সে এক রহস্যময় হৃদয়ের লিপি, লিখে
যায় নিগূঢ় সৌন্দর্য্যের কবিতা,
অথবা অন্তরের ব্যথা,
নির্বাক চোখে
আমি
চেয়ে রই তার ওই উন্মুক্ত হাসির - -
মাঝে জীবনের বাস্তবিকতা,
তার চোখের পরশে
লুকিয়ে রয় এক
অদ্ভুত
মলম, দেহ ও প্রাণের সমস্ত প্রদাহ যেন
খুঁজে পায় সুরাহা, প্রতিকারক -
শক্তি, পৃথিবী ও আকাশ
যেখানে মিলে মিশে
একাকার
রাঙিয়ে যায় দিগন্ত রেখা অলৌকিক - -
রূপে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
riddles
ওই শেষ বিন্দুতে আমি আজ ও আছি
অবস্থিত, যেখানে তুমি বলেছিলে
আবার দেখা হবে, অবশ্যই
ওই প্রান্ত রেখায় গড়ে
উঠেছে পাকা
সিঁড়ি - -
সারাটা বেলা ওই মোহানামুখী নদীর
সঙ্গে, অন্তর্নিহিত যুদ্ধ স্পষ্ট দেখা
যায়, তাই অদৃশ্য আতঙ্কে
জীবন চেয়ে রয়
নদীর ওঠা
নামা,
কোথায় যেন সিঁড়ির ভূমিকায় আমি
দাঁড়িয়ে রই অযৌক্তিক অপেক্ষায়,
তার উন্মুক্ত প্রণয়ের কোনো
সীমা নেই, সে করে যায়
স্বেচ্ছায় আঘাত,
ভাঙ্গন
ভরা কিনারায় আমি ক্রমশঃ হয়ে - -
উঠি শুকনো গাছের কুঁদা,
নোঙরের বাঁধন স্থল,
চির মৌন আর
নিমগ্ন !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Paintings by Nancy Medina
সবাই যায় ঝরে সময়ের সাথে, চিরদিনের -
ভালবাসা, শুধুই মধুমাসের এক
উজ্জ্বল সবুজ পাতা, ঠিক
মৌসুমী হাওয়ার
সঙ্গে, এক
দিন
বিবর্ণ হয়ে, সহসা যাবে উড়ে ! অনেক বার
দেখেছি আয়না, এড়িয়ে গেছি কিন্তু
উঠন্ত বলির রেখা, চোখের
নিম্নাঞ্চলে ওই বাতিল
আলোহীন প্রান্তর,
সব কিছু
কিন্তু
বাতিল করা যায় না, সে এক হারানো প্রতি -
ধ্বনি ধেয়ে যায় ঠিক মৃগয়ার রূপে,
নিজেকে লুকোতে চায় মানুষ
নিজের ভেতরে এক
অদৃশ্য খোলে,
কিন্তু
সব কিছু কী, নিজের নজরে লুকানো সম্ভব !
তার দাবির সত্যতা জানতে ভয়
পায় হৃদয়, তাই মোহভঙের
আগেই খুলে রাখি দুই
নয়নের জানালা,
সুদূরে দেখি
এখনো
ভরে আছে কৃষ্ণচুড়ার গাছে একরাশ ফুল -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by nancy franke 2
সে এক বন্য নদীর অনুরূপ ছিল
আমার অস্তিত্ব, উচ্ছৃঙ্খল,
উদ্দাম, যেন জন্ম -
সিদ্ধ অবাধ,
অরণ্য,
গ্রাম,শহর যেন চেয়ে থাকতো -
নির্বাক হয়ে, আমার বহে
যাওয়া, নিজের লয়ে
অগোছালভাবে,
নিশ্চিন্ত
বেগে সমুদ্রমুখী অভিযান, বেশ -
ভালই ছিল নিজের জগতে
দুই ধারের কিনারার
সাথে ভাঙনের
খেলা !
জানি না হঠাৎ, কেমন করে সে,
বিশাল বট বৃক্ষের ঝুলন্ত
শিকড়ের রূপে,
ছুঁয়ে গেছে
আমার
স্থির বুকের তরঙ্গ,সব কিছু যেন
নিমিষে উথাল পাতাল, বহু
গভীরস্থ ঘূর্ণির সহসা
অদৃশ্য আর্বিভাব,
বুকের মাঝে
এখন,
স্থগিত ঝড়ের প্রতিধ্বনি, জানি -
না কোথায় নিয়ে যেতে চায়
সাগর সঙ্গমে অথবা
শাশ্বত প্রণয়
স্থলে !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
river
মন্থর বেগে জ্বলে লোবানের মিহি
টুকরো অথবা জীবন চায়
তার বিলীনতা, বুকের
মাঝে পরিপূর্ণ
ভাবে !
যখন ঝরে উজাড় করে মেঘলা
আকাশ, সেই প্রথম বৃষ্টির
শিহরণে, জীবন হতে
চায় পরিতপ্ত
পৃথিবীর
অভিশপ্ত ভূমি, নিঃশর্ত বিলয়ন !
তার চোখের চার পাশে
জড়িয়ে রয় এক
অদ্ভুত ছায়া,
জীবন
ফিরে ফিরে আসে সুদুর মায়াবী
পথ হতে, খুঁজে পায় কিছু
মুহুর্তের স্বস্তি, যেন
প্রবাসী পাখিরা
পেয়েছে
ক'এক দিনের পান্থশালা, অস্থায়ী
অভয়ারণ্য - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
orange dream
সে এক রহস্যময়ী জলধারা, অগ্রগামী
উজানমুখী, আমি ভাঙ্গনের
বেদন, বুকে নিয়ে
শুধুই চেয়ে
থাকি ,
বুঝি না স্রোতের মৌন অভিলাষ, প্রেম
কিংবা অভিমান তার স্বপ্নের প্রান্তর,
মহাসিন্ধুর বিশাল মুহানা,
আমার পৃথিবী
বিছিন্ন,
খণ্ডিত, রুক্ষ মরুভূমি ,তবু আমি
ভালোবাসী, তার মায়াবী
জগত, সে আমায়
আত্মসাত
করে প্রতিক্ষণ, প্রতিপল কিছু পাওয়ার
আশায় জীবনে অনেক কিছু
হারাতে ও হয় বৈকি ,
---শান্তনু সান্যাল
river-nile-george-rossidis
রোজ সকালে দেখি সে দাঁড়িয়ে থাকে,
পার্কের বাইরে, ঠিক অমলতাসের
নিছে, আবছা আলোয় চেয়ে
রয় যেন সুদুর প্রান্তরে,
হয়'ত খুঁজে লুপ্ত
শৈশবের
কিছু বিশৃঙ্খল দিনগুলি, মন তখন - -
কাঁদা মাটি পেরিয়ে পুকুর পারে,
যেন দৌড়িয়ে যেতে চায়,
কাচিক ডানা
ওয়ালা
ফড়িং এর পিছনে, ধরতে চায় ওই
ছদ্মবেশী প্রজাপতি, যে উড়ে
চলেছে নয়নতারার
ঝোপে, তার
নিবন্ত
চোখের ভাষা বুঝতে খুব ইচ্ছে করে,
দেখা হলেই কিন্তু আমি ভুলে
যাই সব কিছু, সামনে
দাঁড়িয়ে রয় শুধুই
কংক্রিটের
জঙ্গল,
আর বামনগাছের সারি, নিঃশ্বাসটা
ও যেন কেমন পর পর লাগে,
উপায় কিছুই নাই, তাই
বনসাই আত্মীয়তা
জড়িয়ে রাখি
বুকে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by pino daeni