শুক্রবার, ২৭ জুলাই, ২০১২


খুঁজে পাই নি - - - 

আকাশের আসর শেষ প্রহরে খুঁজে নিখোঁজ -
তারকের ঠিকানা, সে এখন ছিল
হৃদয়ের খুব নিকটে, সে 
নিমেষে দেখি দূর 
বহুদূর হেঁটে
চলেছে একাকী, অচেনা খুবই অজানা, তার 
নয়নের দিগন্তে থেমে ছিল নীহার বিন্দু,
চাঁদ ঢলেছে অনেক আগে, গুটিয়ে 
গেছে ওই আকাশগঙ্গা, ভাস্বর 
অনুরাগের শামিয়ানা,
চেয়ে রইলো 
নির্বাক 
তৃষিত গন্ধকোষের জগত, নিয়ে বুকে যুগের 
গোপন মানসিক, এক বিন্দু শিশির 
ঝরি নি সারা রাত, জীবন 
ফিরে এসেছে পুনরায় 
বয়ে বুকে উন্মুক্ত 
সাহারার 
চিরস্থায়ী দহন, নিয়তি গেছে খুবই সহজে 
প্রায় গা ছুঁয়ে, কিন্তু ফিরে চাই নি 
একবার, আনত অনামিকা,
ফুলের বৃন্তে সাজি নি 
রত্ন খচিত প্রণয় -
অঙ্গুরীয়,
রাত গেছে উদাস মনে বুকে নিয়ে শুন্যতা - -

- শান্তনু সান্যাল  

  painting by Byron Pickering 
http://sanyalsplanet.blogspot.in/

বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১২

অগ্নিস্নান - - -


কুহেলি ভরা পথে আছে কত যে অজানা মোড়,
সঠিক ঠিকানা না হলে জীবন যায় মুড়ে 
কোন রহস্যময়ী অঞ্চলে, বলা কি 
যায়, থমকে দাঁড়িয়ে যেতে 
না যেতে ঘিরে আসে 
আবছা ঘন 
তমস,
নিজের লুপ্ত ছায়া খুঁজে দেহের পরশ, অথচ -
শরীর নিষ্প্রাণ পড়ে রয় ধরাতলে,
তার প্রেমের দংশনে আছে  
এক বিচিত্র মধুরতা,
 কন্ঠে ভেসে 
ওঠে 
নীল রঙ্গী দাগ, হৃদয় হয় উঠে মৃত্যুঞ্জয়, ধরে 
রাখতে চায় ত্রিভুবনের মায়া নিঃশ্বাসের 
বাঁধনে, আকাশ পথে ধেয়ে যায় 
ভাবনা কাঁধে লয়ে তার 
প্রণয়ী সতীত্ব 
শরীর,
কোনো বাধা প্রতিরোধ থামাতে পারে না ওই 
প্রলয়ংকারী রূপ, বিধ্বংসের আতঙ্কে 
শিহরিত যেন বিস্তীর্ণ অন্তরিক্ষ,
পৃথিবী ও মহা জলধি, 
দুই আত্মা তখন 
মিলনের 
পথে 
গাহে অমরত্বের গান, করে যৌথ অগ্নিস্নান - - - 

- শান্তনু সান্যাল 
   Shiva-Sati traditional painting
http://sanyalsplanet.blogspot.in/

বুধবার, ২৫ জুলাই, ২০১২


সুদুর বর্ষা বনে 

রঙের লহরে যখন ভেসে উঠে আকাশের শুন্যতা,
সাঁঝের আঙ্গুল ধরে, হেঁটে আসে আনীল
অন্ধকার, সেই পুলকিত ক্ষণে 
অনন্য সৌরভে ভরে 
উঠে হৃদয়ের 
আঙ্গিনায়,
তার চোখের ভাষায় জীবন খুঁজে অপ্রত্যাশিত - -
ভাবে ভেসে আসা, নামবিহীন ফুলের 
গন্ধ, কিছু মধুমাসের পরশ, 
কিছু আর্দ্র অনুভূতি, 
পাতাঝরার 
শব্দে 
লুকিয়ে রয় তার মৌন ভালবাসা, তখন মন যেন 
পথ হারানো প্রজাপতি, আকুল হয় উঠে 
ভিজা মাটির গন্ধে, উড়ে যেতে 
যায় অজানা অঝর বৃষ্টির 
অরণ্যে, ছুঁতে চায় 
তার গোপন 
প্রণয়ের 
শিহরণ, নিঃশব্দ চেয়ে থাকে রহস্য ভরা চোখে - - - 

- শান্তনু সান্যাল  
sky of whimsy - painting by Artist Kimberly Conrad.jpg
http://sanyalsplanet.blogspot.in/

মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১২

স্বপ্নের জিজীবিষা


কোথায় বহিয়ে নিয়ে যেতে চায় হৃদয়ের আগুন, ভরা 
বর্ষায় উঠে চলেছে ধোঁয়ার বাদল, জীবনের ধুসর 
উপত্যকা, নির্বাক চেয়ে আছে ছাই রঙ্গী 
আকাশ, ওই সাগর কুলের পাখিরা 
গেছে উড়ে বহু দিন আগে,
প্রীত নদীর মোহনায়
পড়ে আছে আজ 
ও বহু রঙ্গী 
ক্ষুদ্র 
পাথর, ফিরে যায় স্মৃতির উর্মি বারংবার ছুঁয়ে নির্জন 
বালুকা বেলা, পুনশ্চ নোনা জলের প্রতিশোধ,
পুনারয়  ব্যথিত হৃদয়ের চিত্কার, 
উচ্ছন্ন তটভূমি খুঁজে স্বপ্নের 
সবুজ শ্যামল শস্য 
ধরাতল, তবু 
ও জীবন 
এঁকে যায় পশ্চিমা গগনে রঙিন মেঘের আল্পনা - - - 

- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/

PAINTING BY KunstCentrum Tholen 


সোমবার, ২৩ জুলাই, ২০১২


সুজনের ছোঁয়া 

কার অপ্রতিম প্রণয়ের ছবি দেখে মন 
ভুলিয়ে আছে সমস্ত পৃথিবী, কার 
পরশে জীবন হতে চায় কাঁচা 
সোনা, কে সে মনের 
মানুষ, টেনে 
নিয়ে 
চলেছে সুদুর ভিন দেশের সীমানায় !
কোন কন্ঠের মাধুর্য্যে গেছে 
হারিয়ে নিঃশ্বাসের 
স্বরলিপি, 
কে 
সে দাঁড়িয়ে রয় অহর্নিশ অন্তর দ্বারে,
নিয়ে হাতে সুরভিত ফুলের 
সদ্য কুসুমিত মালা,
কে মেখে যায় 
উন্নত 
ললাটে যজ্ঞের চিতাভস্ম, কে ছুঁয়ে -
করে যায় শীতল অন্তর্তমের 
জ্বালা, দেহ ও প্রাণে 
জাগিয়ে রাখে
চন্দনের 
গন্ধময় সজলতা - - - 

- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.in/
flower new


শনিবার, ২১ জুলাই, ২০১২


নিমজ্জনের সাক্ষী কেউ ছিল কি 

আকাশ ছোঁয়ার আকাঙ্ক্ষায় পায়ের মাটি যায় ধ্বসে,
সেই অতিরিক্ত পাওয়ার অভিলাষে, জীবন 
ফিরে আসে বারংবার রিক্ত হাতে, 
মনের গভীরে অপ্রকাশিত 
পড়ে রয় দিব্য প্রেম 
একাকী,আঁখি
খুঁজে 
অহরহ, ছদ্ম প্রণয়ের আলো আসেপাসে, ক্ষিপ্র বেগে -
ধেয়ে যায় ভাবনার অশ্ব, মরু প্রদেশ হতে 
নোনা জলাভূমি, অরণ্য পথ গামী,
থামতে চায় না হৃদয় কোনো 
ভাবে, সেই অন্তহীন 
তৃষা বুকের 
মাঝে, 
আবেগের কুম্ভ যেন চিরদিনই চলকে পড়ে পথ ঘাটে,
অদ্ভুত জোছনার মায়া, ভ্রমিত অবচেতন 
দেহ ও প্রাণ, বুঝে উঠতে পারে না,
জল স্থলের তফাৎ, ছুটে যায় 
তটভূমি বহু দূর, সাড়া
কেউ দেয় না,
ফিরে 
আসে সমস্ত চিত্কার, আর্তনাদ, নিমজ্জনের পূর্বে 
শুধুই জেগে রয় সৈকতের অসমাপ্ত এক 
বিচিত্র নীরবতা, ঘনিয়ে আসে 
আঁধার সঘন, ভূত ও 
ভবিষ্যত কিংবা 
বর্তমান,
সব কিছু তখন অর্থহীন, অচেনা পুরাতন প্রেমিক !
চিনেও চিনতে চায় না, পরিচয় পত্র 
ভেসে রয় কালের তরঙ্গে,
ক্রমশঃ জীবন তখন 
অস্তাচলের দেশে, 
পরিত্যক্ত 
ঢিবির মত পড়ে রয় দেহের ভূমি অবহেলিত নোনা 
জলের মাঝে, কথা কয় নিজের সাথে,
পাখিরা অবাক চেয়ে থাকে 
তার ক্ষণে ক্ষণে 
ভাঙ্গনের 
রূপ, পরিশেষ তারাও উড়ে যায় নিরাপদ আশ্রয়ের 
সন্ধানে - - - 

- শান্তনু সান্যাল 



ANNE PACKARD ART PRINTS

কার ছোঁয়া করে শিহরণ 

লজ্জাবতীর শাখায় যেন জড়িয়ে রয় তার 
লাজুক মনোভাব, একটু হাওয়ায় দুলে
উঠে মনের ভীরু ভালবাসা, 
গুটিয়ে রাখতে চায় সে 
অস্তিত্ব, কমনীয় 
পত্রাবর্তে,
শিশির পরশে যেন কেঁপে উঠে হৃদয়ের -
পল্লব সম তন্তু, সারা রাত এক 
আতঙ্ক, বুকে চাপিয়ে সে 
চেয়ে থাকে নীলাভ 
আকাশ, চাঁদ 
মেঘের 
পারদর্শী ধবল যবনিকা, মৃগনয়নি -
ভাবনা, পাতা ঝরার শব্দে ও 
যেন হয়ে উঠে অস্থির,
নীল আঁধারে খুঁজে 
বহিরাগত 
সুগন্ধ 
অথবা মৃগয়ার নিঃশব্দ পদক্ষেপ, এক 
মধুর আতঙ্কে ডুবে রয় দেহ ও 
প্রাণ অনিশ্চয়তার তরঙ্গে, 
নাড়ির গতি সহসা
বেগবান, ধেয়ে 
যায় মন 
সুদুর বুনো ফুলের মাতল উপবনে - - - 

- শান্তনু সান্যাল  

artist SMITH SART
http://sanyalsplanet.blogspot.in/