শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১২

ঢেউর  চিত্রলিখন

জীবনের চিত্রণ খুবই দুরুহ, যতই রং তুলি দিয়ে আঁকো
কিছু না কিছু খুঁত থেকেই যায়, স্থায়িত্ব এখানে
অর্থহীন, সুখের রঞ্জক অতি মিশুকে
সহজে মিলে যায় অশ্রু জলে,
দুঃখের কণা খুবই
নিরেট,
অনায়াসে বিলীন হতে চায় না, ঠিক তার প্রেমের মত
ধরে রাখতে চায় নিঃশ্বাসের পলকা তন্তু, ওই
দুয়ারে লেখা আছে জানি না কোন
ভাষায়, সেই অলৌকিক
লিপির আকর্ষণে
হারিয়ে
যায় প্রত্যেক বার কড়া নাড়ার শব্দ, হয় ত সে দরজা
খুলে সময় তদনুসারে, প্রতিধ্বনি ফিরে যায়
আপন ঘরে, এক শুন্যতা নেমে চলেছে
ঠিক সিঁড়ির ধাপ গুণে, অদৃশ্য
পদক্ষেপ ফিরে আর আসে
না, সেই হারানো
স্বরলিপির
মৌলিক গানের মাধুর্য্য, নতুন রাগ রাগিনীর ছাঁচে আর
আসল স্পন্দন ফিরে পায় না, সব কিছু থাকার
সত্তেও জীবন রয়ে যায় ভাঙা ঢেউ , সৈকত
তার খবর রাখে না, অবশেষে বালির
তৃষ্ণা শুষে নেয় তার বিছিন্ন
সজলতা, ভালবাসার
বুকে রয়ে যায়
শুধুই
শঙ্খচিলের পদ চিহ্ন, ফিরে যাওয়া জলের সৃষ্টি, সর্পিল
কিছু নৈসর্গিক বালি শিল্প - - -

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
 desert by Lin Onus  

বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১২


বেশি দূর নয় 

ফিরে আসবে সকালের সঙ্গে নিয়ে তন্দ্রিত চোখের 
স্বপ্ন, জানি তুমি যেতে পারবে না বেশি দূর, 
ওই স্পন্দনের চিত্রলেখে আটকিয়ে
আছে প্রণয়ের  অধীরতা,
খুলতে গিয়ে গ্রন্থী 
বারে বারে 
অনিচ্ছায়ে হয় ত জড়িয়ে যাবে, জানি ঠিক তুমি 
ফিরে আসবে, বালুময় দুর্গ যদিও যায় 
ভেসে উচ্চ লহরে, তবু ও স্মৃতির 
ঝিনুক ছড়িয়ে রবে তীরে, 
অশ্রু যখন মুক্তার 
রূপে হবে 
পরিবর্তিত, জানি এক দিন তুমি আমায় খুঁজে পাবে,

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

Russian Marine Art painter Ivan Aivazovsky (1817-1900), 

বুধবার, ২৫ এপ্রিল, ২০১২


ঝুলন্ত  সেতু 

বেমক্কা বর্ষার পরে যেমন  বাতাসে বহে যায় 
মিশ্রিত অনুভূতি, শীতোষ্ণ আভাস, 
ঠিক তাই, হঠাৎ করে ভালো 
লাগা, এক নজরে যেন 
দ্রবীভূত ভাবনা, 
সেই 
অকস্মাত ভালবাসা, হুট করে অনাহুত কে -
আপন করা, মনের ধরাতল - উপরে 
ভঙ্গুর পরতে পাতলা ঢাকা, 
নিম্নাঞ্চল গভীর জলে 
ভরা, একটু 
পা 
এই দিকে ওই দিকে, নিমেষে জীবন তলদেশে,
তবু ও, ওই অগ্নি প্রবাহে পার করে যেতে 
চায়  কত  মহিপতি, নিঃস্ব,  সেই 
নৈসর্গিক টানে বিশৃঙ্খল সমস্ত 
হৃদয়ের সুগ্রাহী, ঠুনক 
তন্তুর জাল, 
মায়ার 
পৃথিবী, আকাশের  ভবিষ্যদ্বাণী পরিহার করে 
যায় সহজে - - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
George Rhoads paintings Autumn Grove

মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১২


সামান্য আগে সন্ধি বিগ্রহ 

পরিশেষে তুমি ও ভেঙে দিলে পরিকল্পনার মিহি 
রেশমী জাল, কিছু ক্ষণ ঢুল টা এমনি 
বয়ে যেতে পারলে না, এখন ত 
সবে উঠেছে আবেশের 
জোয়ার, চাঁদ 
এখনো বন্দী মেঘের গারদে, মুক্তির আলোড়ন 
আন্তভৌম, পৃষ্ঠতলে জোছনার তরঙ 
ভাসতে সংকুচিত, কুনো কুনো 
ভাব, ভেবাচেকাটা 
রইত  যদি 
আরও
কিছু ক্ষণ, হয় ত গড়ে উঠত রোমাঞ্চ গভীর -
রোমান্সে মোচড় ঘনিয়ে আনত দীর্ঘ 
টেকসইতা, জীবনের  ধুসর 
রঙ্গে লাগত সুবর্ণ লেপ,
বুকের ঐকতানে 
ভেসে যেত 
মায়াবী স্বরলহরী, জীবন হয় উঠত পরিপূর্ণ 
সজীব স্বপ্নের পৃথিবী - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
source - Hanging Pink Orchids (Donald Miller)

সোমবার, ২৩ এপ্রিল, ২০১২


পৃথিবী যখন বহু দূর 

সজল নয়নের হাসির  আড়ালে ওই লুকানো কাচিক 
ভাঙন, স্পষ্ট জানিয়ে গেছে রিক্ত মরু ভূমির 
অভিশপ্ত জীবন, কাজেই মৌন অদৃশ্য 
সম্পর্ক গড়ে যাওয়া, অলিখিত 
অকথিত দুইজনের মাঝে 
বোঝাপড়া, মন্দ 
বলতে
কিছুই নাই, এক চুক্তি অপরিচিত নিঃশ্বাসের -
বিনিময়, বৈধ অবৈধ এই আদান প্রদানে 
অর্থহীন, কলঙ্ক জড়িয়ে গায়ে এক 
অপরূপ পথে এগিয়ে যাওয়া, 
সুখেও বৃষ্টি দুঃখেও বৃষ্টি 
শ্রাবণ শুধুই জানে 
অবিরল ঝরে 
যাওয়া, এই পথের অন্ত নাই, না কোনো বিশেষ 
গন্তব্য, কেবল দিবস রজনী বিরামহীন
দীর্ঘ যাত্রা, সে এক মহা প্রবহমান 
তাই জীবনের জলবায়ু যায় 
বদলিয়ে, যদিও পথিক 
টের পায় না, সেই 
আবেশের 
প্রবাহে সে বহে যায় বহু দূর যেখানে আপন ও 
পরকের ভেদ হয় উঠে বেমানান, পৃথিবী 
রয়ে যায় পিছনে, আকাশের অদ্ভূত 
জগত করে চলে আলিঙ্গনবদ্ধ,
জীবন তখন ফিরে চায় 
না অতীতের পৃষ্ঠা,
সে এখন এক 
অশরীরী 
জীব, ভেসে যেতে চায় উন্মুক্ত ভাবে শুন্যের পথে.

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Blue Ride Parkway sky painting

রবিবার, ২২ এপ্রিল, ২০১২


অভয় এগিয়ে যাও - -

কেন এত গুছিয়ে লতিয়ে, পেঁচিয়ে বলতে চাও 
যে তুমি আর আমায় ভালোবাসো না,
সব কিছুই ত ফুরন্ত, প্রেমের  
আবার  ব্যতিক্রম
কোথায়, 
তাই সরাসরি বলে দাও, ওই মাপ জোক না 
সেরে, সহজে মূল বিন্দু এ আসতে 
দ্বিধা কেন, না, আমি চাইব 
না অতীতের মধুমাসের 
সেই নিংড়ানো 
অনুজ্জ্বল 
রং, যত দূর মনে হয় আমার পাওনা বলতে 
তোমার কাছে অনেক কিছুই আছে, 
তুমি চাইলেও সেটা ফিরিয়ে 
দিতে পারবে না, তাই 
থাকুক অজান্তে 
দেহ ও 
প্রাণে থার বিহীন বিরল সেই আমার গায়ের 
উদ্ভট গন্ধ, কিছু গহিন নিঃশ্বাসের
ঘনীভূত কণা বয়ে যাও চির 
দিন বুকের প্রান্তরে, ভয় 
নাই, তুমি ছিঁড়ে 
দিতে পারো
চিঠিগুলো, কত লেখা যে অপ্রকাশিত রয়ে 
যায় হৃদয়ের মাঝে, তা কেউ জানে 
না, তোমার সমস্ত উত্তর 
কখন যে জোনাকি 
হয় উড়ে গেছে 
স্বপ্নের দেশে 
আমি নিজেই জানি না, কিছু  বোধ হয় পথ 
হারিয়েছে মরিচিকার সীমান্তে, অথবা 
ঘুরে বেড়ায় মায়াবী রাতে নিয়ে 
নতুন আলোর ত্রিপার্শ্ব কাচ,
ঠিক অন্ধকার হতে 
আবার উঠে 
আসব 
এক দিন, জীবনের গর্ভ বেশি দিন দুঃখের
ভ্রুণ বইতে পারে না, সময় হলে 
ঠেলে বাহির করে দেয়, সে 
এক নির্মম প্রসব তা 
এখন হয় ত 
বুঝতে 
পারবে না - - - 

- শান্তনু সান্যাল  

bouganvillea wall 

শনিবার, ২১ এপ্রিল, ২০১২


কিছু ক্ষণের রাত জাগা 

সে আমার প্রাণবন্ত বন্ধু, সাঁঝের নিবন্ত অরুণমুখী 
আলোর সঙ্গে ফিরে আসে, রেখে যায় কিছু 
ক্লান্ত দিনের ঘামের গন্ধ, দীর্ঘ নিঃশ্বাসে
জানিয়ে যায় তা হলে আজ উঠি,
কাল আবার দেখা হবে,
এখন আয়নার 
মুখোমুখি,
অবশ্যই তাকে এড়িয়ে যেতে ইচ্ছে করে, কিন্তু 
অসহায় মন, তাই এক ছোট্ট উঁকি, সে 
যেন  সব সময় প্রশ্নের ঝুলি নিয়ে 
প্রস্তুত, প্রতি বার গুণে যায় 
মুখের পড়ন্ত ভাঁজ, 
চশমা সাফ 
করাটা সামান্য কথা, কিন্তু ভালো লাগে নিজের 
ছেঁড়া গেঞ্জির কোনা দিয়ে সাফ করতে,
হয় ত বিম্বটা কিছু উজ্জ্বল হয় 
ওঠে, বাতায়নে চড়ইদের 
আলাপসালাপ
ক্রমশঃ 
মিমাংসার দিকে, উড়ে চলেছে কদম গাছে, রাত্রি 
নিবাস, এখন আমি ভাসতে চাই নিশি -
গন্ধের সুবাসে, দেখতে চাই এক 
নতুন পৃথিবী তোমার বুকে,
কিছু ফেকাসে হাসিতে 
ছদ্ম প্রেম, মিথ্যা 
অভিলাষ, 
হটাত যদি শ্যাম শ্বেত অ্যালবাম হয় উঠত রঙ্গীন,
স্বপ্ন দেখতে পয়সা লাগে না, তাই আজ 
তুমি সাজ আবার প্রথম আলাপের 
অনুরাধা, জানি না আমার 
পরিবর্তন  কত সঠিক,
শুধুই এক মিনতি 
ওই আয়না 
হতে চেয় না, সকাল আসতে সময় আছে সুতরাং 
কিছু ক্ষণ ত জেগে থাক - - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/


Paintings by Mark Boyle