বাংলা আধুনিক কাব্য গুচ্ছ / BENGALI MODERN POETRY - শান্তনু সান্যাল / SHANTANU SANYAL © It's subject to copyright.
সোমবার, ১৫ জুলাই, ২০১৩
রবিবার, ১৪ জুলাই, ২০১৩
আবছায়া আবরণ - -
সরিয়ে যেও যদি সম্ভব, নিজের হাতে ওই
আবছায়া আবরণ ! কোন এক
রাতের শেষ প্রহরে, গেছো
ঢেকে নিঃশব্দ পায়ে,
সারা দেহ ও
প্রাণে,
আকাশপ্রান্তে লিখে পুনর্মিলনের প্রতিশ্রুতি,
সেই থেকে জীবন দাঁড়িয়ে আছে
কয়েক দশক ধরে, নিয়ে
হৃদয়ে অতৃপ্ত তৃষা,
অসমাপ্ত -
এক প্রতীক্ষা, জীবন্ত অগ্নিশিখা, তোমার -
সেই অঙ্গীকার অনুযায়ী জীবন
ভুলে গেছে বসন্তকালীন
বীথিকা, খুঁজে
বেড়ায়
ঊষর ভূমির বুকে, বিলুপ্ত মিঠা জলের - -
প্রস্রবণ, পরিত্রাণের স্রোত !
* *
- শান্তনু সান্যাল
বাস্তবিকতার খুব কাছে - -
মহত্তম বিন্দুতে যখন অভিলাষ ! জীবন
painted canvas unknown source
চায় কিছু অতিরিক্ত মুহূর্ত, বেঁধে
রাখার ছদ্ম অজুহাত, এক
প্রলুব্ধ শিল্প ! ছল -
কপট কিছুই
হতে
পারে ! প্রেম ও নৈতিকতার মিল তখন -
বেমানান, নিমিষে সুজন মানুষ -
কলঙ্কিত নায়ক, সেটা
নৈসর্গিক চাহিদা,
মিথ্যা
আবরণ যায় খসে নিজে নিজেই, আয়না
এক মূক দর্শক, দেখে যায় সব
কিছু প্রতিফলন তখন
নিরঙ্কুশ সত্য,
খুলে -
যায় স্তর প্রতি স্তর আডম্বরের মিহি তন্তু,
দেহের ইচ্ছাপত্রে তখন প্রেমের
সংজ্ঞা, কল্পনার বাইরে,
বাস্তবিকতার খুব
কাছে - -
* *
- শান্তনু সান্যাল
শনিবার, ১৩ জুলাই, ২০১৩
উন্মুক্ত দ্বার - -
খুবই মুশকিল ছিল তোমাকে বাদ দিয়ে
অন্য কিছু ভাবা, যেন সাগর -
সৈকত হতে নোনতা
পিরিতি গায়ে
মেখে
ফিরে আসা, খুবই কঠিন ছিল তোমার
বদলে জীবনে পরিবর্তন ঘটানো,
যেন প্রস্তর খণ্ডে প্রাণবন্ত
ছবি আঁকা, খুবই
দুরুহ ছিল
একা -
একা মরু পথে, বহুদূর নিরালায় হেঁটে
যাওয়া, কিন্তু যেতে হয় জীবনের
নিজস্ব আছে প্রতিবদ্ধতা,
তাই বারংবার
সমঝোতা,
এক
চুক্তি ভেঙে অন্য সন্ধির উপরে দস্তখৎ
করা, কেউ কারোর জন্য থামে
না বেশি ক্ষণ, নিসর্গের
আছে নিজস্ব
নিয়ম,
আকাশগঙ্গার তীরে আমার বাসা নয়
যদি পারো ওই কাঁকুরে পথ হয়ে
এস এক দিন, আজ ও
বুকের দরজা
খোলা, নিয়ে একরাশ নিশি পুষ্পের গন্ধ !
* *
সাগর তীরের বার্তা - -
জানি তুমি আবার আছো অপেক্ষায়, আকাশে
জমে আছে মেঘ যথারীতি, এখন ও
শ্রাবণ যাই নি ফুরায়ে, ওই
সজল সীমান্তে
কিছু -
স্বপ্নের ছাইরঙ্গী, যুগল সারস উড়ে যায় সুদূর
দিগন্তে ! পুনরায় তুমি খুলে চলেছ -
কাচের শোকেস, কিছু
ঝিনুকের রঙ্গীন
খোল -
মাথা ঝাঁকুনিয়া মাটির পুতুল, প্রবালের টুকরো
সহসা যেন জীবন্ত, খুঁজে চলেছে জল -
সমীরণে, সাগর তীরের বার্তা,
সব কিছু কি যথাবত
আছে অথবা
উচ্চ -
তরঙ্গে বহে গেছে প্রণয়ের বালুকা বেলা - - - -
* *
শুক্রবার, ১২ জুলাই, ২০১৩
অনিয়ন্ত্রিত স্পর্শ - -
সে এক দীর্ঘ রাতের কাহিনী, কাহিনী - - বলাটা
খুব একটা ঠিক নয়, অপ্রত্যাশিত সংযোগ,
তখন ঘড়ির বড় কাঁটা, পার করে
গেছে ছোট কাঁটা, মধ্য রাত -
তখন পূর্ণ বিকশিত !
নিশি গন্ধার
দাপট,
বুনো ফুলের গন্ধের উপরে তন্দ্রাতুর, চাতকের -
ডাকে আবেগী ভাব, গভীর প্রণয়ের - -
আহ্বান, বাহিরে, ঐন্দ্রজালিক
জোছনা ছড়িয়ে চলেছে
উন্মুক্ত কুহক !
এমন
সময়ে সদর দরজায়, কড়া নাড়ার শব্দ, এক - -
চমকপ্রদ আগন্তুক ! সারা দেহে চন্দ্র -
মল্লিকা ফুলের প্রগাঢ় গন্ধ,
সরাসরি দেহ হতে
প্রাণে প্রবেশ,
সারা
রাত - জ্বলেছে পুড়েছে গলেছে, কিন্তু নিবে নি - -
প্রেমের সেই বিচিত্র মোমবাতি, বিহানের
হলদে লাল আলোর অতিক্রমণে
জীবন খুঁজে বিলুপ্ত কিছু
উন্মাদের মুহূর্ত,
কিছু
অন্তর্বস্ত্র, জংলী যাযাবর গন্ধ, অচেনা হাতের - -
অনিয়ন্ত্রিত স্পর্শ - -
* *
By Rosemary Millette
ঘনক পাশা - -
সহজ নয় হঠাৎ করে, পুরোনো সব বাঁধন খুলে
মুক্ত পথে হাঁটা, কিছু অদৃশ্য ছায়া করে
অনুসরণ সারাটা জীবন, বলতে
চায়, না - বলা অনেক
কথা, সাপ -
সিঁড়ির ওই খেলার মাঝে জীবন খুঁজে পায় না -
কোনো বিকল্প ! কখনো নিয়তি সাপের
সম্মুখে দাঁড়ানো, কখনো প্রেম
অন্তিম ধাপে, ঘনক পাশা
যায় ফসকিয়ে
অজান্তে,
অন্তরিক্ষের অভিলাষে শুন্য ছাড়া কিছুই রয় -
না হাতে, যারা ছিল এক দিন পাগল
আমাকে নিয়ে, তারাই দেখি
আজ চায় মৌলিক
পরিচয় পত্র,
সঠিক তদারক নিয়ে তারা আজ ব্যস্ত, অতীত
শুধুই এক অনুভূতি, সময়ের সাথে জং
ধরে যায় তাতে - -
* *
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)






