বুধবার, ২ মে, ২০১২


কটু কিন্তু সত্য 

সময় চক্র খুবই জটিল, বুঝতে গিয়ে জীবন যায় 
ফুরায়, সে দিন যখন ছিল পায়ে রবারের
ঘষা চটি, বিবর্ণ পরিধান, তারা 
ভালবাসার  সংজ্ঞা বুঝতে 
চাই নি, পাস কেটে 
গেছে সহজে 
মিথ্যে হাসির ঝিলিকে জানিয়ে দিয়েছে স্পষ্ট ভাবে 
শ্রেণী ভেদ, অবশ্যই  অনর্গল, ধারা প্রবাহে 
দিয়ে গেছে, চির  পরিচিত ভাব -
ভঙ্গিমায় সাম্যবাদী ভাষণ,
কিন্তু অপ্রত্যক্ষ রূপে 
অদৃশ্য  দুরুত্ব
রেখেছে  সম্পর্কের মাঝখানে, মৌন  অবহেলায় 
সরিয়ে নিয়েছে সুন্দর ভাবে নিজের অস্তিত্ব,
ঠিক ভুজঙ্গের সদৃশ শল্কের রূপান্তরণ,
সহানুভূতির সুরে চাপানো যেন 
অট্টহাসি, যেখানে পরিচয় 
দিতে মানুষ দ্বিধা 
বোধ করে,
আত্মীয়তা, অন্তরঙ্গতা, প্রেম, অনুরাগ, আপন পর 
কিছুও হতে পারে, যখন দিন খারাপ নিজের 
ছায়া ও চায় দূরে সরে যেতে, যখন 
আকাশ ভব্য, উন্মুক্ত, মেঘ 
বিহীন, দিন হোক 
অথবা রাত 
জোছনার প্রবাহে তখন সবাই গা ভাসাতে  চায় - - - 

- শান্তনু সান্যাল
Hidden Talents Paintings and Photographs 





মঙ্গলবার, ১ মে, ২০১২

রহস্যময় আলোর ছায়া

নির্বাক চেয়ে রয়েছি সে দিন, স্পষ্টবাদী মনোভাব,
জীবনের পরিভাষা তখন মনে হলো কত যে 
সরল, খোলাখুলি  ভাবে সে যেন বলে 
গেছে যা নাই তা নাই, তার  জন্য 
মন খারাপ করা নিরর্থক,
সংক্ষিপ্তে বাস্তবতার 
সারাংশ, সে 
অনাটকীয় রূপে রেখে গেছে সামনে, মনে  হলো 
প্রাক  মৌসুমী বায়ু বয়ে চলেছে সান্ধ্য গগনে, 
তার ওই দিলদরিয়া রূপটি যেন করে 
গেছে  ভীষণ ভাবে উদ্বেলিত, 
সহসা বেখাপ্পা হৃদয়ের 
ভাবনা, অচিন
কাঠামোর
মাঝে যেন ছটপট করে চলেছে, তার অনুগ্রহের 
পথ চেয়ে আছে, তার লাজুক হাতে সঁপে 
দিতে চায়, যেন  বিগলিত জীবনের 
বাদবাকি আবেশ, তখন সে 
হয় উঠেছে নবাগতা
শিল্পী, হৃদয় 
নিয়ে সে খেলতে চায় অজানা খেলা, জীবন -
তখন শুধুই কাঠের পুতুল, নাচতে 
চায় দিবা নিশি তার আঙ্গুলের 
ডগায় নিরন্তর - - 

- শান্তনু সান্যাল 

সোমবার, ৩০ এপ্রিল, ২০১২


দেহ পোষ মানে না 

মধ্য রাতের নিস্তব্ধতা ভেঙে সহসা, নগ্ন সত্যের 
উদঘাটন, প্রলয়ের আবরণ সরে চলেছে 
অনুক্রমে, একের পরে এক যেন 
গোপন রহস্যের উন্মোচন, 
দেহ ও প্রণয়ের ওই 
দ্বন্দ্বের সাক্ষী 
ছিল জোছনার নিদ্রালু আবেগ, ঘুমন্ত চাঁদের ঢুলে
ঢুলে ভেসে যাওয়া, আকাশ তখন অনন্য 
নীল রঙ্গী বক্ষঃস্থল, স্ফুটন ভরা 
পুরুষত্ব নিয়ে করে চলেছে 
ভব্য প্রদর্শন, দেহ 
হঠাৎ বন্য 
প্রাণী, প্রেমের অদৃশ্য চাবুক নিয়ে হাতে, রাত 
চাইছে পোষ মানাতে, অনাবৃত অঙ্গ -
প্রত্যঙ্গ তখন সবলে হিংস্র,
কোনো কথা যেন 
শুনতে চায় 
না, 
উন্মুক্ত ভাবে আচরণ করে চলেছে, নিঃশেষিত 
ভালবাসা শেষ প্রহরে করে গেছে 
যুদ্ধ  বিরাম সন্ধি বিহীন,
বিজয়ী  ক্লান্ত  
শরীর,
পরিশেষে দিগন্তের গায়ে পড়ে রইলো অবসন্ন 
ভাবে, নিশ্চল নিয়ে বুকে জীবন্ত 
স্বপ্নের মূর্ছনা, সকালের 
সিক্ত হাওয়ায় 
উড়ছে 
ভাবনার পলকা পরিধান - - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

Midnight Splendor by Rick Lawrence

রবিবার, ২৯ এপ্রিল, ২০১২


বেশি দূরে নয় 

অনেক দূরে এসেছো নিঃশব্দ পায়ে, আর এগিয়ে দেওয়ার 
ঝোঁক পুষ না বুকে, দুঃখ পাবে মনে, ওই দিগন্তের 
অপর  পারে  আছে আঁধারের পল্লী, রঙ্গীন 
আকাশের ছলনা, মিছে মিছে স্বপ্ন
ঘনিয়ে আনবে হৃদয়ে, সাগ্রহে 
ওই ভাবে জীবনের 
বাজি খেলতে 
চেও না, 
আর এগিয়ে দেওয়ার ঝোঁক পুষ না বুকে, এখনো রাত 
নামী নি, মাইল পাথরে লেগে আছে কিছু গোধুলির 
আলো, অরণ্য বীথির গায়ে লুকিয়ে রয়েছে 
নিষ্প্রভ, জোনাকির নীলাভ চমক, 
কিছু কৌতুহলীয়  বুনো ফুলের 
গন্ধ, অস্থির পাপড়ির 
আবর্ত, তাই 
বনানীর  
সৌন্দর্য্য  বাদ দিয়ে ওই রুক্ষ মরুভূমির দিকে এগিয়ে 
এস না, অনেক দূরে এসেছো নিঃশব্দ পায়ে - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/


desert flower - PAINTING BY OSNAT TZNDOK

অসময়ের বৃষ্টির জন্য - -

নিজে কে এই ভাবে ছারখার করে, ভালবাসতে কে 

বলেছে তাকে, জানতে খুবই ইচ্ছে করে, কিন্তু 
জানা যাই নি, যেন সে একটানা বর্ষা,
এক সকাল থেকে অন্য সকাল 
শুধুই উজাড় করে ঝরে 
গেছে, কখনো তার 
প্রেমের মেঘ 
কমী নি,
কেন ? প্রায়ঃ হৃদয় প্রশ্ন করে, এমন বিসর্জনের কী
যে প্রয়োজন, তিলে তিলে স্বঅস্তিত্বের 
মৃত্যু, চেয়েছি বহুবার ঘটাতে 
তার  মোহভঙ্গ, মিথ্যা 
কলঙ্ক মেখেছি 
গায়ে,
ভেবেছি হয় ত সে সরে যাবে এক দিন সুদূর অজানা 
প্রান্তরে, কই, লেশ মাত্র ঘৃণা খুঁজে পাই নি 
তার চোখে, বরং আরও কাছে 
পেয়েছি তাকে, তার 
এই পাগলামি 
জীবনের 
শান্ত সরোবরে জাগিয়ে গেছে অধি ঘূর্ণিঝড়, তখন 
নিরুপায় ভাবনার উধাও শিশু, দাঁড়িয়ে 
যেন রয়েছে তার আধ খোলা 
দরজার মুখে, করুন 
চোখে, চায় এক 
আনুকুল্য,
তার বুকের মাঝে গড়তে বসতি, ঠিক তটরেখা 
যেমন মৌন বলে যায়, হে! নদী আমায় 
গ্রাস কর, আমি ভাঙন চাই,
স্থিরতার অভিশাপ 
আর বইতে 
পারি না,
নদী তখন অবাক, শ্রাবণের মনে মনে করে হয় ত  
আহ্বান - - - 

- - শান্তনু সান্যাল 


শনিবার, ২৮ এপ্রিল, ২০১২


ঘোলাটে আলো 

পরিশ্রান্ত আকাশ লুটিয়ে আলোর ঝরনা সারা রাত,
খুলে চলেছে শামিয়ানা ভোরের  হাওয়া ধীরে 
ধীরে, উড়ে যাচ্ছে যেন অন্যান্য  শুন্যে 
নীহারিকার জ্যোতি পুঞ্জ  শিমুল 
তুলোর রূপে, পৃথিবী যেন 
এক রাতের পান্থশালা 
তুমি আর  আমি 
কিচ্ছু ক্ষণের 
অতিথি,
ভাবনার মরু যাত্রীদল ধেয়ে চলেছে স্বপ্নের পিছনে,
অকস্মাত জীবন চেয়ে আছে পরস্পর যেন 
অপরিচিত  ভাবে, ক্ষণিক বৈরাগ্য 
অথবা গোপন বিরক্তি, ঠিক 
যখন মধুমাসের অন্তে
আবহ মণ্ডলে
ঘিরে 
আসে  অবসাদের শুষ্ক মেঘ, বাতাসে শীতলতা 
থাকা সত্তেও বৃষ্টি হয় না, ভালবাসার 
ছায়া ক্রমাগতভাবে গুটিয়ে চলে
নিজের আয়তন, শয্যাশায়ী 
দুই দেহের মাঝের 
উপসাগরে
ঢেউ 
আর উঠতে চায় না, আন্তরিক সংবেদনের লহর 
যায়  থেমে, জোছনা তখন আসক্তির বীজ 
বপন করতে পারে না, নিশি পুষ্পের 
গন্ধ  যায় ফুরায়ে, তখন জীবন 
ভিড়ে ও একাকী, আয়না 
ও চিনতে দ্বিধা বোধ 
করে, ওই  মুহুর্তে 
ব্যক্তিত্ব 
খুঁজে  ভালবাসার অর্থ, সম্পর্কের গুরুত্ব, ধরে 
রাখতে  চায়, অনুপ্রস্থ ধরা মুখী প্রেমের 
দুর্বল স্তম্ভ, কিন্তু আকাশ তখন 
ফেকাশে, দিগন্তে হয় ত 
লেগে থাকে কিছু 
ঘোলাটে 
আলোর পরশ সেটা স্মৃতি কিংবা সকালের 
পদক্ষেপ বলা মুশকিল - - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

night street

শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১২

ঢেউর  চিত্রলিখন

জীবনের চিত্রণ খুবই দুরুহ, যতই রং তুলি দিয়ে আঁকো
কিছু না কিছু খুঁত থেকেই যায়, স্থায়িত্ব এখানে
অর্থহীন, সুখের রঞ্জক অতি মিশুকে
সহজে মিলে যায় অশ্রু জলে,
দুঃখের কণা খুবই
নিরেট,
অনায়াসে বিলীন হতে চায় না, ঠিক তার প্রেমের মত
ধরে রাখতে চায় নিঃশ্বাসের পলকা তন্তু, ওই
দুয়ারে লেখা আছে জানি না কোন
ভাষায়, সেই অলৌকিক
লিপির আকর্ষণে
হারিয়ে
যায় প্রত্যেক বার কড়া নাড়ার শব্দ, হয় ত সে দরজা
খুলে সময় তদনুসারে, প্রতিধ্বনি ফিরে যায়
আপন ঘরে, এক শুন্যতা নেমে চলেছে
ঠিক সিঁড়ির ধাপ গুণে, অদৃশ্য
পদক্ষেপ ফিরে আর আসে
না, সেই হারানো
স্বরলিপির
মৌলিক গানের মাধুর্য্য, নতুন রাগ রাগিনীর ছাঁচে আর
আসল স্পন্দন ফিরে পায় না, সব কিছু থাকার
সত্তেও জীবন রয়ে যায় ভাঙা ঢেউ , সৈকত
তার খবর রাখে না, অবশেষে বালির
তৃষ্ণা শুষে নেয় তার বিছিন্ন
সজলতা, ভালবাসার
বুকে রয়ে যায়
শুধুই
শঙ্খচিলের পদ চিহ্ন, ফিরে যাওয়া জলের সৃষ্টি, সর্পিল
কিছু নৈসর্গিক বালি শিল্প - - -

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
 desert by Lin Onus