শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১২


প্রস্তর শিল্পী 

প্রেম এখানে প্রস্তর খণ্ড, ছেনি হাতুড়ির মাঝে পরিত্যক্ত 
অপূর্ণ ভাষ্কর্য, রাতের পরিপক্বতার সঙ্গে, ছড়ানো 
অশমিত অভিলাষা, প্রবল আগ্রহে টেনে রাখে 
শিল্পীর মধ্যদেশ, স্বেদগন্ধিত জলোচ্ছ্বাস,
চুষে নিতে চায় সমস্ত পরিশ্রান্তি, শর্ত 
সামান্য, কি অসাধারণ খুবই 
জটিল প্রশ্ন, তার গভীর 
গহ্বরের মুখে যেন 
লেগে আছে 
রক্তিম 
কণিকা কিংবা উড়ন্ত পরাগের পুনরূত্পাদী চূর্ণ, 
সৃষ্টির কোষ অণু কোষে, ধীরভাবে এখন 
স্বপ্নের মকরন্দ, অর্ধ প্লাবিত মনের 
মালঞ্চ, জীবনের এই সন্ধিক্ষণে 
নিশি পুষ্পের আলোড়ন, 
নিষ্ঠিবনে দুষ্প্রায় 
আস্বাদন !
দ্বৈত 
শরীর মায়াবী আঁধারে, অভিন্ন রূপে, পরস্পর যেন 
মিলে মিশে, বহ্নিশিখার তরঙ্গে আকাশমুখী,
চাঁদ ওঠার আগেই জোছনার আভাস,
আশ্চর্য্যর কিছু নাই, শিল্পীর প্রেম 
গড়ে চলেছে নিশুতি রাতে,
পরিপূর্ণ প্রেয়সীর রূপ, 
তার পরিপুষ্ট 
বাহুর 
পেশী, এখন  ছেনি, হাতুড়ি বিহীন, শুধুই লৌহ অধরে 
ভরে চলেছে প্রাণবায়ু, পাষাণ অস্বাভাবিক রূপে 
শেষ প্রহরে অভিসারিকা, জড়িয়ে থাকতে 
চায়, যুগে যুগে, বুকের পাঁজর ধরে 
ঝুলন্ত যেন শুন্যের নিহারিকা, 
জীবন থামিয়ে রাখতে 
চায় অতিবাহন 
চঞ্চল মুহূর্ত  
গুলো 
অন্তহীন, চিরন্তন - - - 

- - শান্তনু সান্যাল
PAINTING FROM AJANTA CAVES  INDIA 



বুধবার, ১১ জানুয়ারি, ২০১২


আগ্নেয় শৃঙ্খল 

রাতের কুহকে আবেগের প্রসুন ঘনিয়ে আনে 
ভালবাসার আঁধার, নিঃশ্বাসের তরঙ্গে 
নেচে রয় শিশির কণার আলান, 
কম্পিত অধরে থেমে রয় 
দ্রবিভূতের সাধ, স্পর্শে 
গন্ধে, বুকে, হৃদয়ে,
স্নায়ু হতে 
প্রাণে 
জাগিয়ে যায় সহস্ত্র আগ্নেয় শৃঙ্খল অবিরাম,
তখন তার গভীর প্রণয় হয় উঠে 
বিক্ষিপ্ত গুনিন, দেহ ও প্রাণের
পিঞ্জর সেই লহমায় তার 
গহন মোহাবিষ্ট 
দখলে,
জীবনের জলরাশি সে সময় বহে প্রতিকুল 
প্রবাহে, কিন্তু ওই দমকা মুহুর্তে, 
অভিশাপিত উপত্যকায় 
সহসা ভরে উঠে 
যেন একরাশ 
কুসুমে,
জীবনের এই খমধ্যে মন ভুলে যেতে চায় 
সমস্ত জয় পরাজয়ের কাহিনী - - 

- - শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/


ধুলি মুক্ত স্বরলিপি 

বৈঠকখানার এক কোণে প্রত্যাখ্যাত সেই 
পুরাতন সেতার, অনেক সময় যেন 
আপন ঝঙ্কৃত হয় উঠে, জং ধরা 
তারে, হারানো সুর খুঁজে 
স্বর লিপি, জীবন 
তখন সন্ধ্যার 
গায়ে 
হেলান দিয়ে চেয়ে থাকে আকাশের রং 
পরিবর্তনের খেলা, বিচিত্রাকৃতির 
মাঝে, রঙ্গীন মেঘের ক্রমশঃ 
তমসাবৃত পথে এগিয়ে 
যাওয়া, এমন ক্ষণে 
মন ধরে রাখতে 
চায় তার 
গোপন প্রণয়ের অনুবন্ধ, নিষ্পলক 
চাহনি, ইচ্ছে করে টোপের
বলয় ফেলা, সাবান,
চিরুনি, ক্লিপের  
জায়গায় 
তখন হৃদয় সেই চোখের চক্রে ফাঁসতে 
চায় ! জীবনের হাহাকার থেকে 
কিছু মুহুর্তের জন্যে, হয় ত 
বাঁচতে চায়, এই বন্য 
প্রান্তরের মেলায় 
যদি জেনে 
শুনে 
হারানো যায়, কিছুই ভুল নয়, বরঞ্চ এখানে 
ধুলিমুক্ত জীবনের স্বরলিপি হয় 
উঠে পুনর্জীবিত, রচতে চায় 
অভিনব সঙ্গীত - - - -

- - শান্তনু সান্যাল
traditional Indian art 





মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১২


পুনরুদয়

কাঁধে নিতে হয় বহু বার বধকাষ্ঠ, জীবনের ধর্মযুদ্ধ 
কোনো দিনেই সরল হয়  না, তার প্রেমের এঁদো 
গলি ছিল পুরাতন যেরুসলামের পাথুরে,
উঁচু নিচু  রাস্তা ঘাট কি উত্তর 
কলিকাতার সরু গলি, 
প্রায়ঃ ভাবে মন !
কিন্তু ওই 
জিওন পাহাড়ের গায়ে মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠে 
ভালবাসার আলেয়া,সে যেন এখনো দাঁড়িয়ে আছে,
চোখে নিয়ে প্রচুর স্বপ্নের রং, অন্ধকার ঘিঞ্জি 
গলির অদৃশ্য ফটকে, খুঁজে চলেছে গোটা
শুন্য ক্যানভাস, আঁকতে চায় 
নিজের বিশ্রী রূপ, কিন্তু 
সুন্দর করে, হোক না 
মিথ্যা, দুরারোগ্য 
বলে কি 
স্বপ্নের স্বাধীন উপগ্রহে, বসতির অধিকার গেছে
হারায়ে, না, তাদের পরিভাষায় গড়া যায় 
না ধ্বংসপ্রাপ্ত জীবন, স্বআস্থা এখনো 
ক্রুস বিদ্ধ হয় নি, মৃত্যু পূর্বে তার 
প্রেম ফিরিয়ে আনতে চায় 
পুনর্জীবন, তাই এই 
মর্মঘাতী রাতে 
তারা 
পুরাপুরি ভাবে জীবনের অন্ত করতে পারি নি - - 

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/




সোমবার, ৯ জানুয়ারি, ২০১২


অনেক কাছে এসে ফিরে যাওয়া 

যদি কোনো দিন সম্ভব দেখতে দিও আমায় 
তোমার চোখের দৃষ্টিতে এই পৃথিবী, 
নিঃশোষিত, অবসন্ন, পরিশ্রান্ত 
জীবনের এই প্রান্তে হয় ত 
আবার ফুটবে নির্ঝর,
সরে যাবে ধীরে 
ধীরে মরুর 
অনুপ্রবেশ, বিশ্বাস কর চেয়ে ছিলাম এক 
দিন আমি ও ভালবাসতে, হয় ত 
তুমি সেটা বুঝতে পারো নি,
কিংবা তোমার নজরে 
প্রেমের বর্ণনা ছিল 
শুধুই কল্প - 
কথা !
আর আমার প্রণয়ে ছিল কলিল আন্তরিকতা,
সেই স্বপ্ন ও সত্যের মিলন বিন্দুতে 
তুমি চেয়ে ছিলে শুধুই দৈহিক 
দহন, হৃদয়ের ব্যাপক 
বিশুদ্ধচেতা অগ্নির 
অবহেলা, 
সেখানেই আমার মোহভঙ্গের আরভমান - - - 

- - - শান্তনু  সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting - flame-red-tulip-meridith-martens


আহত নিদ্রার কোলে যখন

তাদের চশমার রং যায় বদলিয়ে ক্ষণে ক্ষণে
ঠিক বহুদর্শনের সেই কাচের খেলা,
ধুসর জীবনের বাস্তবতা
সহজে যায় হারিয়ে,
ওই পাঁচ মাথার
মোড়ের বন্ধু
খুবই
কাছের মানুষ, প্রায়ঃ দেখা হয় কিন্তু সে
যেন অদৃশ্য দূরত্ব নিয়ে কথা বলে,
নাটকীয় মিষ্টি হাসির সঙ্গে,
বলে একটু তাড়া তাই,
প্লিজ কিছু মনে
করিস না
এক দিন
আবার বসব, পলাতক সম্পর্কটা বুঝিয়ে
দেয় খুবই স্পষ্ট রূপে,অসময়ে
নিজের ছায়া ও সাথে
হাঁটতে ভয় পায়,
জীবনের সেই
বিন্দুতে
দেখেছি ভালবাসার শ্বাসরোধিত অবস্থা,
আত্মীয়জনের দ্বিধা, সম্বন্ধের
ক্ষয়্করণ, মৌন অবহেলা,
জড়িয়ে থাকার এক
বাধ্যবাধকতা,
দীর্ঘ নিশ্বাসের
ভিতরে
কাচের ফুলদানির ভাঙ্গন,অঝরিত নকল
ফুলের, নিস্প্রভ সাঁঝে গন্ধের আগ্রহ !
জীবন কে অনেক কাছে হতে
দেখা, বিকল্প হীন রাতে
সকালের জন্য ক্রয়
বিক্রয়ের খেলা,
তখন আমি
অস্তিত্ব কে খুলে, খুব যত্নে পাট করে, রেখে
আসি তার তথাকথিত প্রণয়ের
রহস্যময়ী সিন্দুকে, ভুলে
যেতে চাই কুঞ্জিকা,
কুলুপ এঁটে
ঘুমোতে চায় দেহ এখন একটানা দীর্ঘ ঘুম !

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/









রবিবার, ৮ জানুয়ারি, ২০১২

প্রেমের উত্খনন 

সেই আপ্রাণ ভালবাসার প্রতিশ্রুতি নিয়ে, 
জীবনের শেষ প্রান্তে ছিলাম 
অপেক্ষিত ! দূর দূর 
কেবল বালির 
স্তূপ ও 
স্মৃতির মরিচিকার মাঝে মিসরের কোন 
পিরামিডের রূপে ছিল, তার প্রেমের 
রহস্য, চোখের সেই সংকেত 
লিপি, পড়তে গিয়ে যেন 
কত যুগ গেল 
গড়িয়ে,
নীলনদের পাল নৌকার সেই অন্তিম 
নাবিক সাঁঝের আঁধারে গেছে 
মিলে, মরুভূমির বুকে 
এখন খেলে, পূর্ণ 
চাঁদের জাদু,
রাতের তারুণ্য যখন পরিপূর্ণ উচ্ছলিত !
নিখাত ভগ্নাবশেষ করে ক্রন্দন,
সেই ফেরাউনদের উলঙ্গ 
কাহিনী ভেসে উঠে 
প্রতিধ্বনিত 
বাতাসে, 
ঠিক ওই অতৃপ্ত অন্তঃকরণের মাঝে, আজ ও 
জীবন খুঁজে তোমায় ফিরিয়ে নিয়ে 
যেতে, মূসার জলপথের উপরে 
সহজে হেঁটে, কখন মন 
চাহে মমিময় প্রেমের 
পুনরুদ্ধার, 

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/