এখনো বহুদূর শিশির ভেজা ফুলের
সকাল, আঁধার ও বিহানের
মাঝে রয়েছে একটি
দশকের দুরুত্ব,
উঁচু নীচু
ঊষর
ভূমির অপর পারে আছে এখনো বহু
ফণীমনসা ভরা প্রদেশ, আধ
পথে এসে পিছনে ফিরে
চাওয়া অর্থহীন,
তোমার
অঙ্গ -
প্রত্যঙ্গে, এখন আমার দেহের ছায়া -
ঘনিয়ে উঠে চলেছে ক্রমশঃ - -
তোমার হৃদয় দর্পণে
ভেসে উঠতে
চায় -
আমার প্রাণের প্রতিফলন আশ্চর্য্য -
ভাবে, ধীরে ধীরে তুমি অদৃশ্য
রূপে বিলীন, আমার
বুকের পাঁজরে,
এখন কিন্তু
তোমার প্রাক আকারে পুনরায় ফিরে
যাওয়া খুবই মুশকিল।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
creeping feeling
তোমার সিক্ত নয়নের তীরে, আছে -
কিছু অধীরতার আভাস, কিছু
হারাবার দুঃখ, কিছু নব
উপলব্ধির খুশি !
ওই তপ্ত
পৃথিবী ও ভব্য আকাশের মাঝে ভেসে
ওঠা, মিহি দিগন্ত রেখায় দেখি
আবার স্বপ্নের পায়চারি,
আবার নিশিপুষ্পের
উঠোনের
গায়ে অদ্ভুত টলমলানি,পুনরায় তুমি
সাজিয়ে চলেছ হৃদয়ের শুন্যতা,
সেটাই জীবনের আসল
অন্ত:সার, ভাঙা
গড়ার এই
শিল্পের মাঝে অনবরত পূর্বগামী এক
জলস্রোত, নিঃশ্বাসের ওই ওঠা -
নামা চিত্রলেখে, পুনরায়
মধুর আবেগের
নব সৃষ্টি !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
collection of Sally Hunt Fine Art
আবার জেগে উঠতে চায় অজানা ঝড়,
পশ্চিমা আকাশে, অথচ মেঘ্মাস
অনেক দূর, আবার দেখি
তোমার চোখের
তীরে
ঢেউখেলানো হাসির মাঝে রহস্যের -
ঝিলিক, কোন দিগন্তে জানি
না, বিস্ফারিত মেঘের
দল, গেছে ভিজিয়ে
মরু প্রান্তর
তীব্র
বরিষণে, পুনরায় জীবন ধরে রাখতে -
চায় অরণ্য সুরভি, প্রগাঢ় আবেগে
ভেসে যেতে চায় অনাবিষ্কৃত
অন্তর্মনের বিশ্বজগৎ,
কার প্রণয়ের
পরশে
জীবনের ধুসর মহুয়াবন হয়ে উঠতে -
চায়, অকল্পনীয় স্বপ্নের পৃথিবী !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
white beauty
খুলে গেছি স্তর প্রতি স্তর ভাবনার পাপড়ি,
ছড়িয়ে গেছি অন্তরতমের সুরভি !
ভিজিয়ে গেছি তপ্ত উষ্ণ -
কালে, তার বুকের
অদৃশ্য দাহন,
তবুও
কোথাও যেন সে এখনো অপূর্ণ, চেয়ে রয়
নিস্তব্ধ আকাশের দিকে, অতৃপ্ত
চোখে, তার ওই চাহনি
তে আছে এক
অদ্ভুত
মৃগতৃষ্ণার ঝলক, অকল্পনীয় সুখের বাসনা
অথবা পুড়ে যাওয়ার আগে আলো -
পতঙ্গের উচ্চাভিলাষ, বোঝা
মুশকিল, আমি চাই
সে যেন ফিরে
আসে
বাস্তবিক ধরাতলে, মাটির গন্ধের পরশে -
খুঁজে পাক জীবনের সারাংশ, প্রথম
বৃষ্টির আলিঙ্গনে অভিতপ্ত
পৃথিবীর বুকের
অনুভূতি,
সব
কিছুই ত ফেলানো আছে আশেপাশে কেবল
চাই সুখী হবার ত্রিনেত্র, অন্তর্মনের
জাগরণ - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
ken powers watercolor painting
অনেক দূর পর্যন্ত দেখেছি মধুমাসের -
ফিরে যাওয়া, ঝরা পাতার পথে
অনুরাগের বিন্দু বিন্দু
হারিয়ে যাওয়া,
তবুও
জীবনে সন্ধানের নেই কোনো ইতি, -
প্রতি পদক্ষেপে নতুন অভিজ্ঞতা,
প্রতি মুহুর্তে এক নবীন
উপলব্ধি, বৃষ্টি
ও খরার
ওই
অবুঝ সমীকরণে জীবন লিখে যায় -
চিরকাল মুক্ত ছন্দের কবিতা,
অমিল ভাবনার মাঝে
মিলানের প্রচেষ্টা,
প্রতি দিন
এক
চুক্তি সময়ের সাথে, প্রতি রাত্রি এক -
বোঝাপড়া অন্ধকারে সঙ্গে,
ঘুম আর স্বপ্নের মাঝে
অজানা সন্ধি -
ক্ষণে
কোথাও যেন তুমি দাঁড়িয়ে থাকো ! -
নিয়ে হাতে কিছু ঝরা
নিশি পুষ্প !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
zeng art
তার ওই প্রণয়ী উন্মাদন নিয়ে যেতে
চায় কল্পনার অপরধারে, জানা
সত্তেও যে ওই শেষ বিন্দুর
পরে আর কোনো
পৃথিবী নেই,
তবুও
সে তীব্র আগ্রহী, ভেঙে দিতে চায় -
সমস্ত লৌকিক বন্ধন একই
বারে, কিন্তু পরন্তুর
কোনো শব্দ
নেই -
তার মনের অভিধানে, পিঞ্জর খুলে -
উড়ে যেতে চায়, তার যাযাবর
ভাবনা উন্মুক্ত আকাশে,
ভরে নিতে চায়
বুকের
ভিতরে জোছনার শীতলতা, ভুলে -
যেতে চায় দেহের সমস্ত দগ্ধ
অঞ্চলের ব্যথা, সময়ের
অবিচার, আপন
পরকীয়
অবহেলনা, শৃঙ্খলের পাশবিকতা - -
উদার মনে সে ভুলে যেতে
চায় নিয়তির সমস্ত
প্রতারণ, তখন
সে পূর্ণ
সমর্পণে প্রস্তুত, তার চোখের আগে
ত্রিভুবনের মায়া শুধুই এক
বুদ্বুদ, শুন্যের জগতের
সে এখন বাসিন্দা,
না কোনো
দেয়াল, না ছাউনি, না পরিচয় - - -
পত্রের প্রয়োজন, সে দেশ
বিহীন এক পুরবাসী,
ভেসে রয়
ফুলের গন্ধে অবাধ রূপে দিবানিশি।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Susie's Paintings
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgilHByHZRGq9y6_DsGohtjqAWfiwNCCvO9eo1STadIuuBxLjHYabRIzMx7aj_TKjfmyLqOjIrZR7ZodRRUaDJIB_6ncNE4xf-igPytFuCTggiRKIjsPGWcfL4_AHAryJACU2snTkVKZCk/s1600/Round+Vase+with+Flower.+11x14+oil+on+board.JPG
আত্ম কেন্দ্রিক ভাবনার বাহিরে যখন
বেরিয়ে এলাম, দেখি আমার
দুঃখের প্রবলতা অন্য -
দের তুলনায়
খুবই
কম, সজল চোখের আবছা আলোর -
বাইরে যখন আমার দৃষ্টি খুঁজেছে
অতিরিক্ত প্রকাশ, দেখি
আমার হৃদয়ের
অন্ধকার
অন্যদের তুলনায় শুধু এক ফালি, - -
আসলে নিজের ভিতরের
অহং যখন যায়
বেরিয়ে,
তখনই জীবন খুঁজে পায় উদ্বর্তনের -
বাস্তবিক অর্থ, ভুলে যায়
নিজের ব্যথা বেদনা,
অন্যান্য মুখে
খুঁজে
এক টুকরো হাসির ঝিলিক, জীবনের
পূর্ণতা তখন পৌঁছোয় তৃপ্তির
অভিমুখে,এখান থেকে
অভিজ্ঞানের
সূত্রপাত,
তখন ছায়াবৃত্ত হৃদয়ে প্রবুদ্ধ চেতনার
উদঘাটন - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
just different