শুক্রবার, ১১ জুলাই, ২০১৪

অস্থায়ী অভয়ারণ্য - -

 মন্থর বেগে জ্বলে লোবানের মিহি
টুকরো অথবা জীবন চায়
তার বিলীনতা, বুকের
মাঝে পরিপূর্ণ
ভাবে !
যখন ঝরে উজাড় করে মেঘলা
আকাশ, সেই প্রথম বৃষ্টির
শিহরণে, জীবন হতে
চায় পরিতপ্ত
পৃথিবীর
অভিশপ্ত ভূমি, নিঃশর্ত বিলয়ন !
তার চোখের চার পাশে
জড়িয়ে রয় এক
অদ্ভুত ছায়া,
জীবন
ফিরে ফিরে আসে সুদুর মায়াবী
পথ হতে, খুঁজে পায় কিছু
মুহুর্তের স্বস্তি, যেন
প্রবাসী পাখিরা
পেয়েছে
ক'এক দিনের পান্থশালা, অস্থায়ী
অভয়ারণ্য - -

* *
- শান্তনু সান্যাল


 

http://sanyalsplanet.blogspot.com/
orange dream

মঙ্গলবার, ৮ জুলাই, ২০১৪

আত্মসাত - -

সে এক রহস্যময়ী জলধারা, অগ্রগামী
 উজানমুখী, আমি ভাঙ্গনের 
বেদন, বুকে নিয়ে 
শুধুই চেয়ে 
থাকি ,
বুঝি না স্রোতের মৌন অভিলাষ, প্রেম 

কিংবা অভিমান তার স্বপ্নের প্রান্তর, 
মহাসিন্ধুর বিশাল মুহানা,
আমার পৃথিবী 

বিছিন্ন,
খণ্ডিত, রুক্ষ মরুভূমি ,তবু আমি 
ভালোবাসী, তার মায়াবী 
জগত, সে আমায় 
আত্মসাত 
করে প্রতিক্ষণ, প্রতিপল কিছু পাওয়ার 
আশায় জীবনে অনেক কিছু 
হারাতে ও হয়  বৈকি ,
 
---শান্তনু সান্যাল

river-nile-george-rossidis

সোমবার, ৭ জুলাই, ২০১৪

বনসাই আত্মীয়তা - -

 রোজ সকালে দেখি সে দাঁড়িয়ে থাকে,
পার্কের বাইরে, ঠিক অমলতাসের
নিছে, আবছা আলোয় চেয়ে
রয় যেন সুদুর প্রান্তরে,
হয়'ত খুঁজে লুপ্ত
শৈশবের
কিছু বিশৃঙ্খল দিনগুলি, মন তখন - -
কাঁদা মাটি পেরিয়ে পুকুর পারে,
যেন দৌড়িয়ে যেতে চায়,
কাচিক ডানা
ওয়ালা
ফড়িং এর পিছনে, ধরতে চায় ওই
ছদ্মবেশী প্রজাপতি, যে উড়ে
চলেছে নয়নতারার
ঝোপে, তার
নিবন্ত
চোখের ভাষা বুঝতে খুব ইচ্ছে করে,
দেখা হলেই কিন্তু আমি ভুলে
যাই সব কিছু, সামনে
দাঁড়িয়ে রয় শুধুই
কংক্রিটের
জঙ্গল,
আর বামনগাছের সারি, নিঃশ্বাসটা
ও যেন কেমন পর পর লাগে,
উপায় কিছুই নাই, তাই
বনসাই আত্মীয়তা
জড়িয়ে রাখি
বুকে - -

* *
-  শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by pino daeni

শনিবার, ৫ জুলাই, ২০১৪

অজানা উপহার - -

কে যেন রাত্রি শেষে রেখে গেছে,
ঠিক দোরগোড়ার উপরে, 
কিছু ফুলের গুচ্ছ 
আর নাম 
বিহীন রঙীন খামে সিক্ত মনের 
অভিব্যক্তি, তোমার উন্নিদ্র
চোখে এখনো আছে 
রাতের ছায়া,
বুকের 
গভীরে মধুর আতঙ্ক, জানালার 
অপর ধারে শহর এখন শীত 
নিদ্রা হতে মুক্ত, তুমি 
বসে আছো ঠিক 
আরশির
সম্মুখীন, খুঁজে চলেছ দেহ ও - 
প্রাণে কার প্রেমের স্পর্শ,
অধর ধারে পরকীয় 
গন্ধ ! নয়ন 
তীরে কী 
ভেসে চলেছে উষ্ণ নিঃশ্বাসের 
গুড়ো মেঘ - - 

* * 
- শান্তনু সান্যাল 

  
http://sanyalsplanet.blogspot.com/
The Flower Bike by Linda Jacobus

বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০১৪

সৃষ্টির রচিয়তা - -

 দগ্ধ পৃথিবীর মৌন সাধনা কিংবা পরিত্যক্ত
মরুভূমির পুরাতন মানতের দায়ে,
ঝরেছে মন খুলে আজ শ্রাবণী
মেঘ, ফাটল পৃষ্ঠে পুনরায়
স্বপ্নের বপন,পুনশ্চ
জীবনের -
রোপন, যথারীতি, বসুধার চিতাভস্ম হতে
পুনর্জন্মের প্রারব্ধ, কোথায় যেন তার
প্রেমের ধুসর রঙ্গে, জীবন খুঁজে
পায় জন্ম -জন্মান্তরের
যাযাবর আত্মার
মোক্ষ প্রাপ্তি,
তার - -
নির্বল হাতে যেন অর্ধ আনত সুধাকুম্ভ ঢেলে
চলেছে, জীবনদায়িনী স্রোত, নানান -
রূপে সে খুলে চলেছে ত্রিনেত্র !
ক্ষণে ক্ষণে সৃষ্টি, ক্ষণে
ক্ষণে বিধ্বংসের
আগুন
তবুও তার মাতৃত্বে কোনো দিনই ঘাটতির -
চিহ্ন দেখি না, চিরদিন করুণায় সজল
চোখ, জীবনে ভরে যায় অনন্ত
উর্বরতা, সে এক অসীম
রত্নগর্ভা কী নারী
স্বয়ংসিদ্ধা !
বহু রূপে, বহু বাঁধনে, সে বাস্তবিক সৃষ্টির
রচিয়তা - -

* *
- শান্তনু সান্যাল

 

http://sanyalsplanet.blogspot.in/
art by daniel edmonds.jpg 1

সোমবার, ৩০ জুন, ২০১৪

http://sanyalsplanet.blogspot.com/
art by shantanu sanyal
Snapshot_20140629.jpg

অনন্ত উচ্ছ্বাস - -

ওই অবুঝ পথের তুমি হতে চাও সহযাত্রী 
আশ্চর্য বৈকি, সে এক গন্তব্য নিখোঁজ,
না কোনো উদ্দিষ্ট চিহ্ন, না দূর 
দূর পর্যন্ত কোনো মেঘের 
ছায়া, শ্রাবণ শুধুই 
যেখানে এক 
মৃগতৃষ্ণা,
তোমার প্রেমে বুঝি না কী যে আছে শীত 
দহন, জ্বলে যায় সহস্ত্র প্রস্তরের মাঝে 
অবিরাম, যেন পুরাতন এক 
আগ্নেয়গিরি, ওই সুপ্ত 
বিস্ফোরণে জেগে 
রয় বহু 
অভিলাষের আগুন, জীবন ক্রমশঃ খাঁটি 
সুবর্ণের পথে অগ্রসর, অনন্তকালীন 
টেকসইতার দিকে আগুয়ান,
তোমার প্রণয়ে দেহ ও 
আত্মার তফাৎ
নগণ্য !
ওই দিগন্ত রেখায় মিলে মিশে একাকার -
সমস্ত রাগ অনুরাগ, মান অভিমান,
জীবন যেখানে সম্পূর্ণ ভাবে 
মুক্ত, না পৃথিবী, না 
আকাশ, শুন্যে 
শুধুই 
অজ্ঞাতবাস, চার দিকে অশেষ উদ্ভাস !
সে এক অপরিভাষিত অনুভূতি,
অন্তর হতে অনন্ত উচ্ছ্বাস,

* * 
- শান্তনু সান্যাল   


http://sanyalsplanet.blogspot.com/
orchids