শনিবার, ২০ জুলাই, ২০১৩

সৈকতের অন্তহীন নীরবতা - -

সারা রাত সে ছিল জড়িয়ে প্রগাঢ় ভাবে - 
বাহ্য অঙ্গ প্রত্যঙ্গ, পরিপূর্ণ দৈহিক 
আধিপত্য, তত্সত্তেও 
অন্তরতমের -
তটভূমি 
রইলো অপ্রভাবিত, অখণ্ড যথারীতি - - 
নিজের জায়গা অটুট, যদিও 
মাঝ প্রবাহ হতে বহু
বার উঠেছে 
ঘূর্ণিঝড়,
ওই ক্ষণিক আবেশের ভাঙন ছাড়া কিছুই 
এমন ঘটে নি, স্বাভাবিকভাবে -
হৃদয় স্পন্দন, লিখে গেছে
গোপনীয় মুহুর্তের 
কবিতা !
বিহানের আবছা আলোয় দেখি ফিরে - -
গেছে সমস্ত জলোচ্ছ্বাস, বেলোর্মির 
ওই ফিরে যাওয়ার পথে 
দেহ যেন রঙ্গীন 
ভাঙা 
ঝিনুকের খোল, খুঁজে চলেছে সৈকতের - - 
গায়ে হারানো মূক্তা মণি, তীব্র 
অভিলাষ নিয়ে বুকে !
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
silence

শুক্রবার, ১৯ জুলাই, ২০১৩

উন্মুক্ত বক্ষ:স্থলে - -

উন্মুক্ত বক্ষ:স্থলে তোমার অধর মুদ্রণ,
আকাশগঙ্গা গুটিয়ে চলেছে উজ্জ্বল 
শামিয়ানা অন্তর গভীরে !
তোমার নিঃশ্বাসে 
জড়িয়ে 
আছে হাসনুহানার আবেগ, নিশীথের 
মায়াজালে জীবন খুঁজে উচ্ছ্বাসের 
তীর ভূমি ! ওই আসক্ত 
আলিঙ্গনের মাঝে 
রয়েছে 
সৃষ্টির সমস্ত সম্ভাবনা, কল্প লোকের - 
বাহির সে অনুভূতি, তোমার 
সজল নয়নের ছায়া ও 
আমার পাষাণী 
অস্তিত্ব -
কোথায় যেন মরুভূমির গায়ে ঝরে - - 
যেতে চায়, উত্কন্ঠিত ঘনীভূত 
মেঘের অস্থির প্রাণ, এক 
অবিরাম বৃষ্টি !
তোমার 
প্রেমের উন্মাদিত রূপে ঘনিয়ে চলেছে 
সমীপবর্তী ঝড়ের ছায়া, হৃদয় 
এখন শুধুই এক নীরব 
শান্ত কিনারা, 
স্থির -
চেয়ে আছে নিয়ে দেহে আগ্নেয় পৌরুষ 
গ্রন্থী, অদৃশ্য কিন্তু বিধ্বংসী !
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
unknown source art 11

কুঞ্জগলি - -

তোমার ভালবাসা অনেক সময় মনে হয়,
হিল স্টেশনের কুহেলি ভরা ফুলের 
নার্সারি, চেয়ে রয় নির্বাক 
উপত্যকার বুকে 
অবস্থিত 
ঝিলের ধীর তরঙ্গিত ঢেউর দিকে, এক 
মৌন আমন্ত্রণ ভেসে রয় সুরভিত 
হাওয়ার সাথে, তোমার 
চাহনি মনে হয় 
কখনো -
লুক্কায়িত জলপ্রপাত ! অদৃশ্য কিন্তু করে 
মন্থর শব্দ, করে যায় প্রতি মুহুর্তে 
ক্লান্ত জীবন, ভীষণ ভাবে 
মন্ত্রমুগ্ধ ! তোমার 
অপ্রত্যাশিত 
পরশে 
আছে, নীলগিরির বিরল বনস্পতির - 
রহস্যময়ী প্রতিকারের গুণ, যেন 
মুহুর্তে পুরাতন ক্ষত হয় 
ওঠে পূর্ণ নিরাময়,
জীবন খুঁজে 
পায় -
বিলুপ্ত বর্ষা বনের অর্কিড ভরা প্রণয়ের -
কুঞ্জগলি - - 
* * 
- শান্তনু সান্যাল 

unknown source 13

বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৩

একছত্র সাম্রাজ্য - -

তার পরিযায়ী ভাবনারা আবার বেঁধে গেছে 
রেশমী প্রণয়ের জট, পুনরায় খুলবে -
হৃদয়, একাকী বসে সারা রাত, 
তার ছুঁয়া লেগে আবার 
দেহের শুকনো 
গুলমোহর 
দেখে চলেছে সবুজ স্বপ্ন ! শাখা প্রশাখায় কিছু 
বউলের উদ্ভব, আবার বসন্তের অপেক্ষা,
এ কেমন দহন শিখা বিহীন, জ্বলে 
অদৃশ্য বুকের মাঝে, দেখে 
যায় জীবন, অবুঝ 
প্রতিবিম্ব !
আরশির গায়ে কে যেন আছে লুকিয়ে, মাঝে 
মাঝে হেসে যায় নীরব চোখে, হৃদয় -
স্পন্দনে খেলে রয় বন্য পুষ্পের 
উন্মত্ত সুবাস, অদ্ভুত 
অনুরতির 
সত্তা ক্রমশঃ দেহ হতে প্রাণে করে যেতে চায় 
একছত্র সাম্রাজ্য - -
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
David Dane's  art

বুধবার, ১৭ জুলাই, ২০১৩

অশমিত তৃষ্ণা - -

সম্ভবতঃ তার বুকে ছিল অশমিত তৃষ্ণা, 
কিংবা সীমাহীন বাসনা, আমায় 
পরিপূর্ণ পাওয়ার পরেও 
সে যেন যথারীতি 
রইলো -
অসার, আরও অধিক তৃষিত, পল্লব - - 
বিহীন অরণ্যের যেন অভিলাষ,
প্রলয়ংকারী বৃষ্টির এক 
ঘাতক আশঁসা, 
মহা -
প্লাবনের প্রত্যাশা ! কিন্তু হাড় মাংসের 
দুনিয়ার আছে নৈসর্গিক সীমানা,
এক নির্দিষ্ট বিন্দু তার 
বাইরে পা দিলেই
বিধ্বংসের 
সূত্রপাত,
তার ওই অতিরিক্ত চাহিদা সরিয়ে - -
নিয়েছে ক্রমে ক্রমে, আমার 
অস্তিত্ব আমার কাছে 
থেকে - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by lynn-acourt

মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৩

নিগূঢ় মুহূর্ত - -

অনেক ক্ষণ সে ছিল, ব্যক্তিত্বের নিকটতম 
অন্তরালে, এমনকি তার প্রতিবিম্বে 
আমার ছবি গেছে হারিয়ে !
তার দেহের গন্ধে -
ছিল অবুঝ 
এক -
আসঞ্জন, যতই চেয়েছি বুঝতে ততই রহস্য 
গেছে ক্রমশঃ ঘনিয়ে, বক্ষে ছিল তুহিন 
জল কণা কিংবা অভিলাষের 
বৃষ্টিবিন্দু, বা গলিত 
মোমের কিছু 
টুকরো,
সব কিছু যেন ভাসা ভাসা, অনিবন্ত অঙ্গার,
শুধুই এক কুহেলিকা ভরা পথের 
অন্তহীন যাত্রা ! অজ্ঞাত 
স্রোতে দিশাহীন 
ভেসে -
যাওয়া, অরিত্র বিহীন নৌকা আর সুদূরে - - 
তীরভূমির অট্টহাস - - 
* * 
- শান্তনু সান্যাল 
art by margaret-saheed