রবিবার, ২৬ মে, ২০১৩

মধ্য স্রোতে - -

নয়নের আলোয় শুধুই দেখি তার বহির্গামী 
সৌন্দর্য, আশেপাশের জগৎ সঘন 
তিমিরে নিলীন ! তার ওই 
সম্মোহনে আছে 
এক 
অদ্ভুত মন্ত্রমুগ্ধতার আহ্বান, জীবন যায় - - 
প্রতিপদে হারায়ে, তার প্রতিফলনে 
লুকিয়ে রয় অন্তরতমের 
অনাবিলতা !
হৃদয় 
যায় উদ্ভাসিত ক্ষণে ক্ষণে, ওই অবিনশ্বর - -
অনুরাগে ভেসে রয় অলৌকিক 
মধুরতা, ভুলে যাই 
ক্রমশঃ সব 
কিছু,
সরে যায় ধীরে ধীরে মায়ার তটভূমি, ওই 
মধ্য স্রোতে ডুবতে চায় হৃদয় 
বারে বারে - - 
* * 
- শান্তনু সান্যাল 

অদৃশ্য পিপাসা - -

কেন এমন হয়, প্রায়ই ভাবে মন, যত ক্ষণ 
সে কাছে এক শব্দহীনতা রয় মাঝে, 
কিছুই বলতে পারে না হৃদয়,
অথচ অনেক কিছু 
বলতে চায় 
জীবন, 
যখন সে যায় সন্ধ্যার পথে আঁধারের দেশে,
খুঁজে মন তাকে নিদারুণ ভাবে, ওই 
দুরুত্বের ভিতরে জেগে রয় 
অসংখ্য অভিলাষ,
পুনরায় 
স্বপ্নের মৃগতৃষ্ণা, পুনশ্চ অদৃশ্য পিপাসার - -
জন্ম, আবার এক দীর্ঘ অপেক্ষার 
রাত্রি, চাঁদ, আকাশ, মেঘ,
বর্ষা, রজনীগন্ধার 
সাথে মৌন 
সংলাপ,
দেহ তখন নিবন্ত আগ্নেয়গিরি, পড়ে রয় - - 
ভাবনার সাগর কুলে, হরিত দ্বীপের 
কামনা নিয়ে বুকে, করে 
যায় অভিয়াচন 
শ্রাবণের 
দ্বারে, একটানা বৃষ্টির জন্য জীবন তখন 
অস্থির, কিন্তু যাযাবর মেঘের দল 
থামে না, উড়ে যায় দিগন্ত -
রেখা ছুঁয়ে বহু দূর, 
এক শুন্যতা 
ঘিরে 
থাকে শেষ প্রহরে সারা শরীর জুড়ে, এক - - 
বিচিত্র কুয়াশার পরিবেশ তখন 
চার দিকে, অনাবৃত প্রতি -
বিম্বের মুখোমুখি 
তখন 
সকাল, হারানো সন্ধ্যা তখন শুধুই স্মৃতি !
* * 
- শান্তনু সান্যাল 
artist Philip Gray, - 2

শনিবার, ২৫ মে, ২০১৩

মুকুলিত শাখার প্রান্তে - -

এই ভাবে প্রান্তবর্তী সংযুক্তি, বিপজ্জনক না 
হয় ওঠে, তাই বলি বারে বারে এত 
ভালবাসা দিও না আমারে, 
ওই চোখের রহস্যে 
আছে কত 
না 
যেন ঘূর্ণাবর্তের বলয়, প্রতি বৃত্তে লুকিয়ে -
রয় সুপ্ত অগ্নিগিরি, তারা সাগর,
হিম নদ, পার্বত্য শৃঙ্খলা !
কোনো বাধাবিঘ্ন 
মানে না,
হঠাৎ বিস্ফোরণে করে যায় মহা প্রলয়ের 
শঙ্খ নাদ ! সমাজ ধর্ম, নিম্ন উচ্চ,
রাজন কি নিঃস্ব, এখানে 
সমস্ত দর্শন যেন 
অর্থহীন !
আবেগী ভাবনা নিয়ে জীবন, দাঁড়িয়ে রয় -
এক অন্ধ - - উপত্যকার প্রান্তে !
* * 
- শান্তনু সান্যাল 

শুক্রবার, ২৪ মে, ২০১৩

অন্তর্মের সৌন্দর্য্য - -

অন্তর্মের সৌন্দর্য্য চায় মনের উজ্জ্বলতা,
নির্মল প্রতিফলন, যেখানে নিজস্ব 
বলে কিছুই নাই, সব কিছু 
আলোকভেদ্য  
চির 
সুন্দরতা, বাহ্য আকর্ষণ এক ক্ষণস্থায়ী
অনুবন্ধ, মৌসুমের সাথে যায় 
রং বদলিয়ে, হৃদয়ের 
গভীরে অসীম 
ভাবনার 
পুষ্প 
ফুটে রয় দিবা নিশি নিয়ে বুকে অনন্ত 
ব্যাপী গন্ধের স্রোত, ওই আনন্দ 
ধারায় জীবন খুঁজে তার 
ভালবাসা যে 
অদৃশ্য 
হয়ে সদৈব জাগরিত অস্তিত্বের গহিন 
জগতে - - 
* * 
- শান্তনু সান্যাল 

Pink-iris by ULRIKE RICKY MARTIN.jpg
http://sanyalsplanet.blogspot.com/

বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৩

অভ্যন্তরীণ অনুপ্রবেশ - -

প্রতিশ্রুতির অনুযায়ী নিজেকে গেছি বদলিয়ে, -
ছিলাম অতীতে পরিযায়ী পাখি, চির 
উড়ন্ত ভাবনার সাথে ঘুরেছি 
উন্মুক্ত গগনে, তার 
প্রণয়ী চোখের 
মুগ্ধতা 
করেছে অজান্তে বন্দী, এখন ভুলে চলেছি ক্রমশঃ 
শুন্যধাবন জাদু ! মাঝে মাঝে বিলুপ্ত ডানা 
গজিয়ে উঠতে চায় কিন্তু, তার 
আসক্তির বশীকরণে 
আছে অদৃশ্য 
এক টান,
ফিরে আসে জীবন বারংবার অলিন্দ সীমানা - - 
ছুঁয়ে, আস্তে আস্তে যেন আরণ্যক ভাব 
হ্রাসের দিকে, পিঞ্জরে নীড়ের 
ছায়া তীব্র ঘনিয়ে
উঠতে চায়, 
এখন 
অস্তিত্ব তার অধীনে, অন্তিম বিচার শুধুই তার 
বুকে, আমার হৃদয়ে কেবল যাবজ্জীবন
কারাবাসের স্বীকারোক্তি - - 
* * 
- শান্তনু সান্যাল 
Sparrow-Watercolor-Painting

বুধবার, ২২ মে, ২০১৩

যুগ্ম সৃষ্টি !

উন্মত্ত বৃষ্টির রূপে সে গেছে ভিজিয়ে অনেক -
গভীরে, তার পরশে ছিল চুম্বকীয় 
আবেগ, স্নায়ু হতে হৃদয়ে 
গেছে ভূমিকম্পন 
বেগে, দেহের 
মাংস -
পেশী তখন অশ্বত্থ গাছের পাতা, প্রগাঢ় সবুজ
রঙ্গে একাকার, ওই মৃদু প্রহারে দুলে 
রইলো বৃন্ত জড়িয়ে, হাওয়ায় 
বহে চলেছে বিন্দু বিন্দু 
মল্হার রাগের 
স্বরলিপি,
সেই সজল অনুভূতির মাঝে রাত, ঘনিয়ে - - 
গেছে মায়াবী আঁধার, নিঃশ্বাসের 
বিনিময়ে তখন, দুই প্রাণী 
হয় উঠেছে এক 
যুগ্ম সৃষ্টি !
* * 
- শান্তনু সান্যাল 
wet feeling

মঙ্গলবার, ২১ মে, ২০১৩

অজানা স্রোতে - -

শীর্ষক বিহীন ছিল, সেই বর্ষণমুখর রাতের 
কাহিনী, অফুরন্ত ভাবনার প্লাবনে
ভেসে গেছে সব কিছু,
আঁধার ছাড়া 
কে বা 
ছিল সাক্ষী, ওই মৌন মুহুর্তে জেগে ছিল - - 
নিঃশ্বাসের সুরভিত দেবালয় ! দেহ 
তখন শুধুই অর্পণের ধূপ 
প্রণয় গন্ধের সাথে 
গেছে পুড়ে,
তার 
আসক্ত ভাবনা তখন বনের এক আরোহী 
লতা, লতিয়ে গেছে সমস্ত অস্তিত্ব, 
পৃথিবী অনেক দুরে গেছে 
হারিয়ে সে মুহুর্তে !
আর আকাশ 
যেন 
করতলে আকুঁচিত জোনাকির নীল সবুজ 
আলো, ভরে গেছে শিরায় শিরায় 
অনন্ত আবেশ কণিকা, এক 
মধুর প্রলয়ের স্রোতে 
ত্রিভুবন গেছে 
ডুবে !
তার চোখের আশ্রয়ে ছিল জীবনের শেষ 
প্রহর - - 
* * 
- শান্তনু সান্যাল 
art by TONI GROTE