সঘন অন্ধকারে যখন অভ্যন্তরীণ জগৎ
চায় তোমার চোখের আলো, সেই
মুহুর্তে আমি হয় উঠি, একটু
ধন্য, সামান্য দামী,
ওই কম্পিত -
পরশে,
জীবন খুঁজে পায়ে মাঝধারে নিমগ্ন তরী,
মধ্যরাতের নীরবতা ভেঙে, যখন
ছুঁয়ে যায়, তোমার নিঃশ্বাসের
কিছু উষ্ণ বাষ্প কণা,
তখন বুকের
ধরাতলে
ফুটে ওঠে অসংখ্য আবেগের লতা, শাখা
প্রশাখায় দেখতে না দেখতেই, যেন
ফুলের বাহার, এক অদ্ভুত
সুবাসে ভরে ওঠে
সম্পূর্ণ দেহের
খাঁচা - -
ওই ঐন্দ্রজালিক প্রণয়ের বশিভুতে আমি
প্রায়ই ভুলে যাই, নৈসর্গিক ত্তড়ান।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Pink Orchid Stem
অনুরাগ কি বিরাগ, মনের মানুষ -
কি বাধ্য বাধকতা, দুরস্থ
কি বুকে জড়ানো
ভালবাসা,
সব কিছুই বহে যায় সময়ের স্রোতে,
স্মরণ কি বিস্মরণ, ক্ষণিকের
ব্যাপার, যত ক্ষণ আছে
নিঃশ্বাস তত ক্ষণ
চোখের
আগে খোলা আকাশ, আলোর মহা -
মিছিল, জোছনার জলসা !
ভাসন্ত স্বপ্নের উপগ্রহ,
তার শিহরিত
বক্ষ:স্থলে
আনত জীবনের সিক্ত চেহারা ভুলে
রয় মৃত্যুর বাস্তবিকতা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by Kathy Los-Rathburn
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRECFIGoQXFXleLM9BLD8SAXChH09zoJhvAGhyzy_N6yq9G5nEcJxwLhw_w5fkL2CJSEsUQcEX4KNg5tws4PLJhnPcjEMtJDtgW_kQVoKGZEvKBmDPEUvTflzJpOXANjoxmKpGB1wCe9w/s1600/It's+Hydrangea+Time+007.JPG
এ কেমন বহ্নিমান তৃষা, প্রবল বৃষ্টিপাতে
ও নিবে না, হৃদয়ের অদৃশ্য আগুন,
সেই নয়নের শিশিরসিক্ত
ভূ ভাগে, জীবন
খুঁজে লুপ্ত
পান্থশালা, ওই কুয়াশা ভরা পথে কোথাও
যেন আছে, বিরল গন্ধে ভরা দিব্য
ফুলের বীথিকা, এক এমন
অনুভূতি যেখানে
পৌঁছিয়ে,
সমস্ত ব্যথা বেদনার ঘটে অবসান, দেহ
ও প্রাণে জাগে চন্দনের শীতলতা,
অস্থির ভাবনায় ফিরে
আসে স্থায়িত্ব -
একরাশ,
দুর্লভ উচ্ছ্বাস নিয়ে বুকে জীবন হয় ওঠে
পরিপূর্ণ, সমস্ত বিষমতা, অহমিকা
ঝরে যায় ক্রমশঃ শুকনো
পাতার সাথে বসুধার
বুকে, কালান্তরে
মাটির
সন্মিলনে, তারা পুনরায় যোগায় অনন্য
অঙ্কুরণের ত্তজস্বিতা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art of Rhonda's House
এখন অব্দি ছুঁয়ে আছে শিরায় শিরায়
তার নিঃশ্বাসের উষ্মা, যদিও
নিশীথের কুয়াশা
যথাক্রমে
জানালার পৃষ্ঠে হতে উধাত্ত, আবছা -
আলোয় কিছু রঙ্গীন প্রজাপতি
উড়ে যেতে চায়, সুদুর
অজানা সুরভিত
উড়াল পথে,
এখন অব্দি ফিরি নি ফেরারী চেতনা,
হয় 'ত ঝিমিয়ে পড়েছে তার
চোখের ছায়াতে কোথাও,
অবশ্যই সোনালী
নরম রোদ,
বারান্দায় আছে অনেক ক্ষণ দাঁড়ায়ে,
আয়নার দৃষ্টিভঙ্গী গেছে বদলিয়ে
কিংবা আমার চেহারায়
ঘটেছে এক আমূল
পরিবর্তন !
অথবা আমি গেছি হারিয়ে নিজের - -
পরিচয় এক রাতে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
The Commons Getty Collection Galleries
নিঃসঙ্গতা বেশ ভালই ছিল, না -
প্রতিশ্রুতির অস্থিরতা, না
অপেক্ষার অধীরতা,
না কোনো
দুঃখ,
না বেদনার অনুভূতি, অন্তহীন -
এক যাযাবরবৃত্তি, প্রায়ই
মন ভাবে, জীবনের
পথে তোমার
সঙ্গে
পরিচয়, কি অকস্মাৎ ঘটেছে - -
কিংবা সব কিছুই ছিল
পূর্ব সিদ্ধান্তের
অনুযায়ী,
ঠিক
অনাহূত সাঁঝের বৃষ্টির অনুরূপ,
হঠাৎ করে ভিজিয়ে গেছো
তুমি, অতল হৃদয়ের
উপত্যকা, সেই
দিন হতে
বুকের
গভীরে এক অদ্ভুত গন্ধের স্পর্শ,
ভেসে রয় অবিরল ভাবে,
যেন শীতের শুক্লা
রাতে, ফুটে
আছে
মনের উন্মুক্ত প্রাঙ্গনে, একরাশ -
চন্দ্রমল্লিকার সারি, আর
সম্মোহিত জোছনা
ঢেলে চলেছে
গন্ধের
প্রতিদানে, অনন্ত উজ্জ্বল উদ্ভাস, -
অশেষ প্রণয়ের উচ্ছ্বাস !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Winter Chriysanthemums
কলরবের শেষে শুন্যতা গেছে ঘনিয়ে,
হাসির চরমে যেমন অনেক
সময় অশ্রু যায়
চলকিয়ে,
জীবনের বেলোর্মি যখন অবরোহণের
পথে, জোছনার মায়া ক্রমে ক্রমে
অবসানের দিকে, সমস্ত
কিছু নিসর্গের
অধীনে,
আসলে ডুবন্ত সূর্য্য ও আঁধারের মাঝে
চিরদিনই আছে স্থায়ী চুক্তি,
সারা দিন নিজেকে
পুড়িয়ে এক
রাতের
নিমজ্জন, অবশ্যই চোখের অন্য দিকে
তার যাত্রা অন্তহীন, তোমার
প্রেমে জীবন হতে চায়
চিরসবুজ সেই
পরগাছা,
অথবা আকাশলতা, জড়িয়ে থাকতে
চায় নিঃশ্বাস, তোমার দেহ হতে
গভীর অন্তরতমে
অবিনশ্বর
ভাবে !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by terence mckelin
গেছে রাতের আকাশ আলোকময়
শামিয়ানা গুটিয়ে, বিহানের
দ্বারে আবার দাঁড়ানো
ভিড়ের ছুটাছুটি,
কোলাহলের
মাঝে
উদ্বর্তনের অভিযান, অদৃশ্য চক্র -
ব্যুহ, কিছু ছদ্মবেশী চেহারা,
কিছু পরিচিত রহস্য -
ভরা হাসি, পুনঃ
ক্লান্ত দেহের
সাথে
নিজের সন্ধান, সাড়ে সাতটার - -
মফস্বল লোকালের সাথে,
আবছা আলোয়,
পিছনে
সরে চলেছে, উড়াল পুল, কালো
দিঘির ওপারের হরিত ভূমি,
ফ্লেটফর্মে ছড়ানো
চীনাবাদামের
খোল,
পরিশ্রান্ত পায়ে আবার আঁধারের
সঙ্গে এক সংক্ষিপ্ত রাতের
নিঃশর্ত সন্ধি, এক
ফালি নিঃশ্বাস,
পুরোনো
বইর উপরে আবার নতুন ভাবে
বেঁচে থাকার ঝকঝকে
মলাট !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
vases-and-flowers art by joni-mcpherson