বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৩

যাদু - নলের সম্মোহন - -

সব কিছু মনের অনুরূপ ঘটে না, কিছু না -
কিছু খুঁত, থাকা স্বাভাবিক আছে -
এই জীবনে, পরিপূর্ণতার 
সঠিক অর্থ কেউ 
কি জানে,
শুধুই নিজস্ব গড়া দর্শনের মাঝে ঘুরে ফিরে 
আসে মানুষ, ওই কেতাবি জ্ঞানের 
টানা নিম্নরেখার বাইরে ও 
এক নগ্ন সত্যের 
পৃথিবী 
আছে বিদ্যমান, কত জন সেটা স্বীকার করে 
বলা মুশকিল, আসলে নিজের রচিত 
পরিমণ্ডলের মাঝে সে দেখাতে 
চায় বহুরূপদর্শকের 
খেলা, ওই 
যাদু - নলের সম্মোহন খুবই সাঙ্ঘাতিক  - - -
মানুষ কে করে যায় বিষাক্ত অসম্ভব 
ভাবে, কল্পিত বস্তু তখন -
মনে হয় বাস্তবিক !
আসল তখন 
মনে হয় কৃত্রিম, এক বিচিত্র মরীচিকার মাঝে 
জীবন খুঁজে শর্টকাট পথ, এবং সেই 
মুহুর্ত হতে ক্রমাগত স্খলন !
* * 
- শান্তনু সান্যাল 
 art by bruno-capolongo

বুধবার, ১০ জুলাই, ২০১৩

হারানো মোড় - -

সে পথ চেয়ে ছিল, কি না বলা মুশকিল,
কিন্তু আমি অনাহূত সান্ধ্যকালীন 
বৃষ্টির রূপে, তার অন্তরে 
আর্দ্রতা ভরে এসেছি,
এখন জানি -
সে সাজিয়ে চলেছে পুরাতন পেতলের 
বিবর্ণ ফুলদানী, কিছু নিশি -
গন্ধার লাজুক বৃন্ত, 
খবুই আলতো 
করে - - 
তার গুঞ্জরণে আছে লুকানো কিছু - -
অতীতের গন্ধ ! ওই ষাটের -
দশকের কোনো আধুনিক 
গানের প্রথম পংক্তি,
আয়না মুছতে 
মুছতে 
সে যেন হারিয়ে চলেছে এক অন্য - - 
জগতে, আবছা প্রতিবিম্বে সে 
খুঁজে চলেছে, সেকেলের 
উত্তর কলিকাতা, 
ওই রাস্তার 
ধারে -
পাখিদের হাট, কোথায় যেন, কোন - -
একটা মোড়ে আজ ও মন যেন 
বন্দী, অদৃশ্য ভাবনার 
খাঁচায় ছটপট !
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by Peggy Garr

মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৩

অবর্ণিত অনুভূতি - -

তাদের অভিযোগ কিছুই হতে পারে দোষ 
খণ্ডনের জন্য দায়বদ্ধ আমি কিন্তু 
নয়, তাদের দৃষ্টিকোণে -
পৃথিবীর প্রান্ত -
ও সাগর 
কিনারা এক হতে পারে, কোনো জরুরি -
নয় আমার ভাবনা তাহাই হবে, 
ওই সূর্যের অবসান ও 
আঁধারের মাঝে 
যুক্ত সন্ধি !
কিছুও হতে পারে, আমার জন্য কিন্তু - - 
ওই মুহূর্ত তোমায় খুঁজে পাওয়া,
জীবনের অনেক কাছে,
নিঃশ্বাসের সেই 
পুরাতন 
লেনদেন এক নতুন উপলব্ধির সাথে, পুষ্প 
বৃন্ত এবং পুষ্পাধারের মাঝে এক 
বোঝাপড়া, তাদের নজরে 
যা কিছু ও হোক, 
আভরণহীন
অথবা 
অশ্লীল ! সুন্দর কিংবা কুত্সিত, কিন্তু  - - 
আমার হৃদয়ে সে এক প্রাণ -
উত্সর্জনের ঘটনা,
প্রকৃত প্রেমের 
উপক্রম,
এক বন্য গন্ধ যে অধরা শুধুই ছড়িয়ে রয়,
নদী পাহাড়, অরণ্য নির্ঝর প্রবাহে, 
উদ্দাম ভেসে রয় দেহ হতে 
প্রাণের অপর পারে !
বন্ধনমুক্ত সে 
এক -
অবর্ণিত অনুভূতি মন্থন করে অন্তর্তমে - - 
* * 
- শান্তনু সান্যাল 
tropical flowers- art by patrick-orourke

রবিবার, ৭ জুলাই, ২০১৩

অতল গভীরতা - -

সে এক সম্মোহনী বলয় অথবা তার বুকের 
অতল গভীরতা, যতই যাই ভিতরে 
তলদেশ খুঁজে পাই না, বাহ্য 
পৃষ্ঠতল খুবই সহজ !
কখনো পদ্ম 
পাতার 
নিচে, জল মগ্ন বৃন্তের মাঝে, কখনো ভেসে -
রয় তার আবেশিত অভিলাষ, আধ 
খোলা পাপড়ির গায়ে নীহার 
বিন্দুর রূপে, পরশের 
সীমান্তে ! তার 
প্রণয়ের 
অবুঝ নীলাভ শিখা সবসময় অস্থাবর, চির 
অধরা, কাছে গেলেই কুয়াশা, দূর 
হলেই উদ্ভাসিত ! সে কখনো
রূপায়িত দেহে নিয়ে 
হাসনুহানার 
সুরভি,
আবার কখনো, সে এক নিরাকার ভালবাসা 
অদৃশ্য জড়িয়ে রয় খোলা বক্ষ:স্থলে,
প্রকৃত ঘামের সঙ্গে - - 
* * 
- শান্তনু সান্যাল 
art by Michelle Curiel

আগ্রহী মন - -

আবার শুন্য হাতে তোমার সামনে দাঁড়িয়ে 
আছি, বৃষ্টির নিজের আছে, বাধ্য -
বাধকতা তাই ভিজিয়ে 
গেছে যেমন ইচ্ছে 
তেমন - -
কিন্তু কোথায় যেন এখনো, এক অর্ধ নিবন্ত  
স্ফুলিঙ্গ জ্বলে বুকের মাঝে, হয় ত 
আঁধার ঘনিয়ে আসলে তুমি 
তা দেখতে পাবে, 
তামাটে 
সিক্ত সন্ধ্যার এই সন্ধিক্ষণে, শুধুই দেখে - - 
চলেছো মেঘলা আকাশ, নদীর 
অসময়ের বান, দূরগামী 
সুপার ফাস্ট ট্রেন,
কম্পিত 
সেতু ! ছায়াঢাকা নৌকার অন্য তীরে সরে 
যাওয়া, প্রতিশ্রুতির মূল্য কোথায় 
যেন হারিয়ে চলেছে নদীর 
ঘোলাটে জলে, মৌন 
অবহেলা কিংবা 
চাপানো 
অভিমান, কি যে আছে তোমার হৃদয়ে - - 
জানতে খুবই আগ্রহী আমার মন, 
এই বর্ষণমুখর মুহুর্তে - - 
* * 
- শান্তনু সান্যাল 



art by Diane Mllsap

শনিবার, ৬ জুলাই, ২০১৩

তির্যক দৃষ্টিপাত - -

ওই ভাবে তার গহিন তির্যক দৃষ্টিপাত, করে 
যায় শান্ত ভাবনার মন্থন, যেন -
কোনো কিছু বাঁধন সে 
মানতে রাজি 
নয় -
তার তাগের বিন্দু জানি না কোথায় রয়েছে
দেহের ভিতরে অথবা প্রাণের -
অপর পারে, ওই তীর 
ডগার গতিবেগ 
নিঃসন্দেহ 
আছে রহস্যময় ! বিঁধে যাবে কোথায় কোন 
প্রান্তরে হদিস করা খুবই মুশকিল, 
এই মুহুর্তে পুরুষালী দম্ভ 
শুধুই কাচিক স্তর,
কখন যে 
যাবে ভেঙে বলা খুবই কঠিন, এক থামানো 
ঝড় যেন জমে আছে বুকে - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
artist pavel guzenko

জীবন দায়িনী স্পর্শ - -

যেখানে অন্ধকার চায় আলোর উদারতা,
অশ্রু চায় শিশিরের শীতলতা, ওই 
নেত্রপল্লবের কম্পিত তীরে 
হৃদয় চায় তোমার 
একটু খানিক
প্রবণতা,
কখনো কোনো দিন যদি বেরিয়ে আসতে 
পারো, নিজের ঝাড়বাতিদানের 
বাইরে, হয় ত দেখবে 
জোনাকিরা 
এখনো -
সাজিয়ে নীল আলো, বুকের মাঝে, উড়ে 
রয় সিক্ত বাতাসে ! করে যায় 
নিঃশর্ত দিব্য রশ্মির 
উন্মুক্ত অনুদান,
নিঃশ্বাস 
চায় এমন সময়ে তোমার জীবন দায়িনী 
অশেষ স্পর্শ !
* * 
- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.com/
art by andrea auletta