শনিবার, ৯ আগস্ট, ২০১৪

অস্পর্শিত আবেগ - -

ময়ুরপঙ্খী, সেই স্বপ্নের তরী নিয়ে
আমি ছিলাম অনেক ক্ষণ,
ছায়াপথ তীরে, সমগ্র
আকাশ জুড়ে
ছিল এক
অদ্ভুত
নীলাভ আলোকসজ্জা, সারা রাত
ছিল তারকের এক মহীয়ান
সভা, আলোর প্রতি
কণায় খুঁজেছি
তোমায়,
খুঁজে
পাই নি কোথাও, ঝরেছে শিশির
বিন্দু শিউলির বুকে, ভরেছে
ঝুমকো লতা জানি না
কার প্রণয় গন্ধ
শিরায়
শিরায়, দিগন্তরেখায় ছিল লাজুক
বিহান, বুকে জড়িয়ে সিক্ত -
প্রেমের অপঠিত
ফেরৎ
কবিতা, আর উঠোনের গায়ে - -
ছিল ঝরা শিউলি রাশি
রাশি !

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
art By Artist Samuel Durkin

বুধবার, ৬ আগস্ট, ২০১৪

অন্যায় - অবিচারের সুদ - -

দেখেছি বহুবার তাদের দ্বিমুখী বিষাক্ত
চেহারা, আপন ও পরের নিজস্ব
পরিভাষা, ধর্মীয় ভিত্তিতে
বিচার করা, যেখানে
মানুষের জীবন
শুধুই
কিছু নিঃশ্বাসের খেলা, দেখেছি সমস্ত -
ওই পরিচিত মুখ কীভাবে এক
ডাকে হয়ে ওঠে হিংস !
তখন মানবতার
অর্থ শুধুই
আঘাত,
হটাৎ সারা গ্রাম তখন হয় ওঠে অরণ্য,
শিকার ও শিকারীর খেলা, আর
মুরুবিরা তখন ছদ্ম বেশে,
সাজানো হাওদার
উপরে বসে
করে
যায় আখেটের পরিচালনা, যথারীতি - -
হরিণ পালের পলায়ন, আর
হিংস পশুর বিজয়
গাথা ! হাতে
নিয়ে
রক্তরঞ্জিত, কুৎসিত পতাকা, মানবতা
তখন দ্রৌপদী, দাঁড়িয়ে রয় একা,
চারদিকে অসমাপ্ত অট্টহাস,
প্রতিযুগের মহাভারতের
অন্ত আছে বৈকি !
সেটা গঙ্গার
তীরে
হোক অথবা দজলা - ফরাতের সঙ্গমে -
সময় খুবই নির্মম, উসুল করে
অন্যায় - অবিচারের সুদ
নিখুঁত ভাবে, কোনো
অজুহাত এখানে
চলে না !

* *
- শান্তনু সান্যাল 




http://sanyalsplanet.blogspot.in/
silkan beauty

মঙ্গলবার, ৫ আগস্ট, ২০১৪

ঘূর্ণিত আয়না - -

কত বার দেখেছি তাকে, নানান রূপে,
কখনো উত্তর কলকাতার ভাঙা
ফুটপাথে, যেন দাঁড়িয়ে 
আছে বহু কাল
হতে একই
ভাবে !
ভিড়ের মাঝে তুলে চলেছে সে যেন - -
উড়ন্ত দিনলিপির ছেঁড়া পৃষ্ঠ !
কিছু ভুল বানানের
কাচা হাতের
কবিতা,
আবার দেখি এক দিন সে বসে আছে
মুম্বাই গামী ট্রেনে একাকী,
চোখে জড়িয়ে অদ্ভুত
স্বপ্নের মায়া !
জানি
না কোথায় ছিল তার গন্তব্যের প্রান্ত
রেখা, অথবা অনবরত ভ্রমণ,
নিজের অস্তিত্বের জন্য
চিরন্তন যুদ্ধ !
কিন্তু
সে হারায় নি কোনো ভাবে, সুন্দর -
কী অসুন্দর ছিল তার জীবনের
সংজ্ঞা, চিরদিনই রইলো
গোপন, কিন্তু
পরিশেষে
সে ছিল না একা - -

* *
 - শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
 

art by c klein.jpg

সোমবার, ৪ আগস্ট, ২০১৪

যমজ দৃষ্টিভঙ্গি - -

মানুষই'ত ভুল করে, অনেক সময়ে
কিছু নবীনতার আশায় জীবন
যায় মুড়ে প্রলুব্ধ পথে,
তাই বলে কী
সারা
জীবন সে কলঙ্কটা মাথায় বয়ে যাবে,
সৎ ও অসৎ জীবনের দুটি
যমজ দৃষ্টিভঙ্গি, কেউ
পরিপূর্ণ কোথায়
এই দুনিয়ায়,
মনের
গহ্বরে সবাই উলঙ্গ, যতই পড়ে যাও
ঘাড় ঝাকিয়ে, ওই তথাকথিত
দিব্য বাণীর বেদ পুরাণ,
নিপীড়িত মানুষের
দুঃখই যদি
পড়তে
অসমর্থ, তাহলে কিসের ধর্ম আর - -
কোন দেবতার করে চলেছ
দিবা নিশি উচ্চ সুরে
অনবরত ওই
গুণগান !

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
art by stephie butler

বুধবার, ৩০ জুলাই, ২০১৪

অজানা গন্তব্যে - -

এমন কোনো লিখিত চুক্তি ছিল না
আমাদের মধ্যে, তা সত্তেও
সে পারি নি কোনো
দিন ঠকাতে
আমায়,
অবশ্যই, আমার কাছে ছিল না - -
এমন কোনো বিশাল সম্পত্তি,
কিংবা অদৃশ্য মোহের
বাঁধন, রূপ
রঙের
বাহার, তবুও জানি না কেন তার
চোখের গভীরে, প্রেমের বিম্ব
চিরদিনই উজ্জ্বল !
সময়ের ছায়া
কোনো
দিনই তাকে পারি নি করতে বর্ণ
হীন, বহুধা বিস্মিত চোখে
আমি চেয়ে রই তার
নিঃশর্ত প্রণয়ের
লীলা !
আর ভাবি, ওই মানুষটা তো বহু
দিন ধরে, জড়িয়ে আছে
আমার নিঃশ্বাস
নিজের
মাঝে তবুও দেখি তার বুকে নেই
কোনো অভিযোগ ! সহজ
ভাবে সে নিজের সাথে
আমার এলোমেলো
অস্তিত্বটা
বয়ে
চলেছে, ঠিক বন্য নদীর রূপে  - -
মন্থর বেগে, পাথর ভরা
পৃষ্ঠতলে, সুদুর কোন
অজানা গন্তব্যে,
যথাবত,

* *
- শান্তনু সান্যাল



http://sanyalsplanet.blogspot.in/
Blue_Flowers

অমূল্য অঙ্গুরী - -

তার এক নজরে ছিল সহস্ত্র তীরের
বিঁধান, কে হলো অভিহত
আর কে যে খুঁজে পেল
জীবনের সন্ধান,
বলা সহজ
কোথায়,
বহু যত্নের পরেও গেছে হারিয়ে সে
এক অমূল্য অঙ্গুরী, নিয়তির
ঘূর্ণাবর্তে কত সম্রাটের
মুকুট যায় হারিয়ে,
তুমি আর
আমি
যেখানে শুধুই শুষ্ক খড়কুটা, এক
দমকা হাওয়ায় উড়ে যাবো
জানি না কোথায় - -

* *
- শান্তনু সান্যাল

 http://sanyalsplanet.blogspot.in/
inner charm

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০১৪

সুখের ঝরা পালক - -

সে  যেন এক অল্পকালীন বৃষ্টি, নিমিষে
গেছে ভিজিয়ে, হঠাৎ রাস্তা ঘাট,
হাট বাজার, পুকুর পারের
ওই বর্জিত ঢিবি !
সমস্ত কিছু
সহসা
এক পলকে ঝলমল, আসলে ওই উন্মুক্ত
হাসির নেই কোনো ভৌগলিক
সীমা, আকাশের এক
প্রান্ত হতে অন্য
প্রান্তে সে
যেন
হয় উঠে ইন্দ্রধনুর সপ্তরঙ্গী ঝুলন্ত সেতু,
রাঙিয়ে যায় হৃদয়ের রিক্ত স্থান,
ভরে যায় নিষ্প্রভ চোখে
ফুটন্ত রজনীগন্ধার
অদেখা কিছু
স্বপ্ন !
জীবন পুনরায় খুঁজে হারানো সুখের - -
ঝরা পালক - -

* *
- শান্তনু সান্যাল


 

http://sanyalsplanet.blogspot.in/
rain-watercolor-painting