মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০১৪

অন্তর্মনের জাগরণ - -

খুলে গেছি স্তর প্রতি স্তর ভাবনার পাপড়ি,
ছড়িয়ে গেছি অন্তরতমের সুরভি !
ভিজিয়ে গেছি তপ্ত উষ্ণ -
কালে, তার বুকের 
অদৃশ্য দাহন,
তবুও 
কোথাও যেন সে এখনো অপূর্ণ, চেয়ে রয় 
নিস্তব্ধ আকাশের দিকে, অতৃপ্ত 
চোখে, তার ওই চাহনি
তে আছে এক 
অদ্ভুত 
মৃগতৃষ্ণার ঝলক, অকল্পনীয় সুখের বাসনা 
অথবা পুড়ে যাওয়ার আগে আলো -
পতঙ্গের উচ্চাভিলাষ, বোঝা 
মুশকিল, আমি চাই 
সে যেন ফিরে 
আসে 
বাস্তবিক ধরাতলে, মাটির গন্ধের পরশে -
খুঁজে পাক জীবনের সারাংশ, প্রথম 
বৃষ্টির আলিঙ্গনে অভিতপ্ত 
পৃথিবীর বুকের 
অনুভূতি,
সব 
কিছুই ত ফেলানো আছে আশেপাশে কেবল 
চাই সুখী হবার ত্রিনেত্র, অন্তর্মনের 
জাগরণ - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
ken powers watercolor painting

রবিবার, ২৬ জানুয়ারি, ২০১৪

মুক্ত ছন্দের কবিতা - -

অনেক দূর পর্যন্ত দেখেছি মধুমাসের -
ফিরে যাওয়া, ঝরা পাতার পথে 
অনুরাগের বিন্দু বিন্দু 
হারিয়ে যাওয়া, 
তবুও 
জীবনে সন্ধানের নেই কোনো ইতি, - 
প্রতি পদক্ষেপে নতুন অভিজ্ঞতা, 
প্রতি মুহুর্তে এক নবীন 
উপলব্ধি, বৃষ্টি 
ও খরার 
ওই 
অবুঝ সমীকরণে জীবন লিখে যায় - 
চিরকাল মুক্ত ছন্দের কবিতা, 
অমিল ভাবনার মাঝে 
মিলানের প্রচেষ্টা,
প্রতি দিন 
এক 
চুক্তি সময়ের সাথে, প্রতি রাত্রি এক - 
বোঝাপড়া অন্ধকারে সঙ্গে, 
ঘুম আর স্বপ্নের মাঝে 
অজানা সন্ধি -
ক্ষণে 
কোথাও যেন তুমি দাঁড়িয়ে থাকো ! -
নিয়ে হাতে কিছু ঝরা 
নিশি পুষ্প !

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
zeng art

শনিবার, ২৫ জানুয়ারি, ২০১৪

শৃঙ্খলের ভাঙন - -

তার ওই প্রণয়ী উন্মাদন নিয়ে যেতে 
চায় কল্পনার অপরধারে, জানা 
সত্তেও যে ওই শেষ বিন্দুর 
পরে আর কোনো 
পৃথিবী নেই,
তবুও 
সে তীব্র আগ্রহী, ভেঙে দিতে চায় -  
সমস্ত লৌকিক বন্ধন একই 
বারে, কিন্তু পরন্তুর 
কোনো শব্দ 
নেই -
তার মনের অভিধানে, পিঞ্জর খুলে - 
উড়ে যেতে চায়, তার যাযাবর 
ভাবনা উন্মুক্ত আকাশে,
ভরে নিতে চায় 
বুকের 
ভিতরে জোছনার শীতলতা, ভুলে -
যেতে চায় দেহের সমস্ত দগ্ধ 
অঞ্চলের ব্যথা, সময়ের 
অবিচার, আপন 
পরকীয় 
অবহেলনা, শৃঙ্খলের পাশবিকতা - -
উদার মনে সে ভুলে যেতে 
চায় নিয়তির সমস্ত 
প্রতারণ, তখন 
সে পূর্ণ 
সমর্পণে প্রস্তুত, তার চোখের আগে 
ত্রিভুবনের মায়া শুধুই এক 
বুদ্বুদ, শুন্যের জগতের 
সে এখন বাসিন্দা,
না কোনো 
দেয়াল, না ছাউনি, না পরিচয় - - -
পত্রের প্রয়োজন, সে দেশ 
বিহীন এক পুরবাসী,
ভেসে রয় 
ফুলের গন্ধে অবাধ রূপে দিবানিশি।

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
Susie's Paintings
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgilHByHZRGq9y6_DsGohtjqAWfiwNCCvO9eo1STadIuuBxLjHYabRIzMx7aj_TKjfmyLqOjIrZR7ZodRRUaDJIB_6ncNE4xf-igPytFuCTggiRKIjsPGWcfL4_AHAryJACU2snTkVKZCk/s1600/Round+Vase+with+Flower.+11x14+oil+on+board.JPG


প্রবুদ্ধ চেতনার উদঘাটন - -

আত্ম কেন্দ্রিক ভাবনার বাহিরে যখন 
বেরিয়ে এলাম, দেখি আমার 
দুঃখের প্রবলতা অন্য -
দের তুলনায় 
খুবই 
কম, সজল চোখের আবছা আলোর -
বাইরে যখন আমার দৃষ্টি খুঁজেছে 
অতিরিক্ত প্রকাশ, দেখি 
আমার হৃদয়ের 
অন্ধকার 
অন্যদের তুলনায় শুধু এক ফালি, - - 
আসলে নিজের ভিতরের 
অহং যখন যায় 
বেরিয়ে, 
তখনই জীবন খুঁজে পায় উদ্বর্তনের -  
বাস্তবিক অর্থ, ভুলে যায় 
নিজের ব্যথা বেদনা,
অন্যান্য মুখে 
খুঁজে 
এক টুকরো হাসির ঝিলিক, জীবনের 
পূর্ণতা তখন পৌঁছোয় তৃপ্তির 
অভিমুখে,এখান থেকে 
অভিজ্ঞানের 
সূত্রপাত,
তখন ছায়াবৃত্ত হৃদয়ে প্রবুদ্ধ চেতনার 
উদঘাটন - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
just different

শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০১৪

দৈবাৎ পুনর্ভাসন - -

নির্মেঘ আকাশের প্রতিফলন যখন
ঝিলের বুকে ভেসে উঠলো,
জুঁই ফুলের গন্ধে ভরা
হৃদয়, খুলে দিতে
চায় তখন
সুপ্ত -
ভাবনার দ্বার, এখনো তুমি ভীরু -
স্পন্দনের সাথে, আছো দেহের
অত্যাসন্ন, দীর্ঘ নিঃশ্বাসের
পরশে আছে, এক
বিরল উষ্ণতা,
তবু ও
জানি না, কেন যে তোমার মনে -
এখন ও দুলে যায় সংশয়ের
নাগরদোলা, অদৃশ্য
পরকীয় প্রবাহে
বহে চলেছো,
সুদুর -
সাগর তীরে,এখনো তোমার প্রেমে
আছে কাঁচা মাটির গন্ধ, আর
ও কিছু সময় দরকার,এই
জ্বলন্ত অগ্নিকুণ্ডে
পা রাখার
পূর্বে -
অগ্নিস্নানের অর্থ মহা জটিল,এই -
অনুষ্ঠানের কোনো ইতি নাই,
কেবল এক অন্তহীন
যাত্রা, যদি
সম্ভব
একবার পুনর্মূল্যায়ন করা অনুচিত,
এখানে ডুব দিলে একবার, আর
পুনর্ভাসনের সম্ভাবনা
কেবল অণুমাত্র,
দৈবাৎ !

* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
orchids-in-vase-on-furniture

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০১৪

তিন অধ্যায়ের কাহিনী - -

ওই তিন অধ্যায়ের কাহিনী এই জীবন !
অঙ্কুরণ, প্রস্ফুটন আর অবশেষে -
মাটির কোলে ঝরে যাওয়া !
কোন অলস ভরা 
উষ্ণকালের 
দুপুরে,
ছক কেটে কড়ি দিয়ে খেলা, সব কিছু  -
সময়ের দাবায় যায় হারিয়ে, 
উঠোনের গায়ে পড়ে 
রয় শালিকের 
ভেজা 
কিছু পায়ের ছাপ, আলো আঁধারের ওই 
লুকোচুরির মাঝে, জীবন খুঁজে 
প্রথম প্রণয়ের অনুভূতি,
অথবা অনাহূত 
সাঁঝের 
এক পশলা বৃষ্টি, আকাশের মৌসুমী রং 
যায় বদলিয়ে সাগরের ভাসন্ত 
আবরণ, ওই অস্থির 
ঢেউ ও পাষাণী 
তীরভূমির 
মাঝে 
পড়ে রয় কিছু ঝিনুকের রঙীন খোল !
চেয়ে থাকে নির্বাক চোখে, 
সন্ধ্যার শেষ আলো,
সূর্যের ক্রমশঃ 
ডুবে -
যাওয়ার বিবর্ণ দৃশ্য, আবছা পরিবেশে, 
তবুও রজনীগন্ধার ফুল ভুলে 
না, কোনো ভাবে গন্ধ 
ছড়াতে, জাগিয়ে 
রাখে 
অর্ধসুপ্ত ভাবনা সারা রাত, শিশিরের  -
মিহি কনা ঝরে নিজের লয়ে,
মসৃণ সুরে সারা রাত,
বিন্দু বিন্দু - -

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
flower mood

বুধবার, ২২ জানুয়ারি, ২০১৪

অতৃপ্ত সাধ - -

বহুবর্ণী তোমার প্রণয়ের আকাশ,
দিগন্ত রেখা খুঁজে পায় না 
নিজের অস্তিত্ব, 
শুধুই 
শুন্যে ভেসে যাওয়ার আভাস, এই 
রোমাঞ্চিত সন্ধ্যার, বিগলিত 
মুহুর্তে, তোমার দেহের 
গন্ধে, চন্দনবনের 
ছায়া ঘনিয়ে 
উঠতে 
চায় অথবা জীবনের মরু অঞ্চলে, 
সহসা, যেন সজল মেঘের
আনাগোনা, ঝঙ্কৃত 
করে হৃদয়ের 
স্পন্দন !
তোমার সান্নিধ্যের ফলে বুকের -
মাঝে জেগে ওঠে সুপ্ত তৃষা,
জীবন খুঁজে অবিরাম 
বৃষ্টির দেশ, মহা -
প্লাবনের 
রাত্রি, 
অন্তহীন প্রবাহে, একটানা ভেসে 
যাওয়ার অতৃপ্ত সাধ - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by simon kenny