অবশেষে সে ছুঁয়েছে গভীরতম বিন্দু -
যেন শীতের শেষে ঋতুরাজের
উড়ো চিঠি, অরণ্য গন্ধে
মাখা গোপন হৃদয়ের
লিপি । অন্তত সে
ভুলে নি সেই
উত্তর
দিকের জানালা, হারানো কোন শিহরণ
জড়িয়ে বুকে, সে রেখে গেছে
অনুরাগের ছোঁয়া উড়ন্ত -
পর্দার গায়ে । তার
পরশে ছিল
অদ্ভুত
কুহকের ছায়া, যেন দেহ ও প্রাণে ঘিরে
আছে অদৃশ্য জগতের মায়া । জানি
না তার মুক্ত স্রোতের উৎস,
শুধুই ভেসে চলেছি
সুদূর অজানা
ভাসন্ত
দ্বীপের সমান্তরালে । চার দিকে শুধুই অথৈ
জলরাশি - - !
* *
- শান্তনু সান্যাল
বাংলা আধুনিক কাব্য গুচ্ছ / BENGALI MODERN POETRY - শান্তনু সান্যাল / SHANTANU SANYAL © It's subject to copyright.
সোমবার, ২৯ মে, ২০২৩
রবিবার, ২৮ মে, ২০২৩
নিষ্ফলা বনস্পতি - -
জীবন যখন অন্যদের জন্য উৎসৃষ্ট
মানুষ তখন ফাঁপা মূল বৃক্ষ,
দেহে আশ্রিত অন্যান্য
গাছের জন্য
কেবল এক উপস্থাপিত বস্তু, যাকে
বলে বেদীর অবদান, মৌন
লোবানের রূপে পুড়ে
যাওয়া তখন
তার নিয়তি, হাসি – ক্রন্দন অথবা
হর্ষ – বেদন, সমস্ত অনুভূতি
ধীরে ধীরে লোপের
দিকে, বিশাল -
গাছের দেহে, আর কিশলয় পাতা ধরে
না, সে তখন অসময়োচিত
নিষ্ফলা বনস্পতি
নীরব চেয়ে
রয়, পরকীয় গাছের আকাশমুখী - -
উঠে যাওয়া ! কোথায় যেন
তখন মানুষ ভুলে যায়
নিজের অস্তিত্ব,
তখন সে
ভুলে যায় নিজের অতীত, বর্তমান ও
আসন্ন মধুমাস, সে আর খুঁজে
না স্বপ্নের জলাভূমি - -
* *
- শান্তনু সান্যাল
মানুষ তখন ফাঁপা মূল বৃক্ষ,
দেহে আশ্রিত অন্যান্য
গাছের জন্য
কেবল এক উপস্থাপিত বস্তু, যাকে
বলে বেদীর অবদান, মৌন
লোবানের রূপে পুড়ে
যাওয়া তখন
তার নিয়তি, হাসি – ক্রন্দন অথবা
হর্ষ – বেদন, সমস্ত অনুভূতি
ধীরে ধীরে লোপের
দিকে, বিশাল -
গাছের দেহে, আর কিশলয় পাতা ধরে
না, সে তখন অসময়োচিত
নিষ্ফলা বনস্পতি
নীরব চেয়ে
রয়, পরকীয় গাছের আকাশমুখী - -
উঠে যাওয়া ! কোথায় যেন
তখন মানুষ ভুলে যায়
নিজের অস্তিত্ব,
তখন সে
ভুলে যায় নিজের অতীত, বর্তমান ও
আসন্ন মধুমাস, সে আর খুঁজে
না স্বপ্নের জলাভূমি - -
* *
- শান্তনু সান্যাল
শনিবার, ২৭ মে, ২০২৩
অতৃপ্ত অভিলাষ - -
ওই রেশমী আঁধারে, ঠাহর করা ছিল না
এত সহজ, ডুবন্ত ঘাটের সিঁড়ি
ও অজানা নদীর গহ্বর,
জীবন, শুধুই
আন্দাজে
গেছে এগিয়ে, তার প্রেমের গভীরতা - -
রইলো চিরদিনই অবুঝ, ভাবনার
ওই ভাসন্ত জলীয় লতার
ভিড়ে, তার বুকের
মর্ম খুঁজে
পাই নি কোনো দিন, শুধুই অনুমানিত - -
রইলো ভালবাসা, কখনো সে
দাঁড়িয়ে হেসে চলেছে
পুকুর পারের
ঝোপ -
জঙ্গলে, কখনো দেখি তার খিলখিল ওই - -
উন্মুক্ত পাগল হাসির মাঝে, আমি
শিশুর মত খুঁজেছি, ঝিনুকে
জড়ানো জোছনার
কিছু কণা,
অথবা
দৌড়িয়ে গেছি দেখতে মধ্য রাতের - - -
দ্রুতগামী ট্রেন, নিষ্পলক চোখে
দেখেছি তার সুদূরে ক্রমশঃ
হারিয়ে যাওয়া, ফিরে
এসেছি বহুবার
কুঁড়িয়ে,
কিছু ঝরা ফুলের সিক্ত অনুভূতি, বসে - -
রয়েছি একাকী, বহুবার পথ
চেয়েছি, শেষ প্রহরে,
কিন্তু দেখি
নি - -
শিশির কণার অদৃশ্য বৃষ্টি, চিরদিন এক -
অতৃপ্ত অভিলাষ রইলো বুকে,
চিরদিন সে লুপ্ত রইলো
কমল কুঞ্জে চাঁদের
আলোর সঙ্গে
নিমগ্ন !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
এত সহজ, ডুবন্ত ঘাটের সিঁড়ি
ও অজানা নদীর গহ্বর,
জীবন, শুধুই
আন্দাজে
গেছে এগিয়ে, তার প্রেমের গভীরতা - -
রইলো চিরদিনই অবুঝ, ভাবনার
ওই ভাসন্ত জলীয় লতার
ভিড়ে, তার বুকের
মর্ম খুঁজে
পাই নি কোনো দিন, শুধুই অনুমানিত - -
রইলো ভালবাসা, কখনো সে
দাঁড়িয়ে হেসে চলেছে
পুকুর পারের
ঝোপ -
জঙ্গলে, কখনো দেখি তার খিলখিল ওই - -
উন্মুক্ত পাগল হাসির মাঝে, আমি
শিশুর মত খুঁজেছি, ঝিনুকে
জড়ানো জোছনার
কিছু কণা,
অথবা
দৌড়িয়ে গেছি দেখতে মধ্য রাতের - - -
দ্রুতগামী ট্রেন, নিষ্পলক চোখে
দেখেছি তার সুদূরে ক্রমশঃ
হারিয়ে যাওয়া, ফিরে
এসেছি বহুবার
কুঁড়িয়ে,
কিছু ঝরা ফুলের সিক্ত অনুভূতি, বসে - -
রয়েছি একাকী, বহুবার পথ
চেয়েছি, শেষ প্রহরে,
কিন্তু দেখি
নি - -
শিশির কণার অদৃশ্য বৃষ্টি, চিরদিন এক -
অতৃপ্ত অভিলাষ রইলো বুকে,
চিরদিন সে লুপ্ত রইলো
কমল কুঞ্জে চাঁদের
আলোর সঙ্গে
নিমগ্ন !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
সুবর্ণ ফ্রেমের মাঝখানে - -
কিছুই বদলায় নি, কিছুও বদলায় না,আয়না যথারীতি আছে নিজের
জায়গায়, নীরবতা জড়িয়ে
সারা গায়ে। ফিরে গেছে ভোলা চড়ই বহু -
বার নিজের
প্রতিবিম্ব ঠোকরিয়ে। সব কিছুই 'ত -
দেখি সাজানো আছে আগের মত,
সুবর্ণ ফ্রেমের মাঝখানে,
আসলে জীবনের
রিক্ত - স্থান
বলতে
কিছুই হয় না, হওয়া উচিতও নয়।
সময়ের সাথে ভরে যায় সব
কিছু, সে অগ্নিমুখ হক
অথবা কোমল
হৃদয়ের
আহত প্রদেশ। ক্রমশঃ ঊষর প্রান্তর
এক দিন স্বাভাবিক রূপে হয়ে
ওঠে বিরাট এক চারণ -
ভূমি। আসলে
সময়ের
চক্র ঘুরে যায় আপন লয়ে, আলো -
ও আঁধারের ওই দুই কাঁটার
মাঝে কিছুই বদলায়
না, শুধুই নিজের
ছায়া এক
দিন যায় বুড়িয়ে, আয়না সহসা তখন
মনে হয় পরকীয় মানুষ, অবাক
চেয়ে রয় মৌন উপহাসে।
আর জীবন খুঁজে
এমন সময়ে
ভাঙা, মেঝের উপরে ছড়ানো মুক্তার
হার, আর উড়ে যায় একের পরে
এক অতীতের সমস্ত ফেকাশে
মুহূর্তের অক্ষরমালা।
* *
- শান্তনু সান্যাল
বুধবার, ২৪ মে, ২০২৩
সরলরেখার বাইরে - -
রজনী, এক বিন্দু হতে অন্য বিন্দুর
মাঝে সরলরেখা টেনে যাওয়া,
অহর্নিশ এক
ঘেয়ে
বাঁধা - ধরা, ক্লান্ত যাত্রার বাইরে ও - -
আছে অনেক কিছু, তার
চোখের গভীরে
লুকিয়ে
রয় প্রায়ই অদৃশ্য স্বপ্নের বহু পরিকল্পনা,
নানান রঙের অভিলাষ, ভেসে
উঠতে চায় অন্তর্নিহিত
ভাবনার সৌন্দর্য্য,
অভিনব
ভবিষ্যতের প্রতীক্ষা, দিগন্ত ছোঁয়ার -
অধীরতা - -
- শান্তনু সান্যাল
মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
অন্তহীন প্রণয়ী গান - -
নিঃশ্বাসের বিনিময়, ভাবনার আদান
প্রদান, কিছু খোলা আকাশ আর
কিছু বর্ষার ভাসন্ত পূর্বাভাস,
জানি, সব কিছুর আছে
এক না এক দিন
অবসান,
তবুও হৃদয়ে ফুটে রয় অহোরাত্র এক
সুরভিত বিতান, জীবনের আছে
নিজস্ব সৈকত রেখা, কখনো
ভাঙনের পুনরাবৃত্তি
আবার অনেক
সময়ে সুদূর
হতে শুধুই ক্রমিক পরাবর্তন, ভেসে
আসে মাঝ স্রোতের চাপা ক্রন্দন,
কখনো জোনাকির দ্বীপে
আলোর সম্মেলন,
স্বপ্নের তরী
ভেসে রয় উজানের ধারায় সারাটা -
রাত, অধিকাংশ পৃথিবী যখন
ঘুমের দেশে নিরুদ্দেশ,
তখন সজাগ,
একজোড়া
স্পন্দন, গাহে জীবনের অন্তহীন প্রণয়ী
গান - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
emerging life Art by Derek McCrea
প্রদান, কিছু খোলা আকাশ আর
কিছু বর্ষার ভাসন্ত পূর্বাভাস,
জানি, সব কিছুর আছে
এক না এক দিন
অবসান,
তবুও হৃদয়ে ফুটে রয় অহোরাত্র এক
সুরভিত বিতান, জীবনের আছে
নিজস্ব সৈকত রেখা, কখনো
ভাঙনের পুনরাবৃত্তি
আবার অনেক
সময়ে সুদূর
হতে শুধুই ক্রমিক পরাবর্তন, ভেসে
আসে মাঝ স্রোতের চাপা ক্রন্দন,
কখনো জোনাকির দ্বীপে
আলোর সম্মেলন,
স্বপ্নের তরী
ভেসে রয় উজানের ধারায় সারাটা -
রাত, অধিকাংশ পৃথিবী যখন
ঘুমের দেশে নিরুদ্দেশ,
তখন সজাগ,
একজোড়া
স্পন্দন, গাহে জীবনের অন্তহীন প্রণয়ী
গান - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
emerging life Art by Derek McCrea
সোমবার, ২২ মে, ২০২৩
সব কিছু যেন জীবন্ত - -
সন্ধ্যার শেষ আলো যখন লোপের পথে,
জানালার প্রান্তে একফালি রোদ
শুধিয়ে যায় তোমার
আসার সঙ্কেত,
হঠাৎ
সব কিছু যেন জীবন্ত, দমকা হাওয়ার
সাথে এক অদ্ভুত পরিবেশের
সৃষ্টি, ভুলিয়ে দিতে
চায় সারা
দিনের
পরিশ্রান্তি, শুষ্ক জীবনে সতেজতার - -
আভাস তখন উল্লেখনীয়, পা
যেন নিজে নিজেই বেড়ে
যায় আরশির
দিকে !
প্রতিমুহূর্তে, অপ্রত্যাশিত কড়া নাড়ার
শব্দ অনুরণিত, ফিরে ফিরে
আসে যেন আবেগের
স্বরলিপি কুসুমিত
উপত্যকার
গা ছুঁয়ে,
ঝরে বিন্দু বিন্দু নৈশ ফুলের গন্ধ - - -
সারা দেহ ও প্রাণে !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by lindas
জানালার প্রান্তে একফালি রোদ
শুধিয়ে যায় তোমার
আসার সঙ্কেত,
হঠাৎ
সব কিছু যেন জীবন্ত, দমকা হাওয়ার
সাথে এক অদ্ভুত পরিবেশের
সৃষ্টি, ভুলিয়ে দিতে
চায় সারা
দিনের
পরিশ্রান্তি, শুষ্ক জীবনে সতেজতার - -
আভাস তখন উল্লেখনীয়, পা
যেন নিজে নিজেই বেড়ে
যায় আরশির
দিকে !
প্রতিমুহূর্তে, অপ্রত্যাশিত কড়া নাড়ার
শব্দ অনুরণিত, ফিরে ফিরে
আসে যেন আবেগের
স্বরলিপি কুসুমিত
উপত্যকার
গা ছুঁয়ে,
ঝরে বিন্দু বিন্দু নৈশ ফুলের গন্ধ - - -
সারা দেহ ও প্রাণে !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by lindas
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)





