সোমবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৩

যথারীতি - -



অঙ্গীকারবদ্ধ ছিলাম তাই প্রশ্ন করি নি, 
তার চোখের মৌন অনুরোধের 
বশীকরণে, তুলেছি 
পারদর্শী 
পাত্র খানি, অধর তীরে যখন ছুঁয়েছে -
রহস্যভরা সজলতা, তখন 
দেখি সরে চলেছে 
সুদুর 
প্রান্তরে, একে -একে  পৃথিবী, মহাসাগর 
গ্রহ তারক, অন্তরীক্ষের ওই 
মহা নীরবতার মাঝে 
জীবন খুঁজে 
তখন 
সেই সৌন্দর্য্যের হঠাৎ নির্বাপণ, এক 
হাহাকার নিয়ে বুকে অস্তিত্ব 
দাঁড়িয়ে রয় ঠিক 
ছায়াপথের 
ধারে !
বিস্ফারিত চোখে দেখি চার দিকে - - 
ভেসে যাচ্ছে ভাবনার 
রঙ্গীন ফেনা 
তরঙ্গিত 
রূপে !
সে এক মহার্ঘ ভাবমূর্তি সহসা দেখি 
ঝিলমিলিয়ে উঠে চলেছে 
মহাশুন্যের মাঝে,
অধরা কি 
বাস্তব,
বোঝা ওঠার আগেই নিমিষে আবার 
অন্তর্হিত ধুমিমলিন মেঘে !
এক অন্তহীন পিপাসা 
রইলো বক্ষঃস্থলে 
যথারীতি,
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
painting by artist Kay Smith 

শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৩

subtle emotion 

মরুমায়া - -


সে কোন এক মরুমায়া মাঝে মাঝে 
অত্যন্ত কাছে, কখনো বহু -
দুরে ডাক দিয়ে যায় 
ছলনাময়ী 
সুরে, 
কোন অন্ধ কুঠুরির সে লুকানো - -
অভিলাষা, থেমে থেমে 
খুলে যায় গিঁট
বাঁধানো 
আলো, বেঁধে রাখতে চায় আমার -
অবগতি, সে জানি না কি 
যা খুঁজে মধ্য রাতের 
নীরবতা ভেঙে 
অন্তর 
তলে, দেহের পুরাকালীন অবশিষ্টে 
এক শব্দহীন অনুভূতির 
ছাড়া কিছুই নেই,
সে কোন 
তৃষা 
নিয়ে দগ্ধ বুকে চেয়ে রয় শ্রাবণের 
শেষ প্রান্তে - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
emotional beauty 

অন্তিম ইচ্ছা - -

ওই গভীর আর্তনাদের প্রতিধ্বনির -
আয়ু ছিল খুবই অল্প, ফিরে 
এসেছে শহর পেরিয়ে 
নিকটস্থ ভগ্ন 
মঠের 
গা ছুঁয়ে, পথের সমস্ত গ্রাম গঞ্জ তখন 
প্রগাঢ় ঘুমে লিপ্ত, কেউ কি জানে 
ওই শেষ প্রহরে ঝরে 
যাওয়া সিক্ত -
ফুলের 
বেদনা, বায়ুমণ্ডলে শুধুই ভাসে কিছু 
ফেকাসে গন্ধের মাঝে ব্যথিত 
ভাবনা, আসলে সবাই 
নিজের মধ্যে 
সীমিত,
কত কি ঘটে যায় আশেপাশে কত -
জনের মনে থাকে, জীবনের 
নিজের আছে বাধ্য -
বাধকতা !
তবুও 
একান্তে মানুষ কখনো যদি ভাবে !
ওই হারানো করুণ ডাকে 
কোথায় যেন ছিল 
নিজস্ব 
এক অদৃশ্য প্রতিফলন বেঁচে থাকার 
অন্তিম ইচ্ছা, যেখানে সব 
ধর্ম অধর্মের সংজ্ঞা 
অর্থহীন - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
artist  Kathy Los-Rathburn


বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৩

আমার বাংলা ভাষা - -

সে অনেক কিছু বলে গেছে অনর্গল,
উদ্বাস্তু, ছিন্নমূল, দেশহারা,
পলাতক, নিয়তি 
আমার 
চির দিনই অস্থির হেঁটে যায় তীক্ষ্ণ 
বিষাক্ত তীর ভরা পথে, না 
আমি কিছুই সাফাই 
দিতে চাই নি, 
আসলে 
সে আজ ও বুঝতে পারে নি মনের 
গভীরতা, যেখানে আছে 
অনন্ত উপলব্ধি !
মাতৃ -
ভাষার সাথে জড়ানো মেঘনার - -
তরঙ্গ, পদ্মা হতে ভেসে 
আসা ভাটিয়ালি 
সুর, পুকুর 
পারে 
দাড়ানো একাকী বালিকার হাতের 
স্বপ্নভরা শালুকের বৃন্ত, সে 
এখনো ভাবে আমি 
নিঃশেষ 
পথিক, ঘুরে বেড়াই পথে পথে, কিন্তু 
সে কি জানে আমি আজ ও 
শ্রীমন্ত ! সব কিছু 
হারিয়েছি 
সেটা 
সত্য, তবু ও আমার বুকে আছে  - - 
জড়ানো আমার মাতৃ ভাষা,
ব্রহ্মাণ্ড হতে বিরাট 
আমার বাংলা 
ভাষা।
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/


original painting by artist Donna Pomponio 

বুধবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৩

বৃষ্টি হয় নি - -

ঝাপসা মেঘের উঁকিঝুঁকির মাঝে 
যেমন এক অদ্ভুত গোমড়া 
ছায়া ঘনিয়ে আসে,
ঠিক সে 
দিন 
হৃদয়ে ছিল, ঝরে যাওয়ার এক -
বিচিত্র উত্কন্ঠা, সাঁঝের 
ছিল নিজস্ব বাধ্যতা,
তাই অনিচ্ছায় 
বুকের 
আঁধার খুলে আলোর অভিলাষ !
সেই গভীর গিরিখাতের 
অদৃশ্য অরণ্য -
নদীর 
বহে যাওয়া শব্দে বোধ হয় টের
পেয়েছিলাম, এক নীরব 
চোখের আমন্ত্রণ,
 অথবা 
উত্সর্গের আগে বিগ্রহ নিয়ন্ত্রণ,
সে দিন বৃষ্টি হয় নি তবুও 
জানি না কোন গোপন 
কোণের মেঘ !
ভিজিয়ে 
গিয়েছিল অন্তর্তমের অস্পৃষ্ট সব 
অংশ পরিপূর্ণ ভাবে - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/



ART BY JEFF ROWLAND 

মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৩

মেঘের দ্রোহ - -

সে কোন অগ্নিবৃষ্টির দহন, নিবিষ্ট করে 
দেহে, জীবন করে প্রতীক্ষা মেঘের 
আকস্মিক বিস্ফোরণ,
আকাশ তখন 
অচেনা !
প্রতিশ্রুতির আবেদন ফিরিয়ে রেখে - -
যায় ক একটা সজল বিন্দু 
ঠিক জানালার 
ভাঙা 
কাচের ফাটলে, অপর পারে ফিকা নীল 
আলোয় মন খুঁজে বিগত বর্ষা -
মুখর রাতের জোনাকির 
খামখেয়ালী, 
আরশির 
বুকে বারে বারে নিজের প্রতিচ্ছবির - -
অশেষ সন্ধান, ক্রমশঃ নিস্তেজ 
নিষ্প্রভ হয়ে যাওয়া 
নিশীথের 
ওই মায়াবী গহিন আঁধারে - - - - - - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
artist - Christine MacLellan