রবিবার, ২ ডিসেম্বর, ২০১২

অভিব্যক্তির মর্ম - -

এইমাত্র সে গেছে ছেড়ে দেহের পিঞ্জর, 
অবশিষ্টের রূপে পড়ে আছে -
আসক্তির কঙ্কাল, তার 
প্রেমের উপাসনা 
ও বাসনার
মাঝে 
জীবন করে সত্য মিথ্যার অনবরত -
সন্ধান, নিজের ভিতরে নিজের 
পুনরুত্থান, খোলা নোঙ্গর 
নির্বাক চেয়ে আছে 
ভেসে চলেছে 
জীবন 
তরী, তরঙ্গিত প্রবাহে একলা বহু দূর 
অজানা উজানের দেশে, সরে 
চলেছে দুরে একের পর 
এক নিজস্ব পরকীয়, 
চেনা অচেনা,
শ্বেত 
শ্যাম সমস্ত অনুভূতি, রঙ্গীন আবছা !
আলো ছায়ার মাঝে খুঁজে জীবন 
এখনো তার সজল চোখের 
অনন্তকালীন নিঃশব্দ 
অভিব্যক্তির 
মর্ম  - - 
* *
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/



tiny-sailing-boat

শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১২

বহুদূর - - -

মুগ্ধতার কারণ কিছুও হতে পারে, এই মুহূর্তে !
স্পার্শনুভুতির প্রশ্ন বড়ই জটিল, তার 
প্রণয়ের সান্দ্রতা ঘনিয়ে আনে 
রহস্যময়ী রাত্রির তিমির,
এক বিচিত্র সৃষ্টির 
উদয় তখন 
অন্তর্তমে !
দেহ ও প্রাণে সঞ্চারিত তরঙ্গে, ভেসে যায় এক 
অপরিভাষিত ঘোর, পৃথিবীর আবর্তন 
সহসা বেগবান, নভস্থিত গ্রহ 
নক্ষত্র দৌড়িয়ে পিছিয়ে 
চলেছে সুদুর 
নির্জনে !
জীবন তখন দ্রুতগামী রেলগাড়ি, ঊর্ধ্বশ্বাসে
চেয়ে আছে নদী, মুকুলিত উপত্যকা, 
উচ্ছলিত সিন্ধু তরঙ্গ, অবাক 
জোছনা, স্থির তখন 
বন্য সুরভি !
তার 
অপরূপ রূপের মায়া নিয়ে চলেছে বহুদূর - - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by moore




বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১২

পৃষ্ঠতলে - -

ওই মধ্য বিন্দুর সাথে ডুবনের আনন্দ, বিস্মৃত 
করে যায় সব কিছু, বৃত্তের সমস্ত বিন্দু 
একের পরে এক যায় ছিটকিয়ে 
সুদূরে, কোন বিশেষ 
বিন্দুতে ছিলে 
তুমি 
জড়িয়ে ! প্রায়শ ভাবে মন, খুঁজতে চায় জীবন,
তোমার গুরত্ব, ফিরে আসে বারে বারে 
অস্তিত্ব, পুনরায় তোমার কাছে,
ওই অদৃশ্য মায়াবী পথে 
ফুল, গন্ধ, জোছনা 
সব কিছুই ত 
আছে 
তবু ও জানি না কেন হৃদয় শুধুই ভালবাসে 
তোমাকে, এ কেমন আকর্ষণ বেঁধে 
রাখতে চায় আমার জীবন 
প্রকৃত মোহপাশে,
ভেসে ওঠে 
ভাবনা 
ওই কেন্দ্র বিন্দুর সঘন গভীরতার পৃষ্ঠতলে !

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
mystic blossom - no idea about painter 

মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১২

অশেষ গণনা - -

জরুরি নয় জীবনের বিবরণ হবে তোমার 
অনুযায়ী ! চোখের ভিতরে আটকানো 
প্রতিবিম্বের ভাষা ছিল উন্মগ্ন,
শব্দ ঝরে পড়েছে হয় ত 
বিন্দু বিন্দু, অশ্রু 
কি লবনাক্ত 
সলিল !
কিছু ও উপমা হতে পারে, উজাড় করে -
সারা রাত পুড়েছে ভব্য আকাশ 
তার অনেক পরে, শেষ 
প্রহরে বাষ্পিত 
ব্যথা 
পরিণত হলো নীহার কণার রূপে, ভিজলো 
শরীর কি হৃদয়, কেউ কি বুঝতে 
পারে, খোলা জানালার 
পারে, গোলাপ 
বৃন্তের 
লাজুক শাখায়, ছড়িয়ে রইলো আর্দ্রতা - - - 
এলোমেলো ভাবে, স্মিত সকাল
অনভিজ্ঞ মনে চেয়ে 
আছে তোমার 
চোখের 
কৌতুহল, পাওয়া না পাওয়ার অশেষ গণনা,

- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.com/ 

the gate - no idea about painter 

রবিবার, ২৫ নভেম্বর, ২০১২

কৃষ যবনিকা - -

সরে যাও নিঃশব্দ পদধ্বনির সাথে, যদি চাও 
দুরে যেতে, পাশ বদলিয়ে যাওয়া 
কোনো নতুন আবিষ্কার 
নয়, রাত ও যায় 
সুদূরে, আঁধার 
নামিয়ে 
মেঝে, আরশির বুকে রয়ে যায় কিছু মধুর -
স্মৃতি, গোপনীয় মুহূর্তের নগ্নতা,
পরস্পরের নির্বাক ষড়যন্ত্র,
মধুরিম প্রতারণা !
কে কাকে করে 
গেছে 
উপভোগ সেটা অবসরে ভাবার কথা, প্রকৃত 
বা কৃত্রিম অনুভূতির ব্যাপার, না সে 
এক আসামি না আমি পরিপূর্ণ 
মানুষ, পরিহারের 
উপায় তুমি ও 
খুঁজতে 
পার, পুনরায় ফাঁস ফেলার ভাবনা কি যায় 
হারিয়ে, শুধুই এক মুখোশ নামিয়ে 
অন্য রঙ্গমঞ্চের পদার্পণ !
সেটা তোমার 
চোখের 
ঠাহর, আমি গায়ে জড়িয়ে আছি এখনো লজ্জার 
কৃষ যবনিকা - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
 Painting by Marina Petro new 

ঐকান্তিক অনুসঙ্গ - -

প্রমাণ বলতে কিছুই রবে না, এই প্রগাঢ়
অন্ধকারে, সব কিছুই যে অগোচর,
নিঃশ্বাসের স্পর্শে যদি ধরে 
রাখতে পারো আরও 
কিছু ক্ষণ দেহ - 
গন্ধ, কিছু 
চোখের অদৃশ্য আলো, কম্পিত মুহূর্ত !
বুকের তরঙ্গে ভেসে ওঠা আবেশ,
নদীর সাগর কুলে মিশে 
যাওয়া, বিলীনতার 
পথে ওই ক্ষণিক 
অভিলাষ,
যদি কিছু সময় আরও অপেক্ষায় থেমে 
থাকে, শিশির বিন্দুর সজল 
কৌটো, আকাশের 
বিস্তৃত বুকে,
কিছুই 
ক্ষতি নাই তাহাতে, আবছা বিহানের -
আগে জানি ঝরে যাবে শিউলির 
সমস্ত ফুলের বাহার, কিছু 
ক্ষণ আরও যদি এই 
জীবন জড়িয়ে 
রাখতে 
চায় প্রণয়ের সুরভি, তোমার ঐকান্তিক 
অনুসঙ্গ, যাক জ্বলুক অন্তর্নিহিত 
গোপন আগুনের শিখা !
কিছু ক্ষণ আরও,
জানি সবাই 
যাবে 
এক দিন দ্রবীভূত হয়ে অতীতের পারে -
আড়ালে রবে নিস্তব্ধ, শিথিল, 
ক্রমশঃ আলগা নিজের 
নিজের পথে !

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Anthony M. Davis Fine Art & Photography






বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১২

সন্ধি রেখার বাস্তবিকতা - -

ফিরে চেয়েছি বহু বার সেই সজল আঁখির দিকে,
সে যেন বুকে থামিয়ে রেখেছিল আসন্ন 
ঘূর্ণিঝড়, সঘন মেঘের স্তর প্রতি 
স্তরে নিবিড় অন্ধকার !
চাপা বিস্ফোরণ,
নিঃশব্দ 
ভাঙন, জমাট অশ্রুবিন্দু, অর্ধ নিবন্ত বিবর্ণ -
অঙ্গার, তার অধীনস্থ আমার অস্তিত্ব 
ছিল এত দিন, ঝিনুকের বুকে 
মুক্তার নিশানদিহি, 
অভিলাষের 
কেলাসন, 
দুর্লভ প্রতিভাস, সহসা মোহ ভঙের কারণ 
খুঁজে পাই নি হৃদয়, তার অপরিচিত 
ভাবে চাওয়া, বুঝিয়ে দিয়েছে 
কাচের দ্বিখণ্ডিত টুকরো 
এবং অদৃশ্য সন্ধি
রেখার 
বাস্তবিকতা ! সিঁড়ির অন্তিম ধাপে শুনেছি 
স্পষ্ট ভাবে, তার অট্টহাসির সঙ্গে 
স্খলিত মায়াবী মুখোশ, 
সদর দরজার 
বাইরে 
তখন, অনাহূত অসময়ের বৃষ্টির হুঙ্কার ! 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
vase on last step