সোমবার, ২০ মে, ২০১৩

নীরব উপহাস - -

হঠাৎ দেখি, সব কিছু শৃঙ্খলাহীন, অবাক 
চোখে চেয়ে আছি তার বিস্ফারিত 
চোখ, লজ্জা কি ভয়, ঘৃণা 
কি প্রেম, সুন্দর বা 
বিভৎস !
কোন আবেগে লিপ্ত ছিল ওই চাহনি, বলা 
মুশকিল, কিন্তু সে আনত চোখে 
দেখে গেছে অর্ধ উলঙ্গ 
দেহ, তার মনের 
গভীরে 
ফুটে ছিল নীল পদ্মের আবেশিত কুঁড়ি - - 
অথবা ফণী মনসার ঝোপ, ওই 
বিরোধাভাসে মাঝে দেখি 
ক্রমশঃ শুকিয়ে 
চলেছে 
বিস্তীর্ণ ভাবনার তরঙ্গিত জলাশয়, এক 
ফাটল ভরা ধরাতল ভেসে উঠছে 
জলাভূমির উপরে, আশে - 
পাশের  সবুজ ভূমির 
নিঃশব্দ লোপ, 
যেন 
মনে হয়, একই দিনে আকাশের পিপাসা 
চুষে নিয়েছে সব কিছু, শিকড় 
হতে শীর্ষের কিশলয় 
পাতা ! শিরা 
হতে 
হৃদয়ের পথে শুধুই এক শুন্যতা আর 
ফিরে যাওয়া পদধ্বনির নীরব 
উপহাস - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
road-rain-night-street-gregory-crewdson-other

রবিবার, ১৯ মে, ২০১৩

ভুলবশত - -

ছাপা ফুলের চাদরে সে খুঁজে দেহের গন্ধ !
অস্থায়ী ছিল সব কিছু, সকাল ও 
সন্ধ্যার মাঝে বহে গেছে 
পূর্ব থেকে পশ্চিমে 
শুষ্ক জীবন 
ধারা, 
সূর্য্য যখন ডুব দিল, মাঝির চোখে সুদূরে 
ছিল আবছা কিনারা, সে শুধিয়ে 
যায় বারে বারে, কতই না 
যেন তার বুকে আছে 
প্রণয় তরঙ্গ !
ওই 
হুলুস্থূল ভাবনার স্রোতে বারংবার জীবন 
চায় নিমজ্জন, জানার সত্তেও যে 
ওই বিসর্জনের নেই পুনঃ 
ভাসনের সুযোগ,
শুধুই 
গভীর হতে গভিরতমে ডুবে যাওয়া - - - 
নিঃশ্বাস বেঁধে সকালমুখী প্রবেশ -
দ্বারের দিকে ভেসে যাওয়া,
হয় তো অজানা 
প্রস্থান 
মোড়ে, ভুলবশত, দাঁড়িয়ে রবে নিয়ে হাতে 
সে আমার হারানো অস্তিত্বের 
একমাত্র ঠিকানা !
* * 
- শান্তনু সান্যাল 
lilagul lotus



বুধবার, ১৫ মে, ২০১৩

বিস্মৃত বীথিকা - -

বহু দূর, উজানমুখী স্রোতের প্রান্তে আছে 
বোধ হয়, অনাবিষ্কৃত এক মায়াভরা 
উন্মগ্ন দ্বীপ, মনের তরী 
ভেসে যেতে 
চায় 
একাকী, বুকে জড়িয়ে কৌতুহলের তরঙ্গ, 
যোগ বিয়োগের মাঝে কোথায় 
যেন হারিয়ে যেতে চায় 
আত্মীয়তার গন্ধ 
শুধুই 
শুষ্ক প্রত্যাশা, ঝরে যায় সব কিছু হেমন্তের
পূর্বে, জীবন দাঁড়িয়ে রয় চোখে নিয়ে 
কাচ ভাঙ্গনের বিম্ব, সবার 
নিজের আছে কিছু 
অগ্রাধিকার,
তাই 
সময় কোথায় ভাবনার জন্য, কেবল - - - 
মানুষ ব্যস্ত নিজস্ব পরিমণ্ডলে !
আকুঞ্চন রেখা ভরা 
মুখের কাহিনী 
শুনতে 
দর্পণ চায় না কোনো ভাবে, শুধিয়ে দিতে 
চায় মুছে যাও তার দেহের ধুলো,
হয় ত কিছু আলোর 
প্রতিফলনে 
খুঁজে 
পাবে হারানো স্বপ্নের ঠিকানা, বিস্মৃত - - 
মধুমাসের ফুলে ভরা বীথিকা !
* * 
- শান্তনু সান্যাল 

art - Kathy Hebert
http://sanyalsplanet.blogspot.com/
Martin Johnson Heade Oil-Painting

বিলুপ্ত ঝিলের ঠিকানা - -

অনেক দূর অব্দি হেঁটে আসার পরে, সে এখন 
চায় ফিরে যেতে, নিঃশব্দ ভাবে ছাঁড়িয়ে 
আঙ্গুলের বন্ধন, বোধ হয় সে 
টের পেয়েছে আসন্ন 
বাস্তবিকতা,
সর্পিল 
পথের রহস্য, অদৃশ্য সেতুর নীচের গভীর - - 
খাদের কাহিনী, আসলে কুয়াশা ভরা 
যাত্রার সঙ্গি কেউ হতে চায় 
না, শুধুই এক বাধ্য 
সমঝোতা 
নিয়ে 
বুকে হেঁটে যায় অনিচ্ছায় কিছু দূর, সুতরাং -
ভাঙা প্রতিশ্রুতির মাঝে জীবন খুঁজে 
তার প্রতিচ্ছায়া, ভালবাসা 
তখন আবছা আলোর 
কৃষ্ণ সারঙ্গের 
তৃষ্ণা -
ধেয়ে যায় দাবানলের প্রান্তে, একাকী বিহ্বল !
বুকে জড়িয়ে বিলুপ্ত ঝিলের ঠিকানা,
আখেটকের সম্মুখীন, জীবন 
তখন ভুলে যেতে চায় 
ভবিষ্যতের 
ফলাফল,
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Thai Lotus Painting 

মঙ্গলবার, ১৪ মে, ২০১৩

সাক্ষাৎকার - -

এ কেমন বিষণ্ণতা ঘিরে রয় জীবনের -
সাথে, ভিড়ের মধ্যে যখন মানুষ 
একাকী, আশেপাশে যেন 
ছায়ার স্রোত যায় 
ভেসে, চেনা 
গলির 
মোড়ে দাঁড়ানো জীবন, জিজ্ঞেস করে -
নিজের ঘরের ঠিকানা, পরিচিত 
চেহেরা তখন অনভিজ্ঞ !
নীরব মাথা নাড়ায়,
সেই বিস্মিত 
মুহুর্তে 
মানুষ খুঁজে হারানো পরিচয় পত্র, সব 
ভালবাসার পুরাতন দলিল তখন 
বাতিল, নিমিষের ব্যপার,
দরজায় জড়ানো 
নামফলকের 
ভাঙ্গন !
কৌতুহল চোখে জানাশোনা মুখ আধ -
খুলে দরজা হতে চেয়ে রয় - 
বিস্ফারিত চোখে, 
ফিরে যায় 
জীবন 
শুন্য বুকে, বহুদূর কুয়াশা ভরা পথে - 
একাকী ঝরা বসন্তের দেশে 
অভিযোগ বিহীন, এই
অনুভূতির মাঝে
লুকিয়ে রয় 
অব্যক্ত সারাংশ ! মায়া জালের  ছিঁড়ে 
যাওয়া, বাস্তবিকতার সাথে 
সাক্ষাৎকার - - 
* * 
- শান্তনু সান্যাল  
unknown door 

সোমবার, ১৩ মে, ২০১৩

নেপথ্যের মানুষ - -

অপূর্ণ অভিলাষের মাঝেই ছিল তাকে -
খুঁজে পাওয়ার রহস্যময়ী কুহক, 
এই অসমাপ্ত যাত্রার আছে 
নিজের বিশেষ 
সৌন্দর্য্য,
যদি হাতের কাছে দিগন্ত রেখা নিজেই -
আসে সরে, তাহলে কিসের মজা 
জীবনে ! থেমে রয় অস্থির  
সে যদি আকাশের 
গায়ে প্রাক 
বর্ষার 
রূপে, সন্ধের বুকে  অজ্ঞাত বেদন - - 
লিখে যায় এলোমেলো কবিতা, 
সে ঝরুক নাই বা ঝরুক
ওই বৃষ্টিছায়ার পথে 
প্রত্যাশিত এক 
অদৃশ্য 
তরলতা, ভিজিয়ে রাখে অন্তরতমের 
শুষ্কতা, তার নয়নের গভীরে -
প্রণয়ী বিম্ব, প্রায়ই ডুবে,
ভেসে উঠে অসংকৃৎ
ভাবে, ওই 
ঝঙ্কৃত  
ভাবনার লহরে জীবন খুঁজে সূর্যের -
গোপন পথ, সকালের প্রবেশ 
মার্গ, আঁধারের হাসি -
মুখে সব স্বপ্নের 
পরিধান 
খুলে, সযত্নে হৃদয়ের আলনায় রেখে, 
অজানা পথে হারিয়ে যাওয়া, 
সেই স্বপ্নের গন্ধে আছে 
হয় ত কোথায় 
যেন তার 
ঠিকানা, পুনরায় আয়না দেখতে - - 
ভালো লাগে, আড়ালে বোধ 
হয় সে থাকে আলোর 
রূপে, নিঃশব্দ 
দাঁড়ায়ে !
* * 
- শান্তনু সান্যাল 
monsoon clouds - kolkata