি,
ঠিক করতল হতে রঙ্গীন প্রজাপতির ডানা -
খুলে উড়ে যাওয়া, একাকী মন বসে 
রয় শান্ত ঝিলের তীরে, একান্ত 
পাখি যেন চেয়ে আছে 
সূর্যের মহা জল
সমাধি,

- শান্তনু সান্যাল 
LEONID AFREMOV – PAINTING