রবিবার, ২৯ জুলাই, ২০১২

কোনো এক সাঁঝের বেলায়

কখনো যদি সম্ভব ছুঁয়ে দেখো মেঘের গুঁড়া,
ভেসে যায় মনের বাতায়নে গা ঘেষে, 
সেই ভালো লাগার অনুভূতির 
তীরে খুঁজে পাবে ঠিক, 
চির সজলতা, 
অদৃশ্য 
আতঙ্কের ভিতরেই ছিল প্রেমের নির্ভীক -
মুখরিত ভাবনা, কোনো দিন হয় 
ত খুলে যাবে প্রতিবন্ধিত 
গন্ধকোষের গ্রন্থী,
সে দিনের 
পথ 
চেয়ে আছে, বুঝি আজ ও বুকের মাঝে এক 
গুচ্ছ রজনীগন্ধা, তার অধীর অধরে 
এসে থেমে রয়  স্বপ্ন সুধা, সিক্ত 
শব্দ গুলো যেন বাক্য হারা,
খুঁজে সাঙ্কেতিক অজ্ঞাত 
বর্ণমালা, তার 
চোখের 
শুন্যতায় লুকিয়ে আছে ঘনীভূত শ্রাবণ -
ধারা, উষ্মিত হৃদয় জেগে রয় 
নিয়ে যুগের একরাশ নিদ্রা
বিহীন অবচেতনা, 
যদি হটাত 
ঝরে 
যায় কোনো এক সাঁঝের বেলায় তার আর্দ্র 
অনুকম্পা - - 

- শান্তনু সান্যাল 


শনিবার, ২৮ জুলাই, ২০১২


কার বশিভুতে - - 

এক বিচিত্র প্রচ্ছায়া ঢেকে রয় দেহ ও প্রাণে, জীবন 
হয় ওঠে রাহুগ্রস্ত আকাশে চাঁদের আকুলতা, 
সব কিছু যেন মায়াভরা, ভাসন্ত
ভাবনার মেঘ, ধরে রাখতে  
চায় আকাশের 
বিশালতা,
ওই উদ্বেলিত মুহুর্তে হয় ত কখনো ডেকে ছিলাম
তাকে, সে কাছে এসে বাড়িয়ে গেছে বৃহত্তর 
পিপাসা, টেনে গেছে  প্রজ্বলিত  বলয় 
চার পাশে, এক অদৃশ্য অগ্নিশিখা 
জেগে আছে সে দিন হতে 
হৃদয়ের অন্দর 
মহলে, 
সহসা দেখি অরণ্য পথে ধেয়ে যায় মন অবিরাম,
একান্ত লয়ে, অবাক তখন প্রকৃতি, নদীর 
শান্ত প্রবাহে অপ্রত্যাশিত হিল্লোল,
ঊষর উপত্যকায় ফুটে 
চলেছে অসংখ্য 
বুনো ফুল,
সঘন কুয়াশার গহ্বরে ভেসে উঠছে নীল আলোক !

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/

Artist Bobbi Price

শুক্রবার, ২৭ জুলাই, ২০১২


খুঁজে পাই নি - - - 

আকাশের আসর শেষ প্রহরে খুঁজে নিখোঁজ -
তারকের ঠিকানা, সে এখন ছিল
হৃদয়ের খুব নিকটে, সে 
নিমেষে দেখি দূর 
বহুদূর হেঁটে
চলেছে একাকী, অচেনা খুবই অজানা, তার 
নয়নের দিগন্তে থেমে ছিল নীহার বিন্দু,
চাঁদ ঢলেছে অনেক আগে, গুটিয়ে 
গেছে ওই আকাশগঙ্গা, ভাস্বর 
অনুরাগের শামিয়ানা,
চেয়ে রইলো 
নির্বাক 
তৃষিত গন্ধকোষের জগত, নিয়ে বুকে যুগের 
গোপন মানসিক, এক বিন্দু শিশির 
ঝরি নি সারা রাত, জীবন 
ফিরে এসেছে পুনরায় 
বয়ে বুকে উন্মুক্ত 
সাহারার 
চিরস্থায়ী দহন, নিয়তি গেছে খুবই সহজে 
প্রায় গা ছুঁয়ে, কিন্তু ফিরে চাই নি 
একবার, আনত অনামিকা,
ফুলের বৃন্তে সাজি নি 
রত্ন খচিত প্রণয় -
অঙ্গুরীয়,
রাত গেছে উদাস মনে বুকে নিয়ে শুন্যতা - -

- শান্তনু সান্যাল  

  painting by Byron Pickering 
http://sanyalsplanet.blogspot.in/

বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১২

অগ্নিস্নান - - -


কুহেলি ভরা পথে আছে কত যে অজানা মোড়,
সঠিক ঠিকানা না হলে জীবন যায় মুড়ে 
কোন রহস্যময়ী অঞ্চলে, বলা কি 
যায়, থমকে দাঁড়িয়ে যেতে 
না যেতে ঘিরে আসে 
আবছা ঘন 
তমস,
নিজের লুপ্ত ছায়া খুঁজে দেহের পরশ, অথচ -
শরীর নিষ্প্রাণ পড়ে রয় ধরাতলে,
তার প্রেমের দংশনে আছে  
এক বিচিত্র মধুরতা,
 কন্ঠে ভেসে 
ওঠে 
নীল রঙ্গী দাগ, হৃদয় হয় উঠে মৃত্যুঞ্জয়, ধরে 
রাখতে চায় ত্রিভুবনের মায়া নিঃশ্বাসের 
বাঁধনে, আকাশ পথে ধেয়ে যায় 
ভাবনা কাঁধে লয়ে তার 
প্রণয়ী সতীত্ব 
শরীর,
কোনো বাধা প্রতিরোধ থামাতে পারে না ওই 
প্রলয়ংকারী রূপ, বিধ্বংসের আতঙ্কে 
শিহরিত যেন বিস্তীর্ণ অন্তরিক্ষ,
পৃথিবী ও মহা জলধি, 
দুই আত্মা তখন 
মিলনের 
পথে 
গাহে অমরত্বের গান, করে যৌথ অগ্নিস্নান - - - 

- শান্তনু সান্যাল 
   Shiva-Sati traditional painting
http://sanyalsplanet.blogspot.in/

বুধবার, ২৫ জুলাই, ২০১২


সুদুর বর্ষা বনে 

রঙের লহরে যখন ভেসে উঠে আকাশের শুন্যতা,
সাঁঝের আঙ্গুল ধরে, হেঁটে আসে আনীল
অন্ধকার, সেই পুলকিত ক্ষণে 
অনন্য সৌরভে ভরে 
উঠে হৃদয়ের 
আঙ্গিনায়,
তার চোখের ভাষায় জীবন খুঁজে অপ্রত্যাশিত - -
ভাবে ভেসে আসা, নামবিহীন ফুলের 
গন্ধ, কিছু মধুমাসের পরশ, 
কিছু আর্দ্র অনুভূতি, 
পাতাঝরার 
শব্দে 
লুকিয়ে রয় তার মৌন ভালবাসা, তখন মন যেন 
পথ হারানো প্রজাপতি, আকুল হয় উঠে 
ভিজা মাটির গন্ধে, উড়ে যেতে 
যায় অজানা অঝর বৃষ্টির 
অরণ্যে, ছুঁতে চায় 
তার গোপন 
প্রণয়ের 
শিহরণ, নিঃশব্দ চেয়ে থাকে রহস্য ভরা চোখে - - - 

- শান্তনু সান্যাল  
sky of whimsy - painting by Artist Kimberly Conrad.jpg
http://sanyalsplanet.blogspot.in/

মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১২

স্বপ্নের জিজীবিষা


কোথায় বহিয়ে নিয়ে যেতে চায় হৃদয়ের আগুন, ভরা 
বর্ষায় উঠে চলেছে ধোঁয়ার বাদল, জীবনের ধুসর 
উপত্যকা, নির্বাক চেয়ে আছে ছাই রঙ্গী 
আকাশ, ওই সাগর কুলের পাখিরা 
গেছে উড়ে বহু দিন আগে,
প্রীত নদীর মোহনায়
পড়ে আছে আজ 
ও বহু রঙ্গী 
ক্ষুদ্র 
পাথর, ফিরে যায় স্মৃতির উর্মি বারংবার ছুঁয়ে নির্জন 
বালুকা বেলা, পুনশ্চ নোনা জলের প্রতিশোধ,
পুনারয়  ব্যথিত হৃদয়ের চিত্কার, 
উচ্ছন্ন তটভূমি খুঁজে স্বপ্নের 
সবুজ শ্যামল শস্য 
ধরাতল, তবু 
ও জীবন 
এঁকে যায় পশ্চিমা গগনে রঙিন মেঘের আল্পনা - - - 

- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/

PAINTING BY KunstCentrum Tholen 


সোমবার, ২৩ জুলাই, ২০১২


সুজনের ছোঁয়া 

কার অপ্রতিম প্রণয়ের ছবি দেখে মন 
ভুলিয়ে আছে সমস্ত পৃথিবী, কার 
পরশে জীবন হতে চায় কাঁচা 
সোনা, কে সে মনের 
মানুষ, টেনে 
নিয়ে 
চলেছে সুদুর ভিন দেশের সীমানায় !
কোন কন্ঠের মাধুর্য্যে গেছে 
হারিয়ে নিঃশ্বাসের 
স্বরলিপি, 
কে 
সে দাঁড়িয়ে রয় অহর্নিশ অন্তর দ্বারে,
নিয়ে হাতে সুরভিত ফুলের 
সদ্য কুসুমিত মালা,
কে মেখে যায় 
উন্নত 
ললাটে যজ্ঞের চিতাভস্ম, কে ছুঁয়ে -
করে যায় শীতল অন্তর্তমের 
জ্বালা, দেহ ও প্রাণে 
জাগিয়ে রাখে
চন্দনের 
গন্ধময় সজলতা - - - 

- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.in/
flower new