শনিবার, ৬ জুলাই, ২০১৩

তির্যক দৃষ্টিপাত - -

ওই ভাবে তার গহিন তির্যক দৃষ্টিপাত, করে 
যায় শান্ত ভাবনার মন্থন, যেন -
কোনো কিছু বাঁধন সে 
মানতে রাজি 
নয় -
তার তাগের বিন্দু জানি না কোথায় রয়েছে
দেহের ভিতরে অথবা প্রাণের -
অপর পারে, ওই তীর 
ডগার গতিবেগ 
নিঃসন্দেহ 
আছে রহস্যময় ! বিঁধে যাবে কোথায় কোন 
প্রান্তরে হদিস করা খুবই মুশকিল, 
এই মুহুর্তে পুরুষালী দম্ভ 
শুধুই কাচিক স্তর,
কখন যে 
যাবে ভেঙে বলা খুবই কঠিন, এক থামানো 
ঝড় যেন জমে আছে বুকে - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
artist pavel guzenko

জীবন দায়িনী স্পর্শ - -

যেখানে অন্ধকার চায় আলোর উদারতা,
অশ্রু চায় শিশিরের শীতলতা, ওই 
নেত্রপল্লবের কম্পিত তীরে 
হৃদয় চায় তোমার 
একটু খানিক
প্রবণতা,
কখনো কোনো দিন যদি বেরিয়ে আসতে 
পারো, নিজের ঝাড়বাতিদানের 
বাইরে, হয় ত দেখবে 
জোনাকিরা 
এখনো -
সাজিয়ে নীল আলো, বুকের মাঝে, উড়ে 
রয় সিক্ত বাতাসে ! করে যায় 
নিঃশর্ত দিব্য রশ্মির 
উন্মুক্ত অনুদান,
নিঃশ্বাস 
চায় এমন সময়ে তোমার জীবন দায়িনী 
অশেষ স্পর্শ !
* * 
- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.com/
art by andrea auletta 

শুক্রবার, ৫ জুলাই, ২০১৩

মাঝ পথে উধাও - -

অস্থায়ী আশ্রয়ের সন্ধান এই পর্যায় আছে 
আমার জন্য অনিশ্চিত, মাঝ পথে 
যদি সে গেছে ছেড়ে, ঠিক 
গলির বাঁকে, প্রশ্ন -
চিহ্ন এখনো 
আবছা,
বৃষ্টি থামার পরে হয় ত হবে কিছু স্পষ্ট !
তার জন্য এই নীল আঁধারের কি 
বা দোষ, তাই সহজ মনে 
খুলে চলেছি ভেজা 
আবরণ !
দর্পণের ভুরু কুচকিয়ে দেখার অভ্যাস -
নতুন নয়, তাতে কি বা আসে 
যায় প্রতিফলনের আছে 
এক নিজস্ব -
মাপদণ্ড,
বিবসন দেহের সত্যতা নিজের স্থানে ! -
ওই নৈতিকতার ক্ষীণ রেখার  
ভেঙে যাওয়া সামান্য 
প্রক্রিয়া, যে যার 
দৃষ্টিকোণে 
কিছুই বলতে পারে, ভেজা গা নিয়ে কি -
সারা রাত রাত থাকা যায়, 
* * 
- শান্তনু সান্যাল 
rainy evening

অদৃশ্য উপান্তে - -

ওই ভাবে পেঁচানো কথা আর বল না যে তুমি 
আমার ছাড়া বাঁচতে পারবে না, এই 
জীবনের রঙ্গমঞ্চ, খুবই নিষ্ঠুর !
খসে যায় সময়ের সাথে 
সমস্ত পারদর্শী 
মুখোশ -
একে - একে, যবনিকা ফেলার অবিলম্ব ক্ষণে,
দর্শক বিহীন দীর্ঘায় ঘিরে যায়, এক 
অন্তহীন নীরবতা, সমবেত 
তালির প্রতিধ্বনি 
আর ফিরে 
আসে 
না, হাসি কান্নার মিলন বিন্দুর মাঝে হারিয়ে 
যায় সব কিছু, ব্যতিক্রম বলতে কিছুই 
নেই, রোদ্র ছায়ার পৃষ্ঠে, কোথায় 
যেন আমার ভালবাসা,
রেখাঙ্কিত সাধের 
সাথে, হয় 
ত রবে অদৃশ্য উপান্তে ! অনন্ত অব্যক্ত রূপে,
* * 
- শান্তনু সান্যাল 

বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৩

নিগূঢ় শূন্য - -

বর্ণহীন দেয়ালের গায়ে কে যেন ঝুলিয়ে গেছে 
টাটকা ফুলের তোড়া ! হৃদয়ের অদৃশ্য 
সোহাগ, নিক্ষিপ্ত হতে চায় 
পরিপূর্ণ আবেগে !
তোমার 
প্রেমের নিবিড়তা বেঁধে রাখতে চায় মনের - -
চঞ্চলতা, পোষা পাখি যেন উড়তে 
চায় না কোনো ভাবে, চেয়ে 
রয় উন্মুক্ত খাঁচার 
কপাট চকিত 
নয়নে !
এ কেমন বাঁধন, যতই খুলি ভাবনার গ্রন্থী - - 
জড়িয়ে যায় পরস্পর অদ্ভুত ভাবে, 
এক প্রান্তে মুক্ত, অন্য দিকে 
একাধিক গিঁট, খুবই 
মুশকিল -
সুরাহা করা, জীবনের নাগরদোলা শুধুই - - - -
দুলে রয় নিগূঢ় শুন্যে - - 
* * 
- শান্তনু সান্যাল 

বুধবার, ৩ জুলাই, ২০১৩

কোলাহলের সমাপ্তি - -

সে আবার বাঁধতে চায় বিছিন্ন নীড়, মেঝের 
উপরে ছড়ানো আছে কিছু শিমুল তুলো,
সুক্ষ্ম কাঠি, কিছু জবজবে স্বপ্নের 
এলোমেলো টুকরো ! ওই 
চেনা পাখির 
কিচিরমিচির ধ্বনি মাঝে কোথায় যেন মন -
খুঁজে ছেঁড়া পাতার হারানো কবিতা, 
পুনরায় হৃদয় গড়তে চায় 
পাগল তরঙ্গের কাছে 
বালির দুর্গ !
সন্ধ্যার খামখেয়ালীর সাথে অন্ধকার ক্রমশঃ 
আনতে চায় তাকে বুকের অনেক 
কাছে, আবার নিঃশ্বাসে 
চেনা গন্ধ ! ঘর 
বাঁধতে 
আগ্রহী, এখনো শীত কাল অনেক দূরে, তবে 
জানি না কেন মনে হয়, নিশি পুষ্পের
গন্ধ, ভরে চলেছে অন্তরতমের 
শুন্যতা, কে যেন দিয়ে 
যায় পরিচিত 
ডাক -
উঠোনের পিয়াল শাখায় এখন কলরব প্রায় - -
মিমাংসিত - - 
* * 
- শান্তনু সান্যাল 
stockbridge window boxes by david lloyd glover

মঙ্গলবার, ২ জুলাই, ২০১৩

মৃগনাভি - -

নিষ্পলক আমি চেয়ে রইলাম তার ওই 
প্রায়শই তট বদলানো মনোভাব !
সকাল ও সন্ধ্যার মাঝে 
আকাশ পাতাল,
তবু ও 
জানি না কি যে আছে তার গভীর - - 
অনুরাগে, পা যেন নিজে নিজেই 
এগিয়ে যেতে চায় ওই 
অদৃশ্য নদীর 
বুকে !
সে এক চেহারা অনবরত স্মিত, ফেলে 
যায় রহস্য - বলয় আমার নিরীহ 
প্রণয়ে ! তার ছলচাতুরীর 
মাঝে রয়েছে কিছু 
আবেগী 
বুনো গন্ধ, জীবন ভুলে যায় সহজে ওই 
কাঁটা ভরা পথের ব্যথা বেদনা, 
ধেয়ে যেতে চায় কৃষ্ণ -
মৃগের মত 
কস্তুরী 
গন্ধের পিছনে, নদ নদী পাহাড় অরণ্য 
ডিঙিয়ে ! সন্ধানী চোখ খুঁজে 
পায় না কিন্তু কোনো 
ভাবে ওই গুপ্ত 
উদ্ভব 
স্থান ! নির্বাক দেখে নিজস্ব প্রতিবিম্ব - -
জলদর্পণে, তখন অন্তর্মনের 
নাভি অদৃশ্য হয়ে 
যায় নিমিষে !
* * 
- শান্তনু সান্যাল 
Wildflower - artist jeanne forsyth