বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১২

উধ্বস্ত প্রণয়ের মেলা - -

দাঁড়িয়ে আছো কি এখনো, কবে যে জাফরানী সন্ধ্যা
গেছে হারিয়ে রসাঞ্জন আঁধারে, বুড়ো অশ্বত্থ
গাছের কলরব গেছে থেমে অনেক 
আগে, সুদুর বনাঞ্চলে কি 
আজ ও ছড়িয়ে রয় 
বন্য কুসুমের 
সুরভি !
কিংবা বুনো তুলসীর ঝোপে খুঁজে মন, এক মুঠো -
জোছনা, সেই পুরাতন শিব মন্দিরের 
চত্বরে  আজ ও কি জ্বলে যাও
নিভু নিভু সান্ধ্য দীপ,
চেয়ে থাক উদাস 
চোখে উন্মুক্ত 
আকাশ, 
বসে থাকো একাকী নিয়ে বুকে বিলীন স্বপ্নের স্পর্শ,
অথবা শুন্য আনত নয়নে, লিখে যাও বিস্মৃত 
পদাবলী, অরণ্য নদীর সিক্ত বালু চরে,
তুমি কি এখনো সজল ভাবনার 
সাথে খেলো আত্মঘাতক 
খেলা, হৃদয় প্রান্তরে 
এঁকে যাও
রক্ত ঝরিত চিত্রাঙ্কন, বুকে জড়িয়ে আছো উধ্বস্ত 
প্রণয়ের মেলা - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/



alone 1

বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১২


প্রতি মোহ

মেঘের ছায়া যেন তার ভালবাসা, ভেসে যায় ছুঁয়ে 
জীবনের উপত্যকা, ভাবনার তরু শাখায় 
খেলে অলস রোদের রশ্মি তরঙ্গ, 
দিনান্তের সাথে কে যেন 
রেখে যায় অলিন্দের 
পার্শ্ব রেখায়
রেশমী স্পর্শ, ওই মউ ঝরা সাঁঝের সাথে ভরে -
যায় নিশি পুষ্পের গন্ধ ; মনের গভীর 
অঞ্চলে, সান্ধ্য প্রদীপের আলোয় 
সেজে উঠতে চায়; মৌন 
অন্তরতমের
দেউল,
নীলাভ রাত্রির বুকে লিখে যায় জোছনা ;ক্রমশঃ 
স্বপ্নীল চোখের কবিতা - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/


art of Shay Niimi Wahl 

সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১২

অনেক সময়ে - -


মাঝে মাঝে, নীরব হয় যেতে চায় মন, 
নির্বাক ভাবে বসে থাকতে চায় 
জীবন, শান্ত নদীর ধারে,
একাকী বন্ধুহীন,
ভাব শুন্য 
চোখে দেখতে চায় সূর্যের ডুবন্ত চেহারা,
পৃথিবীর ক্রমশঃ আঁধারের বুকে 
হারিয়ে যাওয়া, রাত্রির 
অবগুন্ঠিত ধীর 
পদক্ষেপ !
সংবেশিত জোছনার স্রোতে ভাসিয়ে -
দিতে চায় হৃদয়, কিছু সন্ধির 
বিগ্রহ, কিছু প্রণয়ী 
বেলে মাটির
প্রতিমা, 
তার মায়াবী প্রতিশ্রুতির চিঠি যে আজ 
পর্যন্ত খুঁজে পাই নি ভালবাসার 
ঠিকানা - - 

- শান্তনু সান্যাল 
ARTIST TONY GORTE
http://sanyalsplanet.blogspot.com/

রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১২


সে মরিচিকা নয় - - 

সজল চোখের সেই ভেজা প্রতিবিম্বে ছিল 
ভোরের স্বপ্ন, নীহার বিন্দুর সাথে 
গেছে বিলীনতার পথে, তার 
প্রণয় লতার পল্লবে, কি 
ছিল স্পন্দনের 
আর্দ্র ছাপ !
জানতে পারি নি হৃদয়, কিন্তু সে কোনো 
দিন ঝরি নি বৃন্তের বুক হতে, সে 
যেন চিরহরিৎ জড়িয়ে রইলো 
ধুসর জীবনের প্রান্তে, বহু 
বার চেয়েছি তাকে 
ভুলে যেতে,
বহু বার সে ভেসে উঠে মরুদ্যানের বুকে!

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

painting by HETAL MISTRY 

বিকল্পের সন্ধান


উঠে আসুক আবার কোথাও হতে দ্রাবিত ঝঞ্ঝা,
ঝরে যাক বুক খুলে যুগের ঘনীভূত বেদনা,
অনাহূত বৃষ্টির রূপে ভিজিয়ে যাক 
তার প্রান্তবর্তী ভালবাসা,
লিখে রাখে কে যেন 
পূর্ব বিহানে,
আকাশের গায়ে রক্তিম মেঘের ভাষায় ব্যথিত 
জীবনের কবিতা, ভেসে ওঠে সুদুর বন্য 
প্রান্তরে আহত জনের করুণ কাহিনী,
মহানগরের উপকূল সীমান্তে 
ওই ঘিঞ্জি সরু পথের 
কাছে জেগে রয় 
অস্পষ্ট 
গোঙানি, সময় হেঁটে চলেছে উড়ান পুলের দিকে 
ঝুলিয়ে বগলে মিথ্যা স্বপ্নের ঝুলি, ওই 
চৌরাস্তায়, বিগত কালের মধ্য -
রাতে, জীবন হারিয়ে
এসেছে একমাত্র 
সম্বল !
দেহ ও প্রাণের পলকা সেতু, তথাকথিত বেঁচে 
থাকার বিকল্প - - 

- শান্তনু সান্যাল
Outlook - painting by Iman Maleki 

শুক্রবার, ৩১ আগস্ট, ২০১২

প্রচ্ছায়ার দেশ


সেই নিথর রাতের অলস সন্ধিক্ষণে, নিঃশ্বাসের 
বিনিময়ে, জীবন খুঁজে পেয়েছিল অমূল্য, 
রঙ্গীন শুক্তির খোল, গাঢ় আঁধারে 
তার প্রণয় বিন্দু, হতে চেয়ে 
ছিল শাশ্বত মুক্তোর
শ্বেতাভ রশ্মি,
তাই 
ভাবনার ঢেউ নিয়ে হৃদয় এগিয়ে ছিল বহুদূর !
মৃন্ময় দেহের বাহিরে ছিল বোধ হয় সেই 
অভিলাষ, কোথায় যেন আবেগের 
আকুল তরঙ, ছুঁতে পারি নি 
ক্ষয়িত কিনারা, ফিরে 
এসেছিল উদাস, 
মাঝ 
প্রবাহে বারংবার, মাটির প্রদীপ সেই রাতে - 
নিভে গিয়েছিল বিহানের অনেক আগে,
ভীরু স্পন্দন চেয়ে ছিল বলতে 
ব্যথিত মনের মর্ম, কিছু 
অপ্রকাশিত জীবনের 
আবছা পৃষ্ঠ !
তার 
পরাস্ত মনোভাব দেখে জোছনা ফিরে গিয়েছিল  
অজানা কোন প্রচ্ছায়ার দেশে - - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

painting by Anne Marie Spears

বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১২

প্রায়শ্চিতের পথ

সম্মুখীন আছে গুপ্ত, পরিত্রাণের সিংহ দ্বার !
অকিঞ্চন মন খুঁজে বেড়ায় চার দিকে 
ক্ষিপ্ত হৃদয়ে অপর পার, এখানেই 
বসতি করে স্বর্গ নরকের 
নাগরিক, সব কিছু 
পূর্ব সিদ্ধান্তের 
অধীনস্থ,
গ্রহ নক্ষত্র, গণনার ছক পার করা কি এতই 
সহজ, ওই রাঙা হাতের ছাপ আছে 
অঙ্কিত, কালের গায়ে চির -
স্থায়ী, দেহের চমক 
সাময়িক মাত্র,
কখন যে
যাবে ধুয়ে কে জানে, আরশির মৌন ভাষা -
বিষ ডুবো তীর, ব্যথিত করে যাবে 
অন্তর্মনের পলকা ধরাতল, 
তখন জীবন খুঁজবে 
অদৃশ্য শাপের
উদ্গম,
প্রায়শ্চিতের পথ, দীনহীন মানুষের নেত্র বিন্দু,
রাঙা হাতের মূল স্থান - - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
sunset-wave art by O'Leary