যখন তুমি অঝর শ্রাবণের মধ্য যামিনী,
তখন আমি শুধুই এক শৃঙ্খলমুক্ত
পুরুষ, বুকে নিয়ে ধূমায়িত
অরণ্যশিখা, চেয়ে রই
তোমার অধর
তীরে।
চুষে নিতে চাই সমস্ত সজলতা উন্মত্ত - -
ভাবে, আমি তখন সাঙ্ঘাতিক
ভাবে হয়ে উঠি ঊষর -
ভূমি, নিমিষে
সকল
তটবন্ধ ভেঙে, তোমায় করে নিতে চাই
সন্মিলন নিজের অন্তরে।ওই মহা -
প্রলয়ী মুহুর্তে জীবন গড়িয়ে
যায় অপরিভাষিত
পথে, যেখানে
দেহের
সমস্ত অভিলাষ, সিক্ত মাটির মত খসে
পড়ে প্রণয় নদীর গায়ে, আর
সুদুর উজানে দেখা যায়
শুধুই এক ঘোলাটে
জলের বিরাট
উর্মিমালা।
* *
- শান্তনু সান্যাল
ocean-impact-jersey-shore-angie-mckenzie
http://sanyalsplanet.blogspot.in/
অস্তিত্ব আমার, যখন নিজেই ডুবতে
চায় তার বুকের অতল আঁধারে,
তখন লোক লজ্জার কিসের
বালাই, ওই নিঃশ্বাসের
বিনিময়ে আছে
এক এমন
পরিহারের মধুরতা, যাকে শব্দের - -
মায়া জালে বাঁধা মুশকিল, সে
যেন জন্মগত বিশৃঙ্খল,
তাকে আবরণে
মুড়ে রাখা
যায় না, যেন চিরকালের আরণ্যক, -
যেখানে সমস্ত তর্ক বিতর্ক যায়
নিমিষে হারিয়ে, তখন
প্রেমের সংজ্ঞা
খুবই -
জটিল, গহন অন্ধকারে হয় ওঠে এক -
অদৃশ্য স্ব - আলোকসজ্জা, বাহ্য
জগতের সমস্ত শিকল
নিজেই যায় খুলে
একে-একে,
তখন নব কায়াকল্পের অঙ্কুরোদ্গম - -
সম্পূর্ণ বর্বরতা, আদিমযুগের
পথে ফিরে যাওয়া, ওই
মুহুর্তে আমরা
যেন সহসা
আফ্রিকার কোনো এক তৃণভূমির পথে
খুঁজে চলেছি, নিজের জীবাশ্মের
ঠিকানা, যেখানে হয়তো
এখনো আছে উন্মুক্ত
ভালবাসা !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
অনেক কিছু জীবনে যায় হারিয়ে,
আবার অনেক কিছু সময়ের
লহর ফেলে যায় বন্দ
দুয়ারে, তবুও
মানুষের
ঝুলি চিরদিন ঝুলে রয় শুন্যের -
তাকে, অভিলাষের ফর্দ
অন্তহীন, আর প্রাণ -
বায়ুর সীমা
সর্বদা
সঙ্কুচিত, শেষ প্রহরে কেমন যেন
সব কিছু ছিল এলোমেলো,
ঝরা ফুল তুলতে
গিয়ে দেখি
রাত্রি
করে অদ্ভুত ভাবে অট্টহাস, আর
আমি দিগন্তের কুয়াশায় খুঁজে
মরি বিহানের ঠিকানা,
যদিত্ত অন্তর্তমের
আলোকে
তুমি আছো চিরকাল প্রতিষ্ঠিত -
তবুও, জানি না কেন এক
অনির্দিষ্ট মৃগতৃষ্ণার
পিছনে
ধেয়ে যায়, এই অস্থির জীবন - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
প্রত্যেক মানুষের ভিতরে কিছু না
কিছু জন্মগত অভাব থেকেই
যায়, না তুমি আছো
সম্পূর্ণ মানবী,
না আমি
কোনো বিশুদ্ধ পুরুষ, নিসর্গের -
হাতে অসম্পাদিত দুটি কৃতি,
কাট কুটের প্রক্রিয়া
চলে সারাটা
জীবন,
তাই মিথ্যে অহংকারের স্থান নেই
এখানে, ওই প্রকৃত মিলন -
বিন্দুর শীর্ষে, যখন
গাঢ় আঁধারে
দুই -
পরস্পর, পরশের সঘনতা ছড়িয়ে
যায় এক বুনো গন্ধ পরিবেশে,
তখন সমস্ত নৈতিক অথবা
অনৈতিক মূল্যের
পরিধান
খসে
পড়ে নিজেই ওই বন্য অন্ধকারে - -
নিঃশ্বাসের বিনিমযে মানুষ
তখন অন্য জগতে।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
নিষ্পলক মুহুর্তে, দেখি তুমি হয়ে উঠেছো
যুগের থামানো নিঃশ্বাস, আর আমি
খুঁজে চলেছি, তোমার চোখের
নিম্নদেশের ছায়া প্রান্তর !
সাঁঝের ঝাপসা
আলোয়
তুমি যখন নিশি - পুষ্পের অভিসারিকা -
তখন আমি পেতে চাই তোমার
বুকের অশেষ গন্ধকোষ,
লুকিয়ে রাখতে
চাই, ওই
সুরভিত বন্যা আমার বক্ষঃস্থলের গহিনে,
যখন আঁধার বিস্তারিত কেয়া বনে,
তখন তুমি যেন রহস্যভরা
বিলুপ্ত নাগমণি, আর
আমি বিষ মুক্ত
প্রতিষেধক,
দেহে জড়িয়ে প্রেমের অমর প্রলেপ, আমি -
ছুঁতে চাই তোমার হৃদয়ের স্পন্দন,
হতে চাই তোমার প্রণয়ে
নীলকন্ঠ মানুষ।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
সম্ভবতঃ, সে দেখতে চাই নি আমার
অন্ত:শীল রূপ সময়ের অতিক্রমে,
আসলে মানুষ যাকে খুব
ভালবাসে তাকেই
সবচেয়ে
সুন্দর মনে করে, তার সমস্ত অসৎ
সে নিজের বুকে নিবিষ্ট করে
যায়, এখান হতেই এক
এমন উপাসনার
সূত্রপাত,
যার কোনো শেষ নেই, দেহের ওই -
পঞ্চ - ধাতুর পিঞ্জর তখন নিজেই
খুলে দেয় শুন্য মুখী কপাট,
তবুও প্রাণ পাখি যেন
উদাসীন, কেমন
যেন চেয়ে
রয় সমস্ত অন্তরিক্ষের ভাসন্ত জগৎ!
ভাবের কারাগার তার জন্য
যেন স্বর্গ, ডানা থাকা
সত্বেও সে যেন খুব
অসহায় বোধ
করে, কোনো ভাবেই উড়ার সাহস
যোগাতে পারে না, নিয়তির
আগে তখন সে নতজানু,
নিজের পায়ে নিজেই
শিকল বেঁধে
পরিতৃপ্ত
ভাবে শেষ জীবনটা কাটিয়ে দিতে -
চায়, তখন প্রেম ভৌতিক
জগতের সমস্ত বেড়া
গুলো ডিঙিয়ে
সুদূরে
এগিয়ে যায়, আবরণ কি অলংকার
সব কিছুই পড়ে রয় পৃথিবীর
বুকে নিষ্প্রয়োজন
ভাবে।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
জানি না কিসের যেন চুক্তি ছিল তাদের - -
মধ্যে, মৌসুমি হাওয়ার সাথে দেখি
সমস্ত চেনা চেহারা, চেয়ে
আছে আমায় কেমন
যেন অপরিচিত
ভানে !
আমি যতই তাদের কাছে যেতে চাই তারা
সরে যায় আরও দুরে, তাদের ওই
আশ্চর্য্য ভরা চাহিনীর মাঝে,
আমি খুঁজে চলেছি
জীবনের
দ্বিতীয় অধ্যায়, কিছু গোলাপ ফুলের - - -
আত্ম - কেন্দ্রিত সুবাস আর কিছু
কচি কাঁটার আবরণ, এক
বিন্দু রক্ত ঠিক আঙ্গুল
ডগায়, আর
সেই উষ্ণ
ঠোঁটের মধ্যখানে, পূর্ণ সমর্পিত আমার ওই
অস্থির নিঃশ্বাস, সে দিন পৃথিবী যেন
খুব সবুজ ছিল, আকাশও খুব
টলটলে নীল, বিশ্বাস কর
আমি সে দিন চেয়ে
ছিলাম
চিরতরের কারাগার, তার উষ্ণ অধর - -
হতে বুকের অন্তরজগতে চির -
নিবাস।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/