ওই তিন অধ্যায়ের কাহিনী এই জীবন !
অঙ্কুরণ, প্রস্ফুটন আর অবশেষে -
মাটির কোলে ঝরে যাওয়া !
কোন অলস ভরা
উষ্ণকালের
দুপুরে,
ছক কেটে কড়ি দিয়ে খেলা, সব কিছু -
সময়ের দাবায় যায় হারিয়ে,
উঠোনের গায়ে পড়ে
রয় শালিকের
ভেজা
কিছু পায়ের ছাপ, আলো আঁধারের ওই
লুকোচুরির মাঝে, জীবন খুঁজে
প্রথম প্রণয়ের অনুভূতি,
অথবা অনাহূত
সাঁঝের
এক পশলা বৃষ্টি, আকাশের মৌসুমী রং
যায় বদলিয়ে সাগরের ভাসন্ত
আবরণ, ওই অস্থির
ঢেউ ও পাষাণী
তীরভূমির
মাঝে
পড়ে রয় কিছু ঝিনুকের রঙীন খোল !
চেয়ে থাকে নির্বাক চোখে,
সন্ধ্যার শেষ আলো,
সূর্যের ক্রমশঃ
ডুবে -
যাওয়ার বিবর্ণ দৃশ্য, আবছা পরিবেশে,
তবুও রজনীগন্ধার ফুল ভুলে
না, কোনো ভাবে গন্ধ
ছড়াতে, জাগিয়ে
রাখে
অর্ধসুপ্ত ভাবনা সারা রাত, শিশিরের -
মিহি কনা ঝরে নিজের লয়ে,
মসৃণ সুরে সারা রাত,
বিন্দু বিন্দু - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
flower mood
বহুবর্ণী তোমার প্রণয়ের আকাশ,
দিগন্ত রেখা খুঁজে পায় না
নিজের অস্তিত্ব,
শুধুই
শুন্যে ভেসে যাওয়ার আভাস, এই
রোমাঞ্চিত সন্ধ্যার, বিগলিত
মুহুর্তে, তোমার দেহের
গন্ধে, চন্দনবনের
ছায়া ঘনিয়ে
উঠতে
চায় অথবা জীবনের মরু অঞ্চলে,
সহসা, যেন সজল মেঘের
আনাগোনা, ঝঙ্কৃত
করে হৃদয়ের
স্পন্দন !
তোমার সান্নিধ্যের ফলে বুকের -
মাঝে জেগে ওঠে সুপ্ত তৃষা,
জীবন খুঁজে অবিরাম
বৃষ্টির দেশ, মহা -
প্লাবনের
রাত্রি,
অন্তহীন প্রবাহে, একটানা ভেসে
যাওয়ার অতৃপ্ত সাধ - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by simon kenny
বহু দূর একাকী বহে যাওয়ার পরে, দুই
অপরিচিত নদীর ওই সম্মিলন
বিন্দুর দ্বীপে, দেখেছি
সন্ধ্যার শেষ -
আলোয়,
তুমি দাঁড়িয়ে আছো যথারীতি সাজিয়ে,
চোখের তীরে, জোনাকির নীল
দপদপানি, উড়ন্ত কেশের
সাথে ভেসে চলেছে
অরণ্য ফুলের
বন্য -
সুবাস, অনেক সময়, মনে হয় তুমি - -
কাশবনের জোছনা, করে যেতে
চাও আমার বুকের আধ
ভেজা নদীগর্ভে
একছত্র
শাসন, ওই সংবেশিত মুহুর্তে, আমার -
অভিশপ্ত পাষাণী হৃদয়, খুঁজে পায়
শাপমোচনের লুপ্ত জল -
স্রোত ! মৃত
আবেগ
যেন ফিরে পায় জীবন্ত আবেশের পরশ,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art Leonard Thompson
স্বপ্নগুলো শাশ্বত, চিরজীবী, তারা কোনো
দিনই মরে না, সব কিছু লুন্ঠন করে
গেছে সময়ের লুঠেরা, যৌবন,
রং রূপ, ঠাকুরালী,
মুগ্ধতার
কেন্দ্র বিন্দু, আয়না দেখার কৌতূহল - -
তবুও স্বপ্নগুলো এখনো নিজের
জায়গায় স্থির, চোখের
ক্ষমতা কমে
গেলেও
স্বপ্ন দেখার সাধ যায় না কোনো দিন, ওই
ঝুলন্ত শুন্যের ইন্দ্রধনুর সাতটি রং,
আজ ও সাড়া জাগায় মনে !
দিগন্তের ওই আগ্নেয়
রঙ্গী সকাল
আজ ও
বলে যায়, জীবনে অনেক কিছুই আছে - -
বাকি, এখনো আমি পরিপূর্ণ ভাবে
ভালবাসতে পারি নি
তোমায়, আজ
ও তুমি
যেন চেয়ে আছো আমার দিকে অতিরিক্ত
চাহিদা নিয়ে বুকে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Painting by artist John
http://media-cache-ec0.pinimg.com/736x/bc/de/8a/bcde8a589707f97227407a5536477a3b.jpg
বুকের পান্থনিবাস থেকে অনেক দূরে -
অধর তীরের উষ্ণতা ছাড়িয়ে,
নিবিড় আলিঙ্গনের
বাঁধন ভেঙে,
বাষ্পিত
নিঃশ্বাসের মুগ্ধতা কাটিয়ে হৃদয় যেতে
চায় বহুদূরে, এক এমন দেশে
যেখানে জোনাকির
আলোয় ভিজে,
ভাবনার
অনাবিল শতদল ফুটে, যেখানে মনের
সমস্ত রিক্ততা যায় ভরে, ওই
জোছনার নিজস্ব আছে
বিরল ইন্দ্রজাল,
আপন
পরের ভেদাভেদ মিটিয়ে জড়িয়ে রাখে
যে উন্মুক্ত হৃদয়ে ! ঠিক মায়ের
কপালের উপরে, চুম্বনের
অনুভূতির সাথে,
জীবন
যেখানে পায় পূর্ণতা, ফিরে আসে - - -
মনুষ্যতা অরণ্য পথ থেকে,
* *
- শান্তনু সান্যাল
Three White Hellebores
http://sanyalsplanet.blogspot.com/
জীবন ধারা থামে কোথায়, এই অনবরত
প্রবাহে, কেউ কারোর জন্য অপেক্ষা
করে কোথায়, শুধুই মিছে
মিছে বিষন্নতা !
স্বপ্নগুলো
ছিল
কাচের ব্যাপার, আকাশগঙ্গার বিলুপ্তির -
সাথ গেছে ছড়িয়ে দিগন্ত পার,
ক্রমশঃ রেশমী রোদের
সাথে এখন সকাল,
ফুটিয়ে
চলেছে অর্ধ বিকশিত গোলাপ, তোমার -
ওই সাবেকি আমলের অলিন্দের
সীমানায়, আবার চড়ুই
পাখির আনাগোনা,
পুরাতন
আয়নায় নিজের বিম্ব দেখে পুনরায় - -
ঠোকরানো, যথারীতি ওই
লিকলিকে কাগজ -
ফুলের গায়ে
কিছু
নতুন পাতার উঁকি ! অবশ্যই তোমার
চোখে, আবার কিছু প্রজাপতির
ঝাঁক শীত নিদ্রা কাটিয়ে,
খুঁজতে চায় কিছু
নব মালঞ্চের
ঠিকানা,
জীবন পুনরায় নতুন ভূমিকায় প্রস্তুত,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by mox
ওই চোখের বর্ণমালায় আছে, কত যে
লুকানো উচ্চারণ, কত যে দ্বৈত
অর্থের ভাবনা, সব কিছুর
অনুবাদ কি সম্ভব,
তাই কেবল
অনুমান,
তার হাসির মাঝে প্রায়ই ভেসে ওঠে -
এক সরু রেখা, ঠিক পৃথিবী
ও আকাশের কোনো
এক মিলন
বিন্দুর
উপরে, ভেসে ওঠা যেন রহস্যময় - -
দিগন্ত রেখা, ওই আবছা
আলোয় আমি প্রায়ই
খুঁজি তার
মনের
গুপ্ত আবেগ ! সে তখন ধীরে ধীরে -
কাঁচা হলুদরঙ্গী সকাল, জড়িয়ে
নিজের দেহে, প্রজাপতির
কাচিক ডানা, উড়ে
যেতে চায়
সুদুর
কোন এক অজানা বৃষ্টিবনে, জীবন
চেয়ে রয় বিস্ময় চোখে, তার
ওই যাযাবর মনোবৃত্তি !
আর মেঘলা
আকাশ।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Elusive Face