মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১২


ফাঁক দিতে গিয়ে - - 

না পৃথিবী, না আকাশ, না সমুদ্র না মহা পার্বত্য মালা,
নয় আকার নয় সে নিরাকার, মহাশুন্যে ভেসে 
চলেছে তার প্রাবল্য, সেই মহাসত্তার 
অধীনস্থ নিখিল ব্রহ্মাণ্ড, দৃশ্য 
অদৃশ্য, অনু পরমাণু,
প্রাণ নিষ্প্রাণ,
বিশ্বাসের 
সেই পলকা সুতোর প্রান্তে তার আঙ্গুলের কম্পন ধরে 
রাখে যেন প্রেম, ঘৃণা, আপন পরের সন্তুলন, 
ওই কল্পনার দুনিয়া অথবা কটু 
সত্যের প্রতিফলনে, তুমি 
আছো, আমিও 
রয়েছি,
কিছু উদ্ভাসিত, কিছু গা ঢাকার প্রয়াস, অর্ধ সুপ্ত, অর্ধ 
জাগরণের মাঝে নিজের সন্ধান, সেই পাপ ও 
পুণ্যের সঙ্গমে চোরা গলির আঁধার, 
যবনিকার ওই পারে তুমি,
হয় ত এই পারে 
আমি,
খুঁজে চলেছি দু জনই সাবধানে পা রাখার ভূমি ক্রমশঃ !

- শান্তনু সান্যাল 
misty river - artist no idea 
http://sanyalsplanet.blogspot.in/

রবিবার, ১৫ জুলাই, ২০১২


অজবীথির দেশে 

জেগে আছে কত ভাবনার কিশলয় পাতা, 
বুকে লয়ে অস্থির শিশির বিন্দু, তার 
প্রণয় পুলকে আছে এক অদ্ভুত 
শিহরণ, ঝঙ্কৃত করে যায় 
হৃদয়ের পলকা ভূমি,
সে যেন অদৃশ্য 
ছুঁয়ে যায় 
অন্তরতমের প্রশান্ত ধরাতল, রেখে আসে 
কিছু বুনো গন্ধ, এক অজানা কচি 
সংবেদন, রেশমি আভাস,
মখমলি স্পর্শে  লিখে 
যায় শরীর ও 
আত্মায় 
সুধা সন্ধানের ঠিকানা, উস্কিয়ে যায় সে 
দেহের সুপ্ত গন্ধকোষ, হৃদয় যেন 
হয় উঠতে চায় কস্তুরী মৃগ,
দৌড়িয়ে যায় অহর্নিশ 
এক লয়ে সুদুর 
সাগর, 
মরু, উপত্যকা, বর্ষাবন, নদী, পৃথিবী 
হতে অজবীথির দেশে - - 

- শান্তনু সান্যাল 
artist Xiamen
http://sanyalsplanet.blogspot.in/

শুক্রবার, ১৩ জুলাই, ২০১২


অপ্রস্ফুটিত অভিলাষ - -

কিছুই ত এমন বিরাট কামনা ছিল না মনে,
তবে কেন যে ফিরিয়ে দিলে দোরগোড়া
হতে, হয় ত চেয়ে ছিলাম ঝোঁকে, 
মিষ্টি হাসির মাঝে, এক 
মৌন অঙ্গীকার,
ভালবাসার 
সন্ধি 
নিঃস্বার্থ হৃদয়ের বিনিময়, স্বপ্নিল পথে চলার 
সঙ্গী, খোলা করতলে রাখতে চেয়ে ছিল
ভাবনা, কিছু নীল আলোর কণা,
সাত  রঙ্গে  ছোঁয়া  কিছু 
সিক্ত প্রতিফলন,
রিক্ত চোখের 
আবেদন,
মধুমাসের অনুরণন, বিস্মৃত বসন্তের পুনরায় 
অবলোকন, দুই হাত বাড়িয়ে দিতে 
চেয়ে ছিল জীবন, কিছু মৌন 
গন্ধিত অর্ঘ্য,আবেগময়
স্পন্দন, প্রজ্বলিত
প্রণয় শিখা - - 

- শান্তনু সান্যাল  


white flower.jpg

বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১২


স্বপ্নের তরী 

প্রসুপ্ত ভাবনার ভিড়ে সে জাগিয়ে গেছে 
কোন প্রণয়ের জাগরণ, ভেসে 
যায় হৃদয়ের আকাশে 
অসময়ের 
মেঘ,
লিখে যায় কে যেন অদৃশ্য কবি মম 
অন্তরে ফুলের হাসি, মনে হয় 
সমস্ত পৃথিবীর সৌন্দর্য্য 
ঘনিয়ে চলেছে নয়ন 
পটলে, ক্রমশঃ 
নেমে 
চলেছে অন্তরিক্ষের নীল আলোর 
ঝরনা, ভিজে যেতে চায় 
যুগের  তৃষ্ণা, হৃদি 
মাঝে তরঙ্গিত 
অজ্ঞাত 
কামনা নিয়ে চলেছে রংধনুর দেশে - -

- শান্তনু সান্যাল 
artist Lori McNee
http://sanyalsplanet.blogspot.in/

মঙ্গলবার, ১০ জুলাই, ২০১২


অনেক দিনের পরে - - 

অনেক দিনের পরে, ঝরেছে মেঘ, কঠোর পাহাড়ের 
গায়ে, অনেক ক্ষণ চেয়ে থাকার পরে সে ফিরে 
পেয়েছে চেতনা, ওই ঢুল ভাঙ্গার মুহুর্তে 
রুক্ষ ভাবনারা জেগে উঠেছে
নিয়ে আবেগের অনেক 
দিনের পিপাসা,
তার নয়ন 
পাতের 
কিনারায় বিন্দু বিন্দু জমে ছিল ঘনীভূত ভালবাসা,
অনেক সাধের স্বপ্ন খুঁজে চলেছে এক রাতের 
চোখের পান্থশালা - - 

- শান্তনু সান্যাল 
hypnotized night 
http://sanyalsplanet.blogspot.in/

রবিবার, ৮ জুলাই, ২০১২


জানি খুঁজে পাবে না - - 

একাকী নিশীথ রাতের পথিক আমি, জানি -
তুমি ফিরে গেছ জোছনার সাথে, ওই 
আঁধার বাঁকে, দূর অনেক পিছে 
বন্য নদীর পুলে, দিয়ে গেছ 
কিছু সুরভিত স্পর্শ, সদ্য 
জখমের উপরে রেখে 
গেছো কিছু বুনো 
তুলসী পাতা,
সেই ভাঙ্গা স্বপ্ন নিয়ে বুকে, হেঁটে চলেছি আমি 
জানি না কোথায়, কিসের সন্ধানে, দূর 
জ্বলে কিসের দহন, কুয়াশার ভরা 
পথে, কোন মোহে ধেয়ে যায় 
জীবন মৃগয়ার মুখে, কি 
তুমি রেখে গেছ সেই 
পাপড়ি ঝরা 
গোলাপ 
ভাবনার দ্বারদেশে, কিংবা এখনো খুঁজে পাও 
নি আমার ছেঁড়া চিঠির, ছড়ানো চিরকুট 
মেঝের গায়ে, হয় ত পড়ে আছে এলো 
মেলো  অভিশপ্ত ভাবে - - - 

- শান্তনু সান্যাল 

painting by Paul McMillan
http://sanyalsplanet.blogspot.com/

এ কেমন ভালবাসা 

কোন সে আলোর মায়া ভরিয়ে গেলে হৃদয়ে, 
দূর বহু দূর ছড়িয়ে আছে অনুরাগের 
জোছনা, যে পবিত্র প্রণয়ের
আশায় জীবন গেছে 
ক্ষয়ে, সেই মর্ম 
নিয়ে অন্তে
তুমি 
এলে, না ধরে রাখতে পারি, না কোনো মুক্তির 
পথ দেখি, শুধুই চির দহন নিয়ে বুকে 
দিবা নিশি, বাঁচি পুনরায় মরি,
এ কেমন ভালবাসা, যেন 
তীর নিজেই করে 
ভাঙনের
আমন্ত্রণ, সেই ভাসিয়ে যাওয়ার অভিলাষে -
জীবন করে বারে বারে মৃত্যু বরণ,
এ কেমন হারিয়ে খুঁজে পাওয়া,
উজাড় করে ঝরে যেতে 
চায় হৃদয়ের ভরা 
কৃষ্ণ চূড়া,

- শান্তনু সান্যাল 


Friedrich Caspar David painting