বুধবার, ১১ এপ্রিল, ২০১২

অগ্নিকোণস্থ চাঁদ

অহর্নিশ মনের ভিতরে এক আনকা টলমলানি,
কখনো রোদ ছায়ার ছকে লুকোচুরি, হে 
জীবন বুঝি না এই রঙের খেলা 
ক্ষণে ক্ষণে ধুসর, পলে পলে 
হয় উঠ আসমানী, 
তার চাহিদার অগ্নিকোণস্থ চাঁদ
তালিকা 
অতি দীর্ঘ পারাপার খুঁজে পাই না, সে যেন -
অধরা প্রজাপতি উড়ে যায় সহজ দুরে,
ঝরিয়ে সাত রঙের প্রতিফলক,
করতলের রেখায় তার 
প্রেমের ছোঁয়া নাকি 
লেগে আছে 
অথবা 
দিবা স্বপ্ন নিয়ে বুকে বসে আছে অলস দুপুর,
সান্ধ্য গুনিন ভর করে নেমে আসে 
ঠিক বুড়ো ডুমুর  গাছের 
আড়ালে, রেখে 
যায় কিছু 
জোছনার গুঁড়া স্বপ্নের চিরকুটে,আলগোছে, 
রাত্রি হয় তো যাবে পরিয়ে আবার 
নিশি পুষ্পের মাদুলি বাহুর 
মাঝখানে, নিশীথ 
রাতে হয় ত 
সে দেখা 
দেবে, ওই অগ্নিকোণের পিয়াল গাছের  ফাঁকে, 

- শান্তনু সান্যাল 


মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১২


কে সে অভিসারিকা 

ওই ডাগর নয়নের ছায়া ঘনিয়ে আনে সন্ধ্যার 
স্পর্শকাতরতা, সারঙ্গের  ডাকে  অরণ্য 
বীথি  কেঁপে উঠে সহসা, হয় ত 
তার  যষ্ঠেন্দ্রিয় টের পায় 
দাবানলের দহনের 
উত্স বিন্দু, 
বাঁশ বনের মাতলামি কিংবা প্রেমের অদৃশ্য 
কস্তুরী উড়ে বেড়ায় পাহাড়ের গায়ে, 
নিস্তেজ সূর্যের  শেষ আলোয় 
দেখি চমকিয়ে উঠেছে 
মৃগনযনি, 
মনের থমথমে আকাশে এখন ফুটে চলেছে যেন 
অগণিত ফিনিকের বন্য কুসুম, সে 
নিঃশব্দ এগিয়ে আসছে অনেক 
কাছে, সরিয়ে পথের 
উগ্র গন্ধিত 
অনামা ফুলের ঝোপ, যেন উন্মত্ত নাগিনী খুঁজে 
চলেছে নাগমণি, অভিসারে যেন গা 
ঢাকা দিতে চায় স্বপ্নীল
আবরণে, দু কূল 
ভাসিয়ে 
কোন রহস্যময় মঠের একান্ত বৈষ্ণবী - - - 

- শান্তনু সান্যাল
MAGIC FOREST - by LUIZA VIZOLI 



খনির শুদ্ধিকরণ 

অনেক ক্ষণ একাকী বসে ভেবেছি সেই প্রশ্নের উত্তর, 
অথচ জীবন যেন নিরুত্তর, বোধ হয়  শব্দের 
সন্ধানে নিজেই নিখোঁজ, সে ঠিকই
বলেছিল কবিতার ছন্দের 
ভিতরে হয় ত 
পৃথিবী 
জাঁকালো, গোটা মুকলিত কৃষ্ণচুড়ার শামিয়ানা, 
কিছু ক্ষণের নীরবতার পরে সে শুধিয়ে 
গেছে বাস্তব ও স্বপ্নের মাঝে আছে 
গভীর খাদ  সেতুবিহীন,
পারবে পার হতে, 
নির্বাক 
তখন আমি চেয়ে আছি তার অর্ধ গায়ের উপরে 
ছড়ানো জাফরি আলোর মায়াবী রেখা -
চিত্র, শিরীষ গাছের অনেক নিচে 
নেমে গেছে শিহরিত সূর্য্য,
হেমন্ত কি শরত 
কালের 
সেই সন্ধে বেলায় প্রথম জেনে ছিলাম, জীবনে
শুধুই প্রেমের দুঃখটাই বড় দুঃখ নয়, 
তার ওই বাধ্যবাধকতার 
আগে হয় ত সে দিন 
নিস্পৃহ 
তাকিয়ে ছিলাম, মনে মনে হয় ত ঘৃনা  করেছি,
আসলে ঘৃনা করাটা খুবই সহজ, কিন্তু 
সত্যতা জানার পরে বিরূপতা 
কে গ্রহণ করা দুঃসাধ্য,
কত জন যে 
নীলকন্ঠ, 
সুদর্শন হলেই যে সুপুরুষ হবে বলা মুশকিল, 
সবাই কি কবিতার বাইরে এসে 
হারানো ছন্দ খুঁজতে চায়,
অবশ্যই না, অগ্নির 
উপরে হাত 
রেখে শপথ করাটা কি  অগ্নিস্নান, সুবর্ণ হওয়ার 
প্রক্রিয়া খুবই জটিল - - - 

- শান্তনু সান্যাল
Midnight-Sagebrush by Johnathan Harris 

  

সোমবার, ৯ এপ্রিল, ২০১২


প্রণয় পরিধি 
নেহ অথবা স্পৃহ যাই বল , অভিধানটা কোনো
দিনই পূর্ণ হয় কি, মনের অথৈ গভীরতার 
উপসংহার চিরদিনই অপূর্ণ, সুতরাং 
যথারীতি ভালোবেসে গেলাম,
তার চাহনির অর্থ যা ও 
ছিল অন্তঃকরণে 
প্রতি বার 
সে রেখে গেছে তুহিন ভেজা অনুভূতি, তার 
আসা যাওয়ার অন্তরালে লুকিয়ে থাকে 
রহস্যময়  আলোর দপদপানি,
কখনো আচমকা 
আবেগ 
আবার অনেক সময় ঝিকিমিকি জোনাকির 
সদৃশ আবেশ, সঠিক বলতে কিছুই 
নয়, সে যেন ভরা রোদের 
বৃষ্টি, এক দিক থেকে 
আসে অন্য দিকে 
ভিজিয়ে 
চলে যায় পথের পাহাড়, উপত্যকা, মরুভূমি,
অকস্মাত সব কিছু উলট পালট, 
পূর্বাভাস বলে এখানে 
কিছু নাই 
তার 
প্রণয়ের পরিধি রেখায় জীবন ঘুরে অবিরাম.

- শান্তনু সান্যাল
oil-painting-by-ishrath-humairah


রঙ্গীন খড়ি 

প্রতিশ্রুতির টানে দেখো ফিরে এলাম, এখন ও 
ঘুমন্ত চোখের কি ঘোর কাটে নি, অলিন্দ 
ছুঁয়ে আছে এক ফালি কচি রোদ্দুর,
চেয়ে আছে আধ খোলা 
গোলাপের পাপড়ি,
কাঁটার উপরে 
এক ফোঁটা নিহার কণা, কিশলয় পাতার ওই 
সবুজ প্রতিফলন, রাতের ছোঁ কিন্তু 
ধরে রাখতে পারি নি সিক্ত 
অন্তর্মন, ভাবনারা 
জোনাকি, তাই 
আঙ্গুলের ফাঁক হতে উড়ে গেছে স্বপ্নের পিছনে,
আস্ত এক জ্যান্ত সকাল আবার দাঁড়ায়ে,
নিয়ে জীবনের অসমাধিত এক 
নতুন সমীকরণ,পুনরায় 
হাঁটা বুকে নিয়ে 
অজ্ঞাত 
যেন এক সংবেদন, ঠিক শিশুর লাজুক হাতের 
স্লেটের উপরে লেখা ভুল বানান, মুছে 
আবার ভালো করে লেখা, রঙ্গীন 
খড়ির ডগায় লুকিয়ে আছে 
সৃজনের বর্ণমালা, 
ভাঙলে ও 
লিখন থামে না, সূর্য্য উঠে চলেছে তপ্ত শুন্যে  - - 

- শান্তনু সান্যাল
sun rise - Artist Adrian Turner


রবিবার, ৮ এপ্রিল, ২০১২


সন্ধ্যার আগে 

সে আসে দক্ষিণ দিশা হতে, ঠিক সাঁঝ নামার আগে 
অরণ্যের সেতু পার করে, দমকা বৃষ্টিতে ভিজে 
ছুঁয়ে যায় মনের দরজা আলতো হাতে, 
জানি না, কেমন এক আনচান 
জেগে উঠে গোধুলির 
প্রাঙ্গনে, উড়ে 
যেতে চায় হৃদয়ের পাখি পিঞ্জর সহ সেই বাতাসে, 
কেওড়া কেতকীর গন্ধ জড়িয়ে সারা দেহে, 
সে যেন সর্পিল পথে ঘুরে বেড়ায় 
বাউণ্ডুলে ভাবনার সাথে, 
এমন সময় কিছুই 
মনে থাকে 
না, কোথায় আমি আর কোথায় আমার অস্মিতা, 
শুধুই ভেসে যাওয়া, দিগন্তের অনেক 
উপরে, আকাশগঙ্গার তীরে, 
কখনো শুন্যে আবার 
কখনো তার 
অন্তরে - - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art - Fall-Walk- by Phyllis Vernon.jpg

নতুন ভাবে 

অচেনা দেশের ওই পথিক ফিরে গেছে বুঝি 
ঝরিয়ে পরিশুষ্ক পল্লব, পথের দুই 
ধারে, কিংবা দিয়ে গেছে 
মনে প্রস্ফুটনের 
ব্যগ্রতা, 
জানিয়ে গেছে জীবনের বাস্তবিকতা, রোদ
ও মেঘের খেলা, বিরহ মিলনের 
মাঝারে জ্বালিয়ে গেছে 
সম্ভাবনার অদৃশ্য 
প্রদীপ, তাই 
মুগ্ধ পৃথিবী নিয়ে বুকে নির্বাক ভাবনা 
চেয়ে আছে নীল আকাশ অথবা 
তুমি আবার আছ দাঁড়ায়ে 
মুখোমুখি আমার 
হাতে লয়ে 
সদ্য কুসুমিত লাল গোলাপের তোড়া, এবং 
চাইছ বলতে চোখের ভাষায় 
প্রেমের প্রস্তাব - - - 

- শান্তনু সান্যাল 
Fall Road by Linda Kukulski.jpg